চি ঠি প ত্র
ছাত্রদের বাসভাড়াযাত্রীদের জন্য, বিশেষ করে ঢাকার অভ্যন্তরীণ যাত্রীদের কাছে এখন সবচেয়ে ভোগান্তির বিষয় হচ্ছে বাসভাড়া। বাসমালিকেরা সুযোগের সদ্ব্যবহার করে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা, যার উত্স হচ্ছে সাধারণ মানুষের পকেট। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, বিশেষ করে রাজধানী ঢাকায় অধ্যয়ন করে অনেক শিক্ষার্থী। প্রাসঙ্গিক কারণেই এসব ছাত্রছাত্রীকে বিভিন্ন গন্তব্যে প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব যানবাহন থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই শিক্ষার্থীদের বিভিন্ন পাবলিক বাসেই যাতায়াত করতে হয়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাসভাড়া নিয়ে। যানবাহনের জ্বালানির দাম বাড়ায় রাতারাতি বাসভাড়া দ্বিগুণ-তিন গুণ হয়ে গেছে, যা অনৈতিক। প্রতিমুহূর্তেই ভাড়া নিয়ে বাগিবতণ্ডা, হাতাহাতি পর্যন্ত হয়ে যাচ্ছে। প্রায়ই বাস-কর্মীরা শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন, যা থেকে অনেক বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। অধ্যয়নরত শিক্ষর্থীদের আয় নেই কিন্তু ব্যয় অনিবার্য। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের প্রতি বিশেষ বিবেচনা করে সরকার ও বাসমালিকদের কাছে আমাদের আবেদন, সহনশীল মূল্যে শিক্ষার্থীদের জন্য পৃথক টিকিটের ব্যবস্থা করবেন।মো. জাকারিয়াসরকারি বাঙলা কলেজ, ঢাকা। [email protected]ফুটওভারব্রিজসিরাজগঞ্জ সদর উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা কড্ডার মোড়। ‘উত্তরবঙ্গের দ্বার’-খ্যাত এবং দেশের যোগাযোগব্যবস্থার অন্যতম পয়েন্ট এই কড্ডার মোড়। বঙ্গবন্ধু সেতুর কাছাকাছি চৌরাস্তার এই মোড় দিয়ে উত্তরবঙ্গের তথা দেশের সব জেলার যানবাহন চলাচল করে। এ ছাড়া জেলার অভ্যন্তরীণ অনেক পরিবহন চলাচল করে। কষ্টকর ব্যাপার হলো, এই মোড় পার হওয়ার সময় গাড়িগুলো বেশি গতিতে চলে। তাই পথচারীদের চলাচল করতে অসুবিধা হয়। প্রতিনিয়ত দুর্ঘটনায় পথচারীরা নিহত অথবা পঙ্গুত্ব বরণ করছে এবং তা দিন দিন বেড়েই চলেছে। তাই এখানে একটি ফুটওভারব্রিজ খুবই দরকার। কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি। মোস্তাফিজুর রহমানবারাকান্দি, কামারখন্দ।চাঁদের কলঙ্ক২৬ মে প্রথম আলোর খেলার পাতায় হোম অব ক্রিকেটে ‘চাঁদের কলঙ্ক’ শিরোনামের লেখাটি পরে খুবই মর্মাহত হলাম। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের এ কী হাল! স্টেডিয়াম কমপ্লেক্সের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে ৮৪টি দোকান। আর বহিরাগত ব্যক্তিদের অবাধে আসা-যাওয়ার ফলে স্টেডিয়ামের সার্বিক পরিস্থিতি খারাপ হচ্ছে। স্টেডিয়ামের মূল নকশা অনুযায়ী গ্যালারির নিচে ক্রিকেট জাদুঘর, ক্রিকেটার্স ক্যাফে, স্যুভেনির শপ, গ্রন্থাগার, আর্কাইভ, সেলুন হওয়ার কথা থাকলেও সে জায়গা দখল করে আছে দোকান। যার ফলে স্টেডিয়াম হারাচ্ছে তার আসল সৌন্দর্য। তাই স্টেডিয়াম কমপ্লেক্স থেকে এসব দোকান উচ্ছেদ করে স্টেডিয়ামকে তার আসল সৌন্দর্য ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।এস এম রুবেলউল্লাপাড়া, সিরাজগঞ্জ।বজ্রপাত সতর্কতাইদানীং হঠাত্ করেই বজ্রপাতে প্রাণহানির ঘটনা বাড়ছে। অসচেতনতা এবং অসাবধানতাই বজ্রপাতে জীবনহানির প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম। ঝড় বা বৃষ্টিপাতের প্রথমভাগে সাধারণত বজ্রপাতের ঘটনা ঘটে থাকে। তাই এ সময়ে সবারই উচিত নিরাপদ আশ্রয়ে অবস্থান করা এবং বিশেষ করে শিশু-কিশোরদের দিকে নজর রাখা, যেন তারা এ সময় বাইরে (আম কুড়াতে বা খেলতে) না থাকতে পারে। আর বজ্রপাতের পূর্বাভাস বিভিন্ন গণমাধ্যমে যথাযথ গুরুত্বসহকারে প্রচার করা উচিত, যেন সবাই সাবধান হতে পারে। এ ছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠানের এ ব্যাপারে সচেতনতামূলক কর্যক্রম হাতে নেওয়া উচিত, যেন আমরা মর্মান্তিক কোনো ঘটনা থেকে রক্ষা পেতে পারি। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবে।মো. ইফতেখার রহমানবিয়াম ল্যাবরেটরি স্কুল, নওগাঁ।সবজি ও ফলে বিষগত কয়েক বছর ধরে যেভাবে বিষাক্ত রাসায়নিক ও কার্বাইড ফলে ও সবজিতে মেশানো হচ্ছে, তা দেশের মিডিয়ায় প্রচার করার পরও এসব অসাধু ব্যবসায়ীদের টনক নড়ছে না। তারা ভোক্তার কথায় না ভেবে শুধুমাত্র নিজেদের লাভের জন্য এ কাজ করে থাকে। আমাদের প্রশাসনের উদাসীনতার কারণে খাদ্যদ্রব্যের বিষ মেশানোর এ প্রক্রিয়া বন্ধ করা সম্ভব হচ্ছে না কি? ভ্রাম্যমাণ আদালত এসব বিষাক্ত রাসায়নিক ও কার্বাইড ফল ও সবজি নস্ট করে। কিন্তু এর মূল কেন্দ্রগুলোতে যদি ভ্রাম্যমাণ আদালত হানা দিয়ে সেখানে ধ্বংস করে দেন, তাহলে তো এর প্রকোপ আরও বেশি কমে যেত। আমাদের আইন প্রয়োগকারী সংস্থা যদি যেসব অঞ্চল থেকে ফল ও সবজি দেশের বিভিন্ন শহরে আসে, সে স্থানগুলোর প্রতি একটু দৃষ্টি দেয় তাহলে এই বিষাক্ত রাসায়নিক ও কার্বাইড মেশানোকারীদের নির্মূল করা সম্ভব হতো বলে আমি মনে করি। আলমগীর হোসেনরামগঞ্জ, লক্ষ্মীপুর।