চি ঠি প ত্র
শস্য সংরক্ষণগত কয়েক বছরে ধানের দাম বাড়ায় কৃষকেরা আবারও ধান চাষে উদ্বুদ্ধ হয়েছেন। গ্রামবাংলায় এখন চলছে অক্লান্ত প্রচেষ্টার ফল নিরাপদে ঘরে তোলার আয়োজন। বিশ্বব্যাপী খাদ্যসংকটের জের ধরে খাদ্যপণ্যের দাম ৪০ শতাংশ বাড়ার প্রেক্ষাপটে দেশে ভালো ফলন অবশ্যই আশাব্যঞ্জক সংবাদ।১৬ কোটি মানুষের এই দেশে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খাদ্যের উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে এবং নানা সমস্যা ও সীমাবদ্ধতার মধ্যে ফসল ফলান যে কৃষক, ন্যায্যমূল্য প্রাপ্তি থেকে তাঁদের বঞ্চিত করা কোনোভাবেই কাম্য নয়। কৃষির সঙ্গে সরাসরি জড়িত তিন কোটি মানুষ যাতে তাঁদের কষ্টার্জিত উৎপাদন নিয়ে কোনো বঞ্চনা ও দুর্ভোগের শিকার না হন, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে দৃষ্টি দিতে হবে। কৃষকের লাভ যেন কোনোভাবেই ফড়িয়া, দালাল ও মধ্যস্বত্বভোগীরা ছিনতাই করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।বর্তমানে ধান-চাল সংরক্ষণের জন্য গুদামের খুব অভাব রয়েছে। অর্থনীতিবিদদের মতে, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে কমপক্ষে ৩০ লাখ টন খাদ্য মজুদ করা প্রয়োজন। কিন্তু আমাদের রয়েছে মাত্র ১৩ লাখ টনের মজুদক্ষমতা। আমাদের মজুদের সক্ষমতা বাড়াতে দ্রুত গুদাম নির্মাণে উদ্যোগী হতে হবে। সুতরাং আমরা আশা করব, কৃষকের যথাযথ মূল্যপ্রাপ্তি ও খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবে।মো. ইফতেখার রহমান নওগাঁ।