চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিএসসির প্রতি২৭ মে ২০১১, ৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তারিখ ঘোষিত হয়েছে। প্রতিটি ছাত্রের স্বপ্ন থাকে একজন বিসিএস ক্যাডার হওয়া। কাজেই সব ছাত্রই এই পরীক্ষার জন্য অনেক দিন ধরেই স্বপ্নের জাল বোনেন। বিশেষ করে কয়েক বছর ধরে পিএসসির বেশ কিছু গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ সিদ্ধান্তের জন্য প্রার্থীদের মনে বিসিএস সম্পর্কে আগ্রহ আরও বেড়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পিএসসি এই ৩১তম বাছাই পরীক্ষার তারিখ নির্ধারণের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত স্নাতকোত্তর পর্বের প্রায় এক লাখ পরীক্ষার্থীর কথা একেবারে বিবেচনা করেননি। গত ৩ মে শুরু হয়ে এই স্নাতকোত্তর পরীক্ষা চলবে আগামী ১২ জুন পর্যন্ত। আর পিএসসির বাছাই পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ মে। আগামী ২৩, ২৬ ও ২৯ মে বিভিন্ন বিভাগের পরীক্ষা যাঁদের রয়েছে, তাঁদের পক্ষে বিসিএস বাছাই পরীক্ষায় পূর্ণ মনোযোগ দেওয়া একেবারেই অসম্ভব।একজন শিক্ষার্থীর জীবনে বিসিএস পরীক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি স্নাতকোত্তর পরীক্ষাও কম গুরুত্বপূর্ণ নয়। তবে দুটি পরীক্ষায় একই সময় অংশগ্রহণ করা বাড়তি চাপের বিষয়। এ ক্ষেত্রে পিএসসি আমাদের মানসিক চাপের মধ্যে ঠেলে দিয়েছে, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বৈষম্যমূলক। পিএসসির মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থা থেকে যা আশা করা যায় না।অতএব উল্লিখিত সমস্যাগুলো বিবেচনা করে ৩১তম বাছাই পরীক্ষার তারিখ পুনর্বিবেচনা করার জন্য পিএসসির দৃষ্টি আকর্ষণ করছি। ফাহিম, হাবিব, আশরাফসরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম।রাজশাহী চিড়িয়াখানাউত্তরবঙ্গের বৃহৎ চিড়িয়াখানা রাজশাহীর এ এইচ এম কামরুজ্জামান চিড়িয়াখানা। বর্তমানে এই চিড়িয়াখানার বেহাল দশা। প্রাণীর অভাবে এটি নিজ ঔজ্জ্বল্য হারিয়ে ফেলেছে। আগে যেখানে রয়েল বেঙ্গল টাইগার, চিতা বাঘ, মেছো বাঘ থাকত, সেখানে এখন আর একটি বাঘও নেই। দুটি সিংহই অনেক পুরোনো। বয়সের ভারে সিংহ দুটি ন্যুব্জ। একটি সারাক্ষণ শুয়ে থাকে, আরেকটি সিংহকে মাঝেমধ্যে চলাফেরা করতে দেখা যায়। চিড়িয়াখানায় বর্তমানে একটি হায়েনা আছে, তা-ও অনেক পুরোনো।এখানে আগে কুমির ছিল। এখন আর কুমির থাকে না। আছে দুটি ঘড়িয়াল। কয়েকটি খরগোশ থাকলেও পরিষ্কার না করার কারণে ময়লায় সেগুলো কালো হয়ে গেছে। বানরের সংখ্যাও অনেক কমে গেছে। দুটি ঘরে মাত্র ৩০-৩২টির বেশি হবে না। অথচ আগে ১০০টির মতো বানর ছিল। বানর রাখার খাঁচা নষ্ট হয়ে যাওয়ায় অনেক সময় খাঁচা থেকে বের হয়ে যায়। চিড়িয়াখানায় একটিমাত্র সাদা ময়ূর রয়েছে। দর্শনার্থীরা কোনো দিনও ময়ূরের নাচ দেখতে পায়নি। গাধা ও হরিণের সংখ্যাও নগণ্য। পর্যাপ্ত খাবারের অভাবে হরিণগুলো হাড্ডিসার হয়ে গেছে।দূষিত পানিতে পুকুরের সৌন্দর্যও হারিয়ে গেছে। ১৯৭৪ সালে এটি প্রতিষ্ঠিত হলেও এর প্রধান আকর্ষণ হাতি এখনো রাজশাহী চিড়িয়াখানায় আনা হয়নি। চিড়িয়াখানার অবকাঠামোগত উন্নয়ন তো হয়ই না, উল্টো বছরের পর বছর দর্শনার্থীদের প্রবেশ ফি বাড়ছেই। সার্বিক উন্নয়ন করে এটিকে একটি আধুনিক চিড়িয়াখানা হিসেবে গড়ে তোলার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. শামীম আখতাররাজশাহী।