গ্রাম আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জন্য ন্যায়বিচারকে গুরুত্ব দিতে গ্রাম আদালতকে আইনি কাঠামোর মধ্যে আনা হয়েছে। অনেক আগে থেকে এ দেশের গ্রামাঞ্চলের মুরব্বিরা অনানুষ্ঠানিকভাবে ছোটখাটো বিরোধের মীমাংসা করতেন। এ ধারণাকে আনুষ্ঠানিকতা ও আইনি কাঠামো দেওয়ার জন্যই গ্রাম আদালত আইন প্রণয়ন করা হয়েছে। তবে গ্রাম আদালতের একদিকে যেমন অসাধারণ ক্ষমতা, তেমনি এটি একটি গুরুদায়িত্বও বটে। এই দায়িত্ব সঠিকভাবে পালন করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিচারের ক্ষেত্রে ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কার যাতে প্রশ্রয় না পায়, সে ব্যাপারে সবার সচেতন থাকতে হবে। গ্রামের ছোটখাটো বিরোধ নিষ্পত্তির মাধ্যমে গ্রাম্য সালিসগুলো শান্তিশৃঙ্খলা ও সৌহার্দ্যের পরিবেশ নিশ্চিত করে। আবার গ্রাম্য সালিসের নামে মাঝেমধ্যে ধর্মীয় গোঁড়ামি বা কুসংস্কারের ঘটনাও ঘটে। এসব বিচ্যুতি গ্রাম্য সালিস বা আদালতের সুনাম ক্ষুণ্ন করে। এগুলো শক্তভাবে দমন করতে হবে। তাই ইউনিয়ন পরিষদের নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে হবে। জাহেদুর রহমান পুরানা পল্টন, ঢাকা।