আমাদের দেশে যে দল নির্বাচনে জিতে সরকার গঠন করে, তারা বলে থাকে আমরা ক্ষমতায় বসেছি। আসলে বলা উচিত ক্ষমতা নয়, আমরা দায়িত্ব নিয়েছি।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণ এই দেশের মালিক, তাঁদের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা ক্ষমতা পান না, পান দায়িত্ব। রাজনীতিবিদেরা দায়িত্বের কথা না বলে, বলে থাকেন ক্ষমতার কথা। এ কথা ভুললে চলবে না, জনগণ তাঁদের নির্দিষ্ট সময়ের জন্য ক্ষমতা দেন না, দায়িত্ব দেন। যেন তাঁরা পবিত্র এই দায়িত্ব পালনে নিষ্ঠাবান হন।ক্ষমতার মধ্যে একটা দাম্ভিকতার ভাব থাকে, স্বৈরাচারী মনোভাব প্রতিফলিত হয়। ক্ষমতা পায় কারা, যারা অবৈধভাবে দেশ পরিচালনার ভার গ্রহণ করে—যেমন সেনাবাহিনী। গণতন্ত্রের এই যুগে রাজনীতিবিদেরা সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে থাকে। অতএব রাজনীতিবিদদের প্রতি অনুরোধ, আপনারা যাঁরা দেশ পরিচালনার জন্য নির্বাচিত হয়েছেন বা হবেন, তাঁরা যেন ক্ষমতা গ্রহণের কথা না বলে দায়িত্ব গ্রহণের কথা বলেন। সুষ্ঠু এবং ন্যায়ভিত্তিক দেশের সেবা করার জন্য ব্রতী হোন, যা গণতন্ত্রের মূল উদ্দেশ্য।মাহতাব আলী, মিরপুর, ঢাকা।