আইন ও বিচারমন্ত্রী আনিসুল হক একুশে আগস্টের গ্রেনেড হামলার বিচারের রায় জাতি শিগগিরই শুনতে পারবে বলে গভীর আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা বিশ্বাস করতে চাই যে, এটা অচিরেই সত্যে পরিণত হবে। ফখরুদ্দীনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে ‘জজ মিয়ার গল্প’ উন্মোচিত হয়। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় এলে দ্রুতই গ্রেনেড হামলা মামলাটির রায় পাওয়ার আশা জেগেছিল। কিন্তু তা হয়নি। চলতি বছরেই রায় পাওয়ার আশা যখন আমরা করছি, তখন ওই হামলার ইতিমধ্যে এক যুগ পূর্তি হতে বসেছে।
পঁচাত্তরের ১৫ আগস্টের কালো অধ্যায়ের পরে এই ঘটনা জাতীয় রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বর্বরোচিত ঘটনা। রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার এমন পাশবিক চেষ্টা সমকালীন বিশ্ব রাজনীতিতে বিরল। ২০০৪ সালের একুশে আগস্টের গ্রেনেড হামলা তৎকালীন বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রাণনাশের ধারাবাহিক চেষ্টারই একটি অংশ। এর বহু আগে ১৯৮৯ সালের এই আগস্ট মাসেই ৩২ নম্বরে পঁচাত্তরের ঘাতকদের সংগঠন ফ্রিডম পার্টি দ্বারা আওয়ামী লীগ সভানেত্রীর ওপর হামলাসংক্রান্ত দুটি মামলা বিচারাধীন। এ ছাড়া ২০০০ সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কোটালিপাড়ায় বোমা পুঁতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার দুটি মামলাও বিচারাধীন রয়েছে।
এটা মোটেই গ্রহণযোগ্য হতে পারে না যে, দেশের খোদ সরকারপ্রধানের প্রাণনাশের চেষ্টার সঙ্গে জড়িত মামলাগুলো যেনতেনভাবে বিচারাধীন হিসেবে অযত্ন অবহেলার শিকার হবে। পরিহাস আরও করুণ হয়ে ওঠে যখন আমরা শুনতে পাই যে, এই মামলাগুলোর দীর্ঘসূত্রতার অন্যতম মুখ্য কারণ হলো সাক্ষী না পাওয়া। আর সাক্ষীদের উল্লেখযোগ্য একটি অংশ হলো পুলিশ বিভাগের। প্রচলিত আইনে যথাসময়ে সাক্ষী হাজির করার দায়িত্ব প্রধানত প্রসিকিউশনের। কিন্তু তারা অব্যাহতভাবে অপারগ থাকলে বিচার বিভাগকে হস্তক্ষেপ করার সুযোগ আইনে দেওয়া আছে।
আমরা আশা করব একুশে আগস্টের হামলা মামলার বিচার দ্রুতই শেষ হবে। আমরা ওই হামলায় নিহত ব্যক্তিদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করি। আর আহত ব্যক্তিদের প্রতি জানাই সমবেদনা।
গ্রেনেডহামলারএকযুগ
বিচারেরদীর্ঘসূত্রতাআরকাম্যনয়
আইনওবিচারমন্ত্রীআনিসুলহকএকুশেআগস্টেরগ্রেনেডহামলারবিচারেররায়জাতিশিগগিরইশুনতেপারবেবলেগভীরআশাবাদব্যক্তকরেছেন।আমরাবিশ্বাসকরতেচাইযে, এটাঅচিরেইসত্যেপরিণতহবে।ফখরুদ্দীনেরনেতৃত্বাধীনতত্ত্বাবধায়কসরকারেরআমলে ‘জজমিয়ারগল্প’ উন্মোচিতহয়।এরপরআওয়ামীলীগক্ষমতায়এলেদ্রুতইগ্রেনেডহামলামামলাটিররায়পাওয়ারআশাজেগেছিল।কিন্তুতাহয়নি।চলতিবছরেইরায়পাওয়ারআশাযখনআমরাকরছি, তখনওইহামলারইতিমধ্যেএকযুগপূর্তিহতেবসেছে।
পঁচাত্তরের১৫আগস্টেরকালোঅধ্যায়েরপরেএইঘটনাজাতীয়রাজনৈতিকইতিহাসেসবচেয়েবর্বরোচিতঘটনা।রাজনৈতিকপ্রতিপক্ষকেনির্মূলকরারএমনপাশবিকচেষ্টাসমকালীনবিশ্বরাজনীতিতেবিরল।২০০৪সালেরএকুশেআগস্টেরগ্রেনেডহামলাতৎকালীনবিরোধীদলীয়নেতাওআওয়ামীলীগসভানেত্রীশেখহাসিনারপ্রাণনাশেরধারাবাহিকচেষ্টারইএকটিঅংশ।এরবহুআগে১৯৮৯সালেরএইআগস্টমাসেই৩২নম্বরেপঁচাত্তরেরঘাতকদেরসংগঠনফ্রিডমপার্টিদ্বারাআওয়ামীলীগসভানেত্রীরওপরহামলাসংক্রান্তদুটিমামলাবিচারাধীন।এছাড়া২০০০সালেরজুলাইমাসেপ্রধানমন্ত্রীথাকাঅবস্থায়কোটালিপাড়ায়বোমাপুঁতেশেখহাসিনাকেহত্যাচেষ্টারদুটিমামলাওবিচারাধীনরয়েছে।
এটামোটেইগ্রহণযোগ্যহতেপারেনাযে, দেশেরখোদসরকারপ্রধানেরপ্রাণনাশেরচেষ্টারসঙ্গেজড়িতমামলাগুলোযেনতেনভাবেবিচারাধীনহিসেবেঅযত্নঅবহেলারশিকারহবে।পরিহাসআরওকরুণহয়েওঠেযখনআমরাশুনতেপাইযে, এইমামলাগুলোরদীর্ঘসূত্রতারঅন্যতমমুখ্যকারণহলোসাক্ষীনাপাওয়া।আরসাক্ষীদেরউল্লেখযোগ্যএকটিঅংশহলোপুলিশবিভাগের।প্রচলিতআইনেযথাসময়েসাক্ষীহাজিরকরারদায়িত্বপ্রধানতপ্রসিকিউশনের।কিন্তুতারাঅব্যাহতভাবেঅপারগথাকলেবিচারবিভাগকেহস্তক্ষেপকরারসুযোগআইনেদেওয়াআছে।
আমরাআশাকরবএকুশেআগস্টেরহামলামামলারবিচারদ্রুতইশেষহবে।আমরাওইহামলায়নিহতব্যক্তিদেরপ্রতিগভীরশোকওশ্রদ্ধানিবেদনকরি।আরআহতব্যক্তিদেরপ্রতিজানাইসমবেদনা।