চাকরির বয়স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, বিভিন্ন সংগঠন আন্দোলন করছে। এটা আমাদের প্রাণের দাবি। রাজনৈতিক সহিংসতা ও সেশনজটের কারণে লেখাপড়া শেষ করতে ২৮-২৯ বছর লাগছে, কিন্তু চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছর। বয়সের চিন্তায় সঠিক জ্ঞান অর্জন ব্যাহত হচ্ছে। বর্তমানে বিজ্ঞান বিভাগে ছাত্রছাত্রী কমে গেছে। কারণ, ব্যবহারিক পরীক্ষা থাকায় উচ্চতর ডিগ্রি নিতে অন্যান্য বিভাগের চেয়ে এক-দুই বছর বেশি লাগে।চাকরির প্রস্তুতি নিতে যাতে পর্যাপ্ত সময় পায়, তার জন্য অনেক অভিভাবক তার সন্তানের জন্মনিবন্ধন ও সার্টিফিকেটে বয়স কমিয়ে দিচ্ছে। শিক্ষার উদ্দেশ্য মহৎ কিন্তু শুধু ৩০ বছরের মধ্যে পাস করে বের হওয়ার জন্য একজন ছাত্রের জীবন শুরু হচ্ছে মিথ্যা দিয়ে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে আমার অনুরোধ, এই মিথ্যা থেকে জাতিকে রক্ষা করুন। সরকারি চাকরিজীবীদের অবসরের সীমা ৫৭ থেকে ৫৯ করেছেন, মুক্তিযোদ্ধাদের ৬০ বছর করেছেন। চাকরিতে প্রবেশের সীমা ৩৫ করলে কোনো ক্ষতি হবে না, বরং একটা সৎ জাতি হিসেবে আমরা গড়ে উঠতে পারব।শিবপদ রায়সরকারি বিএল কলেজ, খুলনা।