চি ঠি প ত্র
২০০ টাকার নোট১০০০ টাকার নোট ছাপানো সরকারের এক যুগান্তকারী সিদ্ধান্ত। ভ্রমণের সময় অধিকসংখ্যক টাকা বহন ঝুঁকিপূর্ণ হলেও ১০০০ টাকার নোটের কারণে সুবিধাজনকভাবে তা বহন করা সম্ভব হয়। কিন্তু সমস্যা হলো, হাজার টাকার নোট খুচরা করতে গেলে বেশ ঝামেলা হয়। একসঙ্গে ১০টি ১০০ টাকার নোট বা দুটি ৫০০ টাকার নোট নিতে হয়। এ জন্য অনেক সময় দোকানিরা টাকা খুচরা করতে অপারগতা প্রকাশ করে। কিন্তু যদি ২০০ টাকার নোট থাকত, তবে সমস্যা কিছুটা হলেও লাঘব হতো। দুই টাকার নোটের মতো ২০০ টাকার নোট ছাপানো এখন সময়ের দাবি। সর্বস্তরের মানুষের কথা ভেবে ২০০ টাকার নোট প্রকাশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।রাজিয়া সুলতানাবিনেরপোতা, সাতক্ষীরা।বাজেট ও ইন্টারনেটবর্তমান সরকার-ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কি শুধুই ঘোষণা আর মঞ্চ-কাঁপানো বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি এ সরকারের আমলে তার কিছু প্রতিফলন দেখার সৌভাগ্য আমাদের হবে?তবে আশার কথা, খুব শিগগির সরকার ১০ থেকে ১২ হাজার টাকায় ল্যাপটপ সরবরাহ করতে যাচ্ছে। কিন্তু ইন্টারনেট বিল না কমিয়ে, এর ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার না করে এবং ইন্টারনেটের গতি বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা না করে ছেলেমেয়েদের হাতে এসব ল্যাপটপ দিয়ে কী লাভ? তাহলে কি এসব ল্যাপটপ হাতে দিয়ে তাদের ডিজিটালের নামে বিনোদনের ব্যবস্থা করা? সুষ্ঠু জ্ঞানচর্চার জন্য ইন্টারনেট বর্তমানে অতীব জরুরি। শুধু কি জ্ঞানচর্চা, বর্তমানে অসংখ্য বেকার যুবকের কর্মসংস্থানেরও ব্যবস্থা করছে ইন্টারনেট। তাই আমরা চাই, আগামী বাজেটে ইন্টারনেটকে গুরুত্বসহকারে দেখা এবং বর্তমানে আরোপিত ১২ শতাংশ ভ্যাট প্রত্যাহারসহ ইন্টারনেট মূল্য কমানো হোক।মো. সোহেল রানা, কুষ্টিয়া।নগর পরিবহনখুলনা একটি বিভাগীয় ও বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগর। শ্রমজীবী, পেশাজীবী, ছাত্রছাত্রীসহ প্রতিদিন হাজার হাজার মানুষকে নানা প্রয়োজনে নগরের বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয়। অধিকাংশ নগরবাসীর একমাত্র ভরসা নগর পরিবহন। এতে স্বল্প খরচে নগরের বিভিন্ন জায়গায় যাতায়াত করা যায়। অথচ দীর্ঘদিন ধরে এই পরিবহন চলাচলে নানাবিধ সমস্যা পরিলক্ষিত হচ্ছে। ফলে যাত্রীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। কোনো কোনো দিন নগর পরিবহন চলে না, আবার চললেও সেটি অনেক সময় দুপুরের পর খুঁজে পাওয়া যায় না। বাসায় ফেরার জন্য খুঁজতে হয় বিকল্প যানবাহন, যা অনেক ব্যয়বহুল। ছাত্রছাত্রীসহ স্বল্প আয়ের লোকজনের পক্ষে তা কষ্টকর। অনেক সময় প্রয়োজনীয় টাকাও পকেটে থাকে না। তখন পড়তে হয় চরম অস্বস্তিকর অবস্থায়, যা অত্যন্ত দুঃখজনক।খুলনা নগর পরিবহন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, ওপরের সমস্যাগুলোর সমাধান করে যানবাহন চলাচলে নিয়ম-শৃঙ্খলা ফিরিয়ে আনুন, যাতে নগরবাসী এই অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি পায়।নাজমুস সাকিবসরকারি বিএল কলেজ, খুলনা।