চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কর্মসন্ধানী সভা’দেশে বিরাজমান বেকার সমস্যা আজ প্রকট, প্রায় তিন কোটি শিক্ষিত বেকার কর্মের সন্ধানে দিশেহারা, প্রতিদিনই এ সংখ্যা বাড়ছে। চাকরি যেন সোনার হরিণ, তার চেয়েও দুর্লভ এবং কষ্টসাধ্য হলো চাকরির সুযোগ বা কর্মখালী কোথায়, তার সন্ধান পাওয়া। কর্মসন্ধানীরা আজ কর্মের জন্য দিশেহারা। অথচ তাঁরা উদ্যোগী হলে নিজেরাই তৈরি করতে পারেন নিজের কর্মসংস্থানসহ হাজার হাজার কর্মীর কর্মসংস্থান। পৃথিবীতে এরূপ উদাহরণ অসংখ্য, যাঁরা শূন্য হাতে যাত্রা করে সফলতা অর্জন করেছেন।এ জন্য প্রয়োজন সব কর্মসন্ধানীর সচেতনতা ও প্রেষণা প্রদান, যার মাধ্যমে তাঁরা নিজেদের খুঁজে নিতে পারেন, দূর করতে পারেন বেকারত্বের অপবাদ, উদ্যোগী হয়ে সৃষ্টি করতে পারেন হাজার হাজার কর্মীর কর্মসংস্থান। এ ক্ষেত্রে প্রথম আলো বন্ধুসভার অনুকরণে সমগ্র বাংলাদেশে ‘কর্মসন্ধানী সভা’ গঠন করে, কর্মসন্ধানীদের সম্মিলিত করে বিভিন্ন বিষয়ে পরামর্শ, প্রেষণা, সচেতনতা ও উদ্যোগী করে তোলা যায়, যার মাধ্যমে সমাজ থেকে বেকারত্ব হ্রাস করা সম্ভব। মো. আরশেদ আলীঢাকা।দুই দিনে রবীন্দ্রজয়ন্তীআমরা বাংলাদেশি এবং পশ্চিমবঙ্গের বাঙালির জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেন এক সেতুবন্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি তাঁর সাহিত্যকর্মের মাধ্যমে দুুই দেশের মানুষকে একসূত্রে গাঁথার অবকাশ পেয়েছেন। তাঁর শিল্পকর্মই এপার-ওপার বাঙালিকে দুই দেশ হওয়া সত্ত্বেও এক জাতিতে পরিণত করেছে। অন্তত এই একটা জায়গায় আমরা সব জাতিগত ভেদাভেদ ভুলে এক হয়ে যাই। কবিগুরুর জন্ম ও মৃত্যুবার্ষিকী উদ্যাপন যেন দুই জাতির এক উৎসবে পরিণত হয়। আমরা একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উচ্চারণ করি ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’ তাহলে সেই দিনটি পালনে কেন দুই রকম মতভেদ থাকবে? দুই দেশে কেন দুই দিনে জন্ম বা মৃত্যুবার্ষিকী উদ্যাপিত হবে? এক দিন আগে-পরে আমরা বাংলা নববর্ষ পালন করি আমাদের জাতিগত কারণে। কিন্তু মাত্র আধা ঘণ্টা সময়ের ব্যবধানের জন্য প্রতিবেশী দুই দেশে দুই দিনে কেন উদ্যাপিত হবে কবিগুরুর জন্ম বা মৃত্যুবার্ষিকী?একজন মানুষ তো দুই দিনে জন্ম বা মৃত্যুবরণ করতে পারেন না। আমরা হয়তো দুই দেশের বাংলা নববর্ষ একই দিনে পালন করতে পারব না, কিন্তু কবিগুরুর জন্ম বা মৃত্যুবার্ষিকী ইংরেজি তারিখ অনুসারে একই দিন উদ্যাপন করতে পারি। দুই দেশের নীতিনির্ধারকেরা বিষয়টি ভেবে দেখবেন আশা করি।মো. সোহেল রানাকুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া।জন্মনিবন্ধন ও বিদ্যালয়ে ভর্তিসরকার জন্মনিবন্ধন শতভাগ নিশ্চিত করতে চাইলেও আজও তা নিশ্চিত করা সম্ভব হয়নি। সঠিক জন্মতারিখ এখনো এ দেশের হাজার হাজার মানুষ জানে না। নতুন করে যাদের জন্মনিবন্ধন করা হচ্ছে, তাও অনেক ক্ষেত্রে মনগড়া। আবার অনেক ক্ষেত্রে বয়স চুরি করা হচ্ছে। জন্মসনদ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করার কথা বলা হলেও বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে জন্মসনদ বাদেই ছাত্রছাত্রী ভর্তি করা হচ্ছে। অভিভাবকেরা এর গুরুত্ব উপলদ্ধি করছে না। প্রথম থেকে চতুর্থ শ্রেণী পড়ার পর পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার আগে বিদ্যালয় বা মাদ্রাসাপ্রতিষ্ঠান মনগড়া একটা জন্মতারিখ দিয়ে দিচ্ছে। প্রকৃতপক্ষে বয়সে ছোট হলেও শিক্ষাপ্রতিষ্ঠানের মনগড়া জন্মতারিখ দেওয়ার কারণে বয়সের অনেক পার্থক্য দেখা দিচ্ছে। একই শ্রেণীতে পড়ে অথচ বয়স চুরির কারণে তাদের অনেক বড় দেখা যায়। বুদ্ধির বিকাশে বয়স চুরি করা ছাত্রছাত্রীদের সঙ্গে অন্যরা পেরে ওঠে না। তাই এই বিষয়ে সংশিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে একটি শিশু যেন তার সঠিক জন্ম জানতে পারে এবং সঠিক জন্মতারিখ নিয়ে তার ক্যারিয়ার গঠন করতে পারে।মো. কোরবান আলীকুমারখালী, কুষ্টিয়া।