ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারপর থেকে এ দুটি গ্রামের বাসিন্দারা এলাকায় স্থায়ী আশ্রয়কেন্দ্র গড়ে তোলার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাছে দাবি জানিয়ে আসছে। কিন্তু গত ১০ বছরেও ওই দুটি গ্রামে কোনো আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হয়নি। এটা খুবই দুঃখজনক। স্থানীয় প্রশাসন যদি এলাকাবাসীর সুবিধা-অসুবিধা ও প্রয়োজনের দিকে নজর না দেয়, তাহলে তারা যাবে কোথায়? এলাকাবাসীর ভালো–মন্দ দেখার দায়িত্ব তো তাদেরই।

আমাদের দেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এ দেশের নিত্যনৈমিত্তিক ঘটনা। সিডরের পরও গত ১০ বছরে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আইলাসহ বেশ কয়েকটি ঘূর্ণিঝড় আঘাত হানে। যেকোনো সময় আবার এসব এলাকায় ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানতে পারে। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকায় স্থায়ী আশ্রয়কেন্দ্র গড়ে তোলা খুবই জরুরি। কেননা, সব হারানো মানুষের তখন সেটাই হয় মাথা গোঁজার নিরাপদ স্থান।

কলাপাড়া উপজেলা প্রশাসনকে এখন চরগঙ্গামতী ও কাউয়ারচর গ্রামে আশ্রয়কেন্দ্র গড়ে তোলার ব্যাপারে দ্রুত উদ্যোগ নিতে হবে। তবে শুধু আশ্রয়কেন্দ্র নির্মাণ করলেই হবে না, সেখানে বিদ্যুতের ব্যবস্থা, গভীর নলকূপ, বিকল্প সুপেয় পানি হিসেবে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থাসহ জরুরি ত্রাণ-সহায়তা পৌঁছানোর সুবিধা রাখতে হবে। আশ্রয়কেন্দ্র নির্মাণের সময় নারী ও শিশুদের কথা মাথায় রাখতে হবে। আমাদের দেশে দেখা যায়, বেশির ভাগ আশ্রয়কেন্দ্র নারী ও শিশুবান্ধব নয়। আশ্রয়কেন্দ্রগুলোতে যাতে পর্যাপ্ত শৌচাগারসহ অন্যান্য সুযোগ-সুবিধা থাকে, তা খেয়াল রাখতে হবে।