চাকরির বয়স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে দেশের সরকারি চাকরিজীবীদের বয়স দুই বছর বাড়ানো হয়েছে। এটা একদিকে যেমন কারও জন্য খুশির বার্তা, তেমনি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় অধ্যয়নরত এবং অধ্যয়ন শেষ করা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য দুঃখের বার্তাও বলা চলে। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য খবরটি খুবই দুঃখজনক। চার বছর মেয়াদি সম্মান-মাস্টার্স কোর্স শেষ করতে শিক্ষাজীবনেই ২৭-২৮ বছর চলে যায়। একটা চাকরি পাওয়া মানে সোনার হরিণ হাতে পাওয়া। প্রতিযোগিতামূলক এই বাজারে নিজেকে যোগ্য আসনে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন প্রচুর অধ্যয়ন। স্বল্প সময়ে নিজেকে তৈরি করা খুবই কষ্টকর। এ পরিস্থিতিতে অনেক মেধাবী শিক্ষার্থী বয়সের কারণে যোগ্য বা পছন্দের চাকরিতে প্রবেশ করতে পারছে না। উন্নত বিশ্বে যেখানে চাকরিতে প্রবেশের সময়সীমা ৩৫ বছর, সে ক্ষেত্রে আমাদের দেশেও ৩৫ বছর হলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিছুদিন আগে স্পিকার সংসদে এ বিষয়টি উত্থাপন করেন। কিন্তু পরবর্তী সময়ে তা নিয়ে আর কোনো আলোচনা হয়নি। তাই দেশের জনগণের স্বার্থে সরকারের এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার।আশা করছি, খুব শিগগিরই বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসবে।শামীমময়মনসিংহ।