খাদ্যপণ্যে ভেজাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে রাজনীতিবিদ, আমলা ও আইনজীবীদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন পরিবেশ অধিদপ্তরের সাবেক পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী। তিনি নিজে যেহেতু একসময় ভেজালবিরোধী অভিযানের সঙ্গে জড়িত ছিলেন এবং অভিযান পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে, তাই এই অভিযোগকে গুরুত্বের সঙ্গে না নিয়ে উপায় নেই। এটা সত্যিই বিস্ময়কর যে খাদ্যপণ্যে ভেজালের মতো একটি জনস্বাস্থ্য-সম্পর্কিত ও সামগ্রিকভাবে জাতি ধ্বংসকারী বিষয়টি অতি মুনাফালোভী মনোবৃত্তি ও নিজেদের হীন স্বার্থের কারণে কীভাবে উপেক্ষিত হচ্ছে।

যে রাজনীতিবিদ খাদ্যপণ্যে ভেজালের সঙ্গে জড়িত ব্যবসায়ীকে ছাড়ানোর চেষ্টা করেন, যে আমলারা তাঁদের প্রশাসনিক ক্ষমতা কাজে লাগিয়ে অভিযুক্তকে বাঁচিয়ে দেন, যে আইনজীবীরা তাঁদের পক্ষ নিয়ে মামলা লড়েন, তাঁরা আসলে একটি জাতি ধ্বংসের মতো ঘৃণ্য কাজে নিজেকে যুক্ত করে ফেলেন। কিছু আর্থিক সুবিধার লোভে যাঁরা এ ধরনের কাজে যুক্ত, তাঁরা নিজেরা, তাঁদের সন্তানসন্ততি ও পরিবার-পরিজনও যে ভেজাল খাদ্যপণ্যের শিকার হচ্ছেন, সেটা সম্ভবত তাঁদের মনে থাকে না।

খাদ্যপণ্যে ভেজাল দূর করতে দেশবাসী যাঁদের ওপর নির্ভর করবে, যাঁদের কাছ থেকে উদ্যোগ আশা করে, তাঁরাই আজ কাঠগড়ায়। ফলে এখন সরষের মধ্যের ভূত তাড়ানোই সবচেয়ে জরুরি হয়ে পড়েছে।