চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীরচর্চা শিক্ষক দেশের সব সরকারি-বেসরকারি কলেজে একজন শরীরচর্চা শিক্ষক কর্মরত থাকলেও সুনির্দিষ্ট কোনো নির্দেশিকা ও নীতিমালা না থাকায় খেলাধুলা ও ক্রীড়া-কার্যক্রম-সংশ্লিষ্ট সবার কাছে গুরুত্বহীন হয়ে পড়ছে। শিক্ষার্থীরাও উৎসাহিত বোধ করে না, অভিভাবকেরাও পাঠ্যক্রমবহির্ভূত কোনো কাজ সন্তানদের করতে দিতে চান না। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা থাকলেও ব্লক পোস্টের বিড়ম্বনায় শরীরচর্চা শিক্ষকের পদোন্নতি নেই। শারীরিক শিক্ষার ওপর পড়াশোনা করলেও এই শিক্ষকদের পদবির পাশে বিষয়ের ঘরে লেখা থাকে ‘Undetermind’ অর্থাৎ নির্দিষ্ট নয়। দুঃখের বিষয়, ইতিহাস, ভূগোল, অর্থনীতির মতো শারীরিক শিক্ষা একটি বিষয়, কলেজের ক্ষেত্রে এ স্বীকৃতি মিলছে না। আমরা শরীরচর্চা শিক্ষকেরা কাজকর্মহীন, অপাঙেক্তয় তুচ্ছ হয়ে থাকতে চাই না; উপযুক্ত মর্যাদায় অসীম প্রাণশক্তির অধিকারী আগামী দিনের সম্ভাবনাময় তরুণ যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে চাই। যেহেতু অধিকাংশ যুবসমাজ কলেজপড়ুয়া, সেহেতু উচ্চমাধ্যমিক পর্যায়ে শারীরিক শিক্ষা ও ক্রীড়া পাঠ্যক্রম থাকলে নম্বরের তাগিদেই শিক্ষার্থীরা খেলার মাঠে ফিরে আসবে। পরিশেষে মন্ত্রী মহোদয়ের কাছে কলেজ শরীরচর্চা শিক্ষকদের পেশাগত সমস্যা সমাধানে নিম্নলিখিত দাবিগুলো উপস্থাপন করছি:১. উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ে শারীরিক শিক্ষা ও ক্রীড়া পাঠ্যক্রম চালু, ২. শরীরচর্চা শিক্ষকদের পদবি পরিবর্তন করে শারীরিক শিক্ষার প্রভাষক করা, ৩. কর্মরত শিক্ষকদের যেকোনো বিষয়ে মাস্টার্স থাকলে প্রভাষকের মর্যাদা ও সুযোগ-সুবিধা দেওয়া, ৪. যাঁদের মাস্টার্স নেই, তাঁদের ইন সার্ভিস ট্রেনিংয়ে এমপিএড সাপেক্ষে প্রভাষকের মর্যাদা দেওয়া। চঞ্চল কুমার কর্মকার শরীরচর্চা শিক্ষক, কুমারখালী কলেজ।সবজি চাষে সম্ভাবনা জমির আইলে ধাপ পদ্ধতিতে শাকসবজি চাষ এক নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে। প্রত্যন্ত অঞ্চলের বিল এলাকায় জমির আইলে ধাপ পদ্ধতিতে শাকসবজির চাষ করে কৃষকেরা লাভবান হয়েছেন। ধাপ পদ্ধতিতে শাকসবজির চাষ করার জন্য ডিসেম্বর মাসে কচুরিপানা দিয়ে জমির আইলে ধাপ তৈরি করতে হয়। তারপর শাকসবজির চাষ করা হয়। এ পদ্ধতিতে চাষ করে কৃষকেরা ফলন ও অর্থ দুই-ই পান। এ দেশের বিল ও হাওরাঞ্চলে জমির আইল পড়ে থাকে। ধাপ পদ্ধতিতে শাকসবজির চাষ করলে পশ্চাৎপদ অঞ্চলের কৃষকেরা লাভবান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। জাহেদুর রহমান ইকবালতাহেরপুর পৌরসভা, বাগমারা, রাজশাহী। র্যাবের সংস্কার২০০৪ সালে প্রতিষ্ঠার পর র্যাব অনেক প্রশংসা কুড়িয়েছে, এটা শতভাগ সত্য। সন্ত্রাস ও জঙ্গি দমন ছাড়াও বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে এ বাহিনী জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে। কিন্তু বর্তমানে র্যাব সাধারণ মানুষের কাছে ভয়ংকর কিছু।যে বাহিনীর দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া, সেই বাহিনীর হাতে অব্যাহতভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কাম্য নয়। এই সরকারের আমলে ২০০ মানুষ র্যাবের তথাকথিত ক্রসফায়ারের শিকার হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রেও র্যাবের ভাবমূর্তি ভালো নয়। র্যাব গঠনের পর শুরুর দিকে এই বাহিনীর প্রতি মানুষের যে সমর্থন ছিল, এখন আর নেই। তাই এই বাহিনীর সংস্কার জরুরি হয়ে পড়েছে।মো. শাহাদাত হোসেনরাজশাহী বিশ্ববিদ্যালয়।