চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ার কেলেঙ্কারিচলতি বছরে আলোচিত-সমালোচিত বিষয়গুলোর মধ্যে শেয়ার কেলেঙ্কারির বিষয়টি নির্দ্বিধায় প্রথম সারির একটা বিষয়। শেয়ারবাজারে বিনিয়োগ করতে আসা লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী মাৎস্যন্যায়ের ন্যায় যেভাবে কতিপয় রাঘববোয়ালের ভয়াল গ্রাসের শিকার হয়েছেন, তাতে তাঁরা পুঁজি হারিয়ে একেবারেই পথে বসেছেন। কিন্তু এই শেয়ার কেলেঙ্কারির ব্যাপারে গোড়া থেকে সরকারের অবস্থান একটুও স্পষ্ট মনে হয়নি আমাদের। শেয়ার কেলেঙ্কারি বিষয়ে সমূহ ঘটনা উদ্ঘাটনের জন্য খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটি গঠনের আগে অর্থমন্ত্রী বললেন, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তদন্ত রিপোর্ট হাতে আসা মাত্রই তিনি বললেন, কারও নাম প্রকাশ করা হবে না। অর্থমন্ত্রীর বক্তব্যে আমাদের মনে হয়েছে, সরকার এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত নিজেদের কিছু লোককে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করছে। কিন্তু গত সোমবার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সরকারদলীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত ও শেখ ফজলুল করিম সেলিম শেয়ার কেলেঙ্কারির বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, তাতে মনে হলো, অর্থমন্ত্রীর উদ্দেশ্য এবং সরকারের একটি বড় অংশের উদ্দেশ্যের মধ্যে ঢের ফারাক রয়েছে। যাঁরা সহসাই দিন-দুপুরে লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীকে নিঃস্ব করে দিতে পারেন, তাঁদের কাছে কেউ নিরাপদ নয়। এই শেয়ার কেলেঙ্কারির সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের নাম প্রকাশপূর্বক যথাযথ শাস্তি প্রদান সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ। সরকার এই চ্যালেঞ্জে জিতবে না হারবে, সেটি পরের কথা, কিন্তু আমরা চাই, সরকার দ্রুত শেয়ার কেলেঙ্কারি বিষয়ে তার প্রকৃত অবস্থান স্পষ্ট করুক।আসাদ আল-আমিনশিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়[email protected]