চি ঠি প ত্র
হীরা-মুক্তাকে অভিনন্দনসম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলের জন্য ফরিদপুর চিনিকল উচ্চবিদ্যালয়ের দুই মেধাবী ছাত্রী হীরা ও মুক্তাকে অভিনন্দন। মেয়ের ইভ টিজিংয়ে প্রতিবাদ করায় গত ২৬ অক্টোবর ‘বখাটে’ দেবাশীষ মোটরসাইকেলে চাপা দিয়ে হত্যা করেছিল এই দুই বোনের মাকে। দেশে অহরহ এ ধরনের ঘটনা ঘটলেও ঘাতকের সঙ্গে নিজের নামের মিল থাকায় হীরা-মুক্তাদের ঘটনাটি ভুলতে পারিনি। হত্যাকাণ্ডের খবরটি পত্রিকায় প্রকাশিত হওয়ার পর ওদের জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছিলাম। কিন্তু শত বাধা পেরিয়ে আজ তারা সফল। আমরা সবাই তাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি। দেবাশীষ শর্মাপদার্থবিদ্যা, শাবিপ্রবি। কোন বানানটি সঠিক?কোন বানানটি সঠিক? ‘সমসাময়িক’ না ‘সামসময়িক’। আমার যতটুকু মনে পড়ে, আমি শব্দটির বানান শিখেছিলাম ‘সামসময়িক’। বাংলা একাডেমী কর্তৃক প্রকাশিত বাংলা বানান অভিধানও বানানটি দেখেছি ‘সামসময়িক’। কিন্তু আমি প্রায় সব ক্ষেত্রেই দেখেছি শব্দটির বানান ‘সমসাময়িক’ লিখতে। এখন আমি কোন বানানটি লিখব? আশা করি, বাংলা একাডেমী কর্তৃপক্ষ এ ব্যাপারে সঠিক নির্দেশনা দেবে। এ কে এম কামরুল হাসান, ঢাকা।কালীনাথ পাঠশালাবড়লেখার পানিধারে প্রায় দেড় শ বছর আগে কালীনাথ পাঠশালাটি প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ কর তাঁর বাবার নামে। আমিও সেই স্কুলের ছাত্র ছিলাম, ১৯৫২ সালে। ১৯৬৫ সালের যুদ্ধের পর সুরেন্দ্রনাথ কর মশাই সর্বপ্রথম তাঁর পানিধারের সম্পত্তি ত্রিপুরার ধর্মনগরের কালাছড়ার মো. ময়না মিঞার সম্পত্তির সঙ্গে বদল করে চলে যান। দীর্ঘদিন পর বাড়ি এসে শুনে আশ্চর্যান্বিত হলাম। আশ্চর্য হলাম কালীনাথ পাঠশালাটি উঠে গেছে শুনে। মানুষ যাবে এক জায়গা থেকে অন্য জায়গায় বদল করে। কিন্তু একটা স্কুল উঠে যাবে, তা তো হয় না।কয়েক বছর আগে মরহুম ময়না মিঞার ছেলেদের সঙ্গে রাস্তায় পরিচয় হলে তাঁদের বাড়ি যেতে বলেন। বছর খানেক আগে তাঁদের পানিধারের বাড়িতে গেলে তাঁদের আন্তরিক পারিবারিক আদরযত্নে মুগ্ধ হয়ে ভেতরবাড়িটি দেখতে চাইলে ঘুরে দেখান। বললাম, এত বিশাল বাড়ির লোক আপনারা, অথচ কালীনাথ পাঠশালার প্রতিষ্ঠাতার সম্পত্তির সঙ্গে বদল করে এসেও কেন স্কুলটাকে বন্ধ করে রেখেছেন? বললেন, চেষ্টা হচ্ছে চালু করার। কেউ কেউ চান পানিধার স্কুল নামে; কিন্তু আমরা চাচ্ছি কালীনাথ পাঠশালা নামেই। শুনে মনে হলো, একসময় প্রথম আলোর ‘বদলে যাও বদলে দাও’ কথাটা কাজে লেগেছে। তাঁরাও চাচ্ছেন কালীনাথ পাঠশালা নামে স্কুলটা পুনঃপ্রতিষ্ঠা করে ঘুচিয়ে দেবেন যত গ্লানি, মুছে দেবেন মনের মলিনতা।রাধাকান্ত রায়ইস্কাটন, ঢাকা।ফোনের টাওয়ার বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর কালীবাড়ি একটি ঐতিহাসিক স্থান। ইউনিয়ন পরিষদের পাশেই একটি বড় বাজার রয়েছে। প্রতিদিন এখানে জমজমাট বাজার বসে। সপ্তাহে দুই দিন—রবি ও বুধবার এখানে হাট বসে। হাটে কৃষিজাত নানা পণ্য পাইকারি ও খুচরা কেনাবেচা হয়। হাটে হাজার হাজার লোকের সমাগম ঘটে। এ ছাড়া এখানে একটি সরকারি প্রাইমারি স্কুল, একটি দাখিল মাদ্রাসা, একটি সরকারি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র, একটি ডাকঘর ও ইউনিয়ন ভূমি অফিস রয়েছে। বাজারের মধ্য দিয়ে দীর্ঘ ৩০ ফুট প্রশস্ত রাস্তা নাটোরের সিংড়া থেকে সীমাবাড়ী-চান্দাইকোনা মহাসড়কে গিয়ে মিলিত হয়েছে। এ ছাড়া আরও দুটি পাকা সড়ক উপজেলা সদরের সঙ্গে যোগ হয়েছে। এসব পথ দিয়ে বাস, ট্রাক ও সিএনজিচালিত অটোটেম্পোসহ অসংখ্য গাড়ি চলাচল করে। কিন্তু দুর্ভাগ্যজনক যে এর আশপাশের প্রায় ৫০ হাজার মানুষের নিরবচ্ছিন্নভাবে কথা বলার জন্য এখানে কোনো মোবাইল ফোনের টাওয়ার নেই। অনেক দূরে টাওয়ার থাকায় বেশির ভাগ সময়ই মোবাইল ফোনে নেটওয়ার্ক থাকে না। এখানে জরুরি ভিত্তিতে মোবাইল ফোনের টাওয়ার স্থাপন করার জন্য মোবাইল ফোন কোম্পানিগুলোর প্রতি আবেদন জানাচ্ছি। সেলিম সরকার, বগুড়া। [email protected] ভর্তি ফরমসম্প্রতি বিভিন্ন কলেজে ডিগ্রি কোর্সে ভর্তির প্রক্রিয়া শেষ হয়েছে। ইন্টারনেট থেকে ভর্তির ফরম ডাউনলোড করে কলেজে জমা দিলেই চলে। অথচ একটি কলেজে সেই ফরম দেড় শ টাকা করে বিক্রি হয়েছে। এ টাকা যাবে শিক্ষকদের পকেটে। সব বিভাগে খারাপের পাশাপাশি ভালো মানুষও নেহাত কম নয়। তা না হলে এ দেশ টিকে থাকত না। আমি একজন পুলিশ অফিসারকে জানি, যিনি তাঁর পেশার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, দায়িত্বশীল—একই সঙ্গে সৎও। তাঁর সঙ্গে একদিন আলাপকালে বলেছিলেন, ‘পুলিশ বিভাগের কোনো দুর্নাম আমি সহ্য করতে পারি না। সৎ পথে থেকে আমি জীবনও দিতে পারি।’সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী।