চি ঠি প ত্র
গাইনি বিশেষজ্ঞমেডিকেল অফিসারদের বাধ্যতামূলক নিজ নিজ এলাকায় প্রথম কয়েক বছর প্র্যাকটিস করার উদ্যোগটি প্রশংসনীয়। এ জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ। আমাদের নিজ এলাকার নদী-মাটি-জলের ঋণ আমরা অনেকেই অনুভব করি না। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের আন্তরিক উদ্যোগের কারণে দেশে মাতৃমৃত্যুর হার অনেকাংশে কমানো সম্ভব হয়েছে। অন্যদিকে সৌভাগ্যের বিষয় হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী দুজনেই মা। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন গাইনি স্পেশালিস্ট ও শৈল্য চিকিৎসা গ্রহণের সরঞ্জামাদি রাখার উদ্যোগ নেওয়ার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাই। অবিনাশ রায়শহীদ ধীরেন্দ্রনাথ সড়কজলঢাকা, নীলফামারী।চ্যানেল দেখাতে বৈষম্যভারতে বাংলাদেশের চ্যানেল দেখা যায় না বলে অনেকেই উষ্মা প্রকাশ করে থাকেন। তাঁদের এই ক্ষোভ অমূলকও নয়। কিন্তু আজ বাংলাদেশের চ্যানেলগুলো নিজের দেশেই বৈষম্যের শিকার। অধিকাংশ স্থানেই দেখা যায়, দেশের কয়েকটি চ্যানেল ছাড়া বেশির ভাগ চ্যানেলের অবস্থান শেষের দিকে (অর্থাৎ ১, ২ নম্বর নয় বরং ৮৯, ৯০ ইত্যাদি নম্বরে), আর নতুনগুলোর তো কথাই নেই। অথচ পশ্চিম বাংলার কোনো কোনো চ্যানেলের পরীক্ষামূলক সমপ্রচারও দেখানো হয় প্রথম দিককার নম্বরে। এ কারণে যেসব সেটে চ্যানেলের সংখ্যা কম, সেগুলোতে ওই সব দেশের চ্যানেল দেখা যায় না। এই বৈষম্যের সবচেয়ে বড় শিকার বাংলাদেশ টেলিভিশন। অধিকাংশ জায়গায় বিটিভি নেই, বড়জোর বিটিভি ওয়ার্ল্ড আছে অথচ ডিডি-সেভেন (ডিডি-বাংলা) আছে প্রথম দিকেই। সুতরাং স্যাটেলাইট চ্যানেল সমপ্রচারের একটি নীতিমালা প্রণয়ন করা হোক। বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডসহ দেশের সব কটি স্যাটেলাইট চ্যানেল প্রথম দিকে রাখা বাধ্যতামূলক করা হোক। মো. ইফতেখার রহমানশিক্ষক, বিয়াম ল্যাবরেটরিস্কুল, নওগাঁ।