চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের মূল্য বৃদ্ধিগত ১৩ মে থেকে গ্যাসের মূল্য প্রতি ঘনমিটার ৮ দশমিক ২৫ টাকা বেড়েছে। এতে জনজীবনে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে, গ্যাসের মূল্য প্রতি ঘনমিটার ৮ দশমিক ২৫ টাকা বাড়লেও ১০ টাকার ভাড়া ১৫ টাকা আদায় করা হচ্ছে। এর ফলে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। আমরা জানি, ঢাকা শহরসহ দেশের বিভিন্ন শহরে সিএনজিচালিত অটোরিকশায় মিটারের ব্যবস্থা আছে, যেখানে সরকার কর্তৃক ভাড়া নির্ধারণ করা আছে। কিন্তু দেশের বাকি শহর ও প্রত্যন্ত অঞ্চলে যেসব সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে, সেখানে ভাড়া চালকদের ইচ্ছার ওপর নির্ভর করে। তাই গ্যাসের মূল্যবৃদ্ধিতে সিএনজির চালকেরা তাঁদের ইচ্ছানুযায়ী ভাড়া নির্ধারণ করছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।রাসেল আহমেদ, সিরাজগঞ্জ।আদুভাই বিশ্ববিদ্যালয়!১৯৯২ সালে প্রতিষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি বৃহত্তম বিশ্ববিদ্যালয়। দেশের বিভিন্ন স্থানে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে অসংখ্য মেধাবী ছাত্রছাত্রী উচ্চশিক্ষা লাভের সুযোগ পাচ্ছেন, যা সত্যিই প্রশংসার দাবিদার। কিন্তু এ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে হতাশার বিষয় হচ্ছে সেশনজট। আমি এ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে ২০০৭-০৮ শিক্ষাবর্ষে অনার্সে ভর্তি হই। অনার্সের সিলেবাস অনুযায়ী ২০১০-১১ শিক্ষাবর্ষে এসে এখন আমাদের শেষ বর্ষের পরীক্ষা দেওয়ার কথা। কিন্তু আশ্চর্যের বিষয় হলেও সত্য, ২০১১ সালের ফেব্রুয়ারিতে এসে আমরা মাত্র অনার্স দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিয়েছি এবং তৃতীয় বর্ষের ক্লাস এখনো শুরু করতে পারিনি। উচ্চমাধ্যমিক স্তরে আমার সহপাঠী ২০০৭-০৮ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৩৭তম ব্যাচে ভর্তি হয়ে এখন চতুর্থ বর্ষে চার মাস ধরে ক্লাস করছে। একই শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের দ্বিতীয় ব্যাচে ভর্তি হয়ে এখন তৃতীয় বর্ষে প্রায় চার মাস ধরে ক্লাস করছে। একই শিক্ষাবর্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার বিভাগের ৬৭তম ব্যাচে ভর্তি হয়ে এখন তৃতীয় বর্ষের সেকেন্ড সেমিস্টারে ক্লাস করছে। একই শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি বিভাগে ভর্তি হয়ে এখন চতুর্থ বর্ষে ক্লাস করছে কিন্তু একই শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমরা কোথায় পড়ে আছি! আমাদের দেশের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট হয়ে থাকে, কিন্তু তারও তো একটা সীমা থাকে। বেশি জুলুুমের ক্ষেত্রে কথায় বলে ‘বোঝার উপর শাকের আঁটি’, এখন মনে হচ্ছে বোঝার ওপর শাকের আঁটি, তার ওপর বৃষ্টির পানি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষ হয়েছে প্রায় ছয় মাস আগে কিন্তু এখনো ফল প্রকাশের কোনো উদ্যোগ নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকতা-কর্মচারী এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ, আমাদের শিক্ষাজীবনের মূল্যবান সময়কে অপচয়ের মধ্যে আটকে রেখে আমাদের আদুভাই বানাবেন না। মো. জাকারিয়াসরকারি বাঙলা কলেজ, ঢাকা। [email protected] ইউপি নির্বাচনইতিমধ্যেই দেশের তিন হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকাগুলোতে তাই বিরাজ করছে নির্বাচনী আমেজ। হাটবাজার, রাস্তাঘাট, বাড়ি-গাড়িতে শুধু নির্বাচনী আলাপ। নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। নির্বাচনী প্রচারণায়, ভোটারদের সঙ্গে মতবিনিময় ও ভোট চাওয়ার মাধ্যমে ব্যস্ত সংশ্লিষ্ট প্রার্থীরা। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১১ ও ১৪ জুন শনি ও মঙ্গলবার দুই দফায় কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।ইতিমধ্যেই প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। এখন শুধু দিন গণনা—কার হবে জয়, কার পরাজয় তা উপভোগ করার জন্য। এবারের ইউপি নির্বাচনে; বিশেষ করে, চেয়ারম্যান পদে বাংলাদেশি প্রবাসীদের প্রার্থিতা বেশ চোখে পড়ার মতো। কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অনেক দেশ থেকে এসে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সাবেক ও বর্তমানের পাশাপাশি তরুণ প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা বেশ নজর কাড়ার মতো। যে যতই সম্মানিত হন না কেন, সবাই এখন সময় পার করছেন ভোটারদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ করে। বিভিন্ন প্রতিশ্রুতির মাধ্যমে নিজেদের পক্ষে সমর্থন আদায় করছেন। যদিও নির্বাচনে বিজয়ী হওয়ার পর তাঁরা এসব প্রতিশ্রুতির কথা ভুলে যান। ধনী-দরিদ্র সবার হাতে-পায়ে ধরতে দ্বিধা করছেন না। একজন চেয়ারম্যান একটি ইউনিয়নের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। ইউনিয়নকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত, চুরি-ডাকাতিমুক্ত ও শান্তি বজায় রাখতে একজন চেয়ারম্যানের ভূমিকা অনস্বীকার্য। ইউনিয়নের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার সমাধান করা একজন চেয়ারম্যানের ওপর বর্তায়। সুতরাং এমন একজন ব্যক্তিকে চেয়ারম্যান নির্বাচন করা উচিত, যাঁর মাধ্যমে এলাকা এবং এলাকার মানুষের কল্যাণ সাধিত হয়। কিন্তু বাস্তবে আমরা কী দেখি? অনেক অসৎ ও অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরাও ইউপি নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন। এসব ব্যক্তি থেকে আমরা যাঁরা সাধারণ ভোটার রয়েছি, আমাদের খুবই সাবধান থাকতে হবে। কোনোভাবেই যেন বাজে লোক আমাদের প্রতিনিধিত্ব করতে না পারেন। তা ছাড়া একজন সৎ, যোগ্য ও সাহসী চেয়ারম্যান দ্বারা একটি এলাকার ভাবমূর্তির বহিঃপ্রকাশ ঘটে। তাই আপনার-আমার ভেবেচিন্তে রায় দেওয়া উচিত, যাতে কোনো খারাপ ব্যক্তি আপনার মূল্যবান রায় না পান। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব—এ কথাটি কেবল আমরাই বলতে পারি। আপনার মূল্যবান রায় দ্বারা যাতে একজন মূল্যবান ব্যক্তিই নির্বাচিত হন, এ বিষয়টি সব সময় মাথায় রাখতে হবে। ভোট প্রয়োগ মানে বিবেক প্রয়োগ। সিরাজুল ইসলাম [email protected]