খেসারত কেন এইচএসসি পরীক্ষার্থীদের দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এই মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো—রাষ্ট্রপতি হিসেবে নিরপেক্ষ কাউকে চায় বিএনপিনতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির পক্ষ থেকে এভাবেই দলীয় ভাবনা তুলে ধরা হয়েছে। এ-সম্পর্কে মো. শাহ আলম লিখেছেন: আমাদের দেশে রাষ্ট্রপতির কোনো ভূমিকা আছে কি না, তা আমি বুঝতে পারি না। সব কর্মকাণ্ড তো প্রধানমন্ত্রীই করে থাকেন। ওই পদের তো কখনো মূল্যায়ন হতে দেখলাম না। কোনো রাষ্ট্রপতিকে দলের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে দেখিনি। তবে যেহেতু রাষ্ট্রপতি একজনকে হতেই হবে, তাই নিরপেক্ষ হওয়াই ভালো। যোগ্যতা আর নিরপেক্ষতার ভিত্তিতে ড. মুহাম্মদ ইউনূস অথবা আবদুল হামিদই যোগ্য। তবে সরকার উদারতার চরম সীমায় পৌঁছে ড. ইউনূসকে রাষ্ট্রপতি করবে, সেটা পাগলেও ভাববে না। তবে আবদুল হামিদকে করলে সবাই খুশি হবে। কিন্তু সরকার সবাইকে খুশি করবে, এটা ভাবাও অন্যায়।মামুনুর রহমান: বিএনপির ভূমিকা ইতিবাচক মনে হচ্ছে। অস্থায়ী রাষ্ট্রপতির প্রতি তাদের আস্থা ও গ্রহণযোগ্যতা পরিলক্ষিত হচ্ছে। মহাজোটের শরিক এরশাদও অস্থায়ী রাষ্ট্রপতির প্রতি সমর্থন জানিয়েছেন। সরকার যদি সংলাপের ব্যাপারে সৎ ও আন্তরিক হয়, তবে অস্থায়ী রাষ্ট্রপতি বিরোধী দলের সঙ্গে আলোচনায় ভূমিকা রাখতে পারেন।মহিউদ্দীন মাসউদ: নিরপেক্ষ মানুষ খুঁজতে মঙ্গল গ্রহে যেতে হবে। তবে বিএনপির প্রস্তাবটি অবশ্যই বিবেচনার যোগ্য। ছেলের অপরাধ ক্ষমা করানো কাউকে রাষ্ট্রপতির পদের জন্য নির্বাচন করাটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। বিএনপির এই মনোভাব ক্ষমতাসীনরা ইতিবাচক হিসেবে গ্রহণ করলে ভালো ছাড়া খারাপ কিছু হবে না।এইচএসসি পরীক্ষার সময়েও আন্দোলন করবে বিএনপিআগামী এপ্রিল ও মে মাসে এইচএসসি পরীক্ষার সময় হরতাল ও অবরোধের মতো কঠোর কর্মসূচি দেবে প্রধান বিরোধী দল বিএনপি। এ সংবাদের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে মো. মোশারেফ হোসেন লিখেছেন: যে দলের নেত্রী নিজের স্বার্থে সাধারণ মানুষের জীবন বিসর্জন দেওয়ার আহ্বান জানান, সেই দল ও দলের নেত্রী লাখ লাখ এইচএসসি পরীক্ষার্থীর জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন—এটাই স্বাভাবিক। রাষ্ট্রক্ষমতায় আওয়ামী লীগ। কিন্তু এইচএসসি পরীক্ষার্থীরা তো আওয়ামী লীগার নয়। তা হলে খেসারত কেন এইচএসসি পরীক্ষার্থীদের দিতে হবে। বিএনপির প্রতি আবেদন, ক্ষমতায় যাওয়ার জন্য দয়া করে এই নোংরা খেলা বন্ধ করুন। মনে রাখবেন, এই লাখ লাখ এইচএসসি পরীক্ষার্থীর পরিবারে ভোটারের সংখ্যা কম নয় এবং আগামী নির্বাচনে আপনাদের এ জন্য চরম খেসারত দিতে হবে। শাকিব মাহমুদ: আমরা এইচএসসি পরীক্ষার্থীরা কী অপরাধ করেছি? এসএসসি পরীক্ষার্থীদেরও আপনারা চরম বিপর্যয়ে ফেললেন, এখন আমাদেরও ফেলবেন...এতে আপনাদের কী লাভ?জিল্লুর রহমান: এই হলো আমার দেশের সেবকদের চরিত্র! যাঁরা এ দেশটাকে নরক বানাবেন আর বলবেন, আপনারা যদি আমাদের ভোট দিয়ে ক্ষমতায় বসান, তাহলে আমরা এই দেশটাকে স্বর্গ বানিয়ে দেব। আবার তখন যাঁরা বিরোধী দলে থাকবেন, তাঁরাও একই বুলি আওড়াবেন। মাঝখান থেকে সাধারণ জনগণ হয় বলির পাঁঠা। অবশ্য আমরা জনগণও এই পাঁঠা জীবটা থেকে কোনো অংশে কম নিকৃষ্ট নই। তাই যদি না হয়, তা হলে আমরা এই নেতা-নেত্রীদের কথায় কেন রাস্তায় নেমে নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি করব, কেন নিজেদের সম্পদ নিজেরাই ধ্বংস করব! আসুন, আমরা এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকি। হরতালের নামে সাধারণ মানুষের এই দুর্ভোগ বর্জন করি। কোন অধিকারে প্রায় ১০ লাখ ছাত্রছাত্রীকে এই দুর্ভোগে ফেলবে বিএনপি? অন্তত যাঁরা ছাত্রজীবনে এই সিঁড়িগুলো পার করে গেছেন, তাঁদের মাথায় তো এমন কুবুদ্ধি আসার কথা নয়!মা আগে, না বউ আগেপরিচিত এই সামাজিক সমস্যার দিকে দৃষ্টি দিয়েছে অধুনা। এ প্রসঙ্গে পাঠকেরা বিভিন্ন মন্তব্য করেছেন। তবে তাঁরা মায়ের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আরেফিন লিখেছেন: অনেকেই দেখলাম এ বিষয়টিকে অযথা অশালীন বলে মন্তব্য করেছেন। কী অদ্ভুত ব্যাপার! অথচ আপনারাই হয়তো বা এ রকম পরিস্থিতিতে অন্যের জন্য নানা রকম পরামর্শ নিয়ে ঝাঁপিয়ে পড়বেন। অদ্ভুত আমরা সবাই। আমাদের সমাজের মানুষ, বিশেষ করে নারীরা বলেন, বিয়ের পরেই ছেলেরা পর হয়ে যায়। বউ ছাড়া কেউ কিছুই বোঝে না। আবার নিজের মেয়ের বেলায় তাঁরাই মেয়েকে পরামর্শ দেন, দেখিস, জামাই যেন তার মায়ের আঁচলের তলায় না ঢুকে যায়। খুবই অদ্ভুত লাগে যখন তথাকথিত শিক্ষিত মানুষও বলেন, বউ-শ্বাশুড়ির সম্পর্ক দা-কুমড়ার মতোই। একটা জিনিস আমরা কেউই বুঝতে চাই না তা হলো—প্রত্যেকেরই নিজ নিজ জীবন আছে, যার বিভিন্ন পরতে পরতে থাকে আমাদের সঙ্গে জড়িত মানুষেরা। মা আমাদের সবচেয়ে আপন অবশ্যই; তাতে কোনো সন্দেহ নেই। তাঁকে প্রাপ্য সম্মান দিতেই হবে যেকোনো মূল্যে। কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে, আমার পরিবারে যে নতুন এসেছেন, তাঁর আপনজনদের ছেড়ে, তাঁকেও মানিয়ে নেওয়ার সময় ও সুযোগ দিতে হবে। তাঁকেও আপন করে নিতে হবে। ছেলের মা যদি ছেলের বউকে প্রতিদ্বন্দ্বী মনে করেন, তা হলে সমস্যা হতে বাধ্য। একই কথা প্রযোজ্য সেই মেয়েটির বেলায়, যে বউ হিসেবে যাচ্ছে অন্য একটি পরিবারে। তাঁকেও এটা ভেবেই যেতে হবে যে, আমি আমার মাকে ছেড়ে যাচ্ছি, কিন্তু ওখানে আমার আরেক মা আছেন। আমি আমার মাকে যেভাবে সম্মান করব, আমার শ্বাশুড়িকেও ঠিক একই রকম সম্মান করব। যখনই এর ব্যত্যয় ঘটবে, পারিবারিক জীবনে অশান্তি তৈরি হতে বাধ্য। মোট কথা, পরিবারের শান্তি রক্ষায় প্রত্যেক সদস্যের দায়িত্ব আছে। সবাই যদি নিজেদের অবস্থান থেকে যাঁর যাঁর দায়িত্ব পালন করেন, তাহলেই শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব। তৃণা পুরকায়স্থ: এ ক্ষেত্রে বউদের ভূমিকা অনেক। শাশুড়িকে বোঝাতে হবে যে, তিনি তাঁর সন্তানকে কেড়ে নিতে আসেননি, বরং শাশুড়ির হাতকে আরও শক্ত করতে এসেছেন। আমার শাশুড়ি আমাকে তাঁর ছেলের থেকেও বেশি আদর করেন।সংকটে সোনালী ব্যাংকদেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংকের বেহাল অবস্থার কথা মনজুর আহমেদ বিস্তারিত তুলে ধরেছেন তাঁর এই প্রতিবেদনে। এ সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে রাজীব চৌধুরী লিখেছেন: হল-মার্ক কেলেঙ্কারির অর্থ নাকি কোনোভাবেই আদায় হওয়ার সম্ভাবনা নেই। বাহ্ কাণ্ডজ্ঞানহীন কী সুন্দর কথা! দলের লোক ব্যাংকের পরিচালক হলে যা হওয়ার তা-ই হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, সরকার দেশের সর্বনাশই ডেকে আনছে।মো. তোফাজ্জেল: সরকারি ব্যবস্থাপনার প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই লোকসানি। সরকারি ব্যবস্থাপনার ব্যাংকগুলোর অবস্থা তো আরও খারাপ, যা আসলে কল্পনাই করা যায় না (সোনালী ব্যাংক এক হাজার ২৭৮ কোটি, জনতা ব্যাংক ৫৪২ কোটি, রাকাব ১৬ কোটি টাকা লোকসান—প্রথম আলো, ১৯ মার্চ ২০১৩)। সুতরাং এই বাস্তবতা বিবেচনা করে কীভাবে আমরা সরকারকে বলি, অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অধিগ্রহণ করতে। বর্তমানে ওই সব লাভজনক প্রতিষ্ঠান, সেগুলোর স্বত্বাধিকারী এবং কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে দেশ ও সরকার হাজার হাজার কোটি টাকা রাজস্ব পায়। কিন্তু যদি সরকার অধিগ্রহণ করে, তা হলে হয়তো অচিরেই ওই সব প্রতিষ্ঠান সরকারি পরিচালনায় থেকে লোকসানি হবে। এতে করে দেশ ও সরকার হারাবে আয়ের পথ, জনগণ হারাবে চাকরি আর ভুক্তভোগী হব আমরা সাধারণ জনগণ। তাই আমাদের সবকিছুর আগে জবাবদিহি নিশ্চিত করতে হবে—হোক সেটা সরকার/প্রতিষ্ঠান, কোনো রাজনৈতিক/অরাজনৈতিক দল কিংবা ব্যক্তি, প্রধানমন্ত্রী অথবা জনসাধারণ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কীভাবে একজন আত্মস্বীকৃত দুর্নীতিবাজকে সোনালী ব্যাংকে ডিএমডি নিয়োগ দেয়? কীভাবে কোনো ব্যাংকের মোট ঋণের প্রায় ৪০ শতাংশ খেলাপি ঋণ হয়? আজব দেশ! আতাউর রহমান লিখেছেন: জুনিয়র অফিসারদের উচিত, দুর্নীতিবাজ বড় অফিসারদের কীর্তি ফাঁস করে দেওয়া। না হলে সবাই পথে বসবে।(পাঠকের মতামত বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)