গাওয়ার জন্য জাতীয় সংগীতের পূর্ণপাঠ
গতকাল সোমবার মুহম্মদ জাফর ইকবালের ‘মা, তোর বদনখানি মলিন হলে’...শিরোনামে সাদাসিধে কলামে গাওয়ার জন্য জাতীয় সংগীতের পূর্ণপাঠ যুক্ত করে দিয়েছিলেন। কিন্তু অসাবধানতাবশত সেটি ছাপা হয়নি। আজ এখানে গাওয়ার জন্য জাতীয় সংগীতের পূর্ণপাঠ দেওয়া হলো:আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।চিরদিন তোমার আকাশ,চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস,আমার প্রাণেও মা, আমার প্রাণে বাজায় বাঁশি,সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি \ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,মরি হায়, হায় রে—ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কী দেখেছিআমি কী দেখেছি মধুর হাসি।সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি \কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো—কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,মরি হায়, হায় রে—মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়নও মা, আমি নয়নজলে ভাসি।সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি \