চাকরির বয়স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার একটি প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র কৃষকের মেধাবী ছেলে। আমি গত বছর ঢাকা কলেজ থেকে এমএসসি পরীক্ষায় সফলভাবে কৃতকার্য হয়েছি। কিন্তু দুঃখের বিষয়, প্রাথমিক বিদ্যালয়ের জন্ম তারিখ আমার প্রকৃত জন্ম তারিখ থেকে বাড়িয়ে দেওয়া হয় আমার পরিবারের অসচেতনতার কারণে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি সেশনজটের কারণে ২০০৭ সালের অনার্স কোর্স ২০১০ সালে সম্পন্ন হয় এবং ২০১১ সালের এমএসসি পরীক্ষায় ভালোভাবে কৃতকার্য হতে গিয়ে আমার চাকরির বয়সসীমা ৩ জানুয়ারি ২০১২ সালে শেষ হয়ে যায়। গত ১ ফেব্রুয়ারি ২০১২ সালে সংসদের অধীবেশনে স্পিকার সরকারি চাকরির বয়স ৩৫ করার জন্য সুপারিশ করেছেন। তাতে আশাবাদী হয়েছিলাম। কিন্তু ১ মা পরও সরকার কোনো পদক্ষেপ নেয়নি। তা ছাড়া গত ২৯ ফেব্রুয়ারি ৩৩তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং চাকরির বয়স ১ ফেব্রুয়ারি ২০১২ পর্যন্ত ধরা হয়েছে, যা অন্যান্য বছরের চেয়ে ১ মাস পিছিয়ে দেওয়া হয়েছে। ভেবেছিলাম জীবনের শেষ বিসিএস পরীক্ষা ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেব। কিন্তু ১ মাস পিছিয়ে বিজ্ঞপ্তি তারিখ ধরায় সেটি সম্ভব হচ্ছে না। তাই সরকারি চাকরির বয়সসীমা ৩৫ বছর করার অনুরোধ করছি। নিলয়, হবিগঞ্জ।