চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজির মূল্যবৃদ্ধিপত্রিকা মারফত জানতে পারলাম, যেসব যুক্তিতে সিএনজির দাম বাড়ানো হয়েছে, তার মধ্যে একটি হলো, ‘গ্যাসসহ দেশের প্রাকৃতিক সম্পদের ওপর দেশের ১৬ কোটি মানুষের অধিকার রয়েছে। তাই বিশেষ কোনো গোষ্ঠীকে সুবিধা দিতে গ্যাসের দাম কম রাখা ঠিক নয়।’ আসলে ঠিক-বেঠিকের হিসাব তখনই হয়, যখন ১৬ কোটি মানুষই সম্পদটি ব্যবহার করতে পারে। অথচ অধিকাংশ মানুষই গ্যাস ব্যবহার করে না। কিন্তু সিএনজির দাম বাড়ার কারণে ভাড়া বাড়ায় এখন সবার পকেট থেকেই অতিরিক্ত টাকা যাচ্ছে। যানবাহনগুলোর ভাড়া বাড়ানোয় নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে। আবার অনেকে বলছেন, সিএনজির দাম বাড়ার কারণে নাকি যানজট কমে যাবে। তাহলে তো কোটি কোটি টাকা খরচ করে উড়ালসড়ক তৈরি না করে ডিজেল-গ্যাসের দাম বাড়িয়ে সরকার রাতারাতি যানজট কমিয়ে ফেলতে পারে। প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তানে সিএনজির দাম বেশি বলে আমাদের দেশেও বেশি হতে হবে—এটি একেবারেই অযৌক্তিক। সিএনজি হচ্ছে পরিবেশবান্ধব জ্বালানি, যা ব্যবহারে জনসাধারণকে উৎসাহী করতেই এর দাম অনেক কম রাখা উচিত। মো. তবিউর রহমান[email protected]সংশোধনীগতকাল প্রকাশিত ‘বিচার বিভাগের স্বাধীনতা’ শীর্ষক সম্পাদকীয় নিবন্ধের তৃতীয় অনুচ্ছেদের প্রথম লাইনে ভুলবশত ‘বিসিএস’ ছাপা হয়েছে, সেখানে পড়তে হবে ‘বিজেএস’। দুঃখিত।—বি.স.