চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক বনায়নবর্ষাকাল সমাগত। গাছ লাগানোর জন্য আমাদের এখনই উদ্যোগ নিতে হবে। গাছ লাগানোর প্রয়োজনীয়তা নিয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন আলোচনা ও প্রচার অভিযান চালানো হলেও আমাদের দেশে সামাজিক বনায়ন সেভাবে তৈরি হয়নি। বরং বৃক্ষ নিধন ক্রমাগত বাড়ছে। সামান্য শ্রম আর ইচ্ছাশক্তি সামাজিক বনায়ন সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে। স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উপাসানালয়, স্থানীয় ক্লাব, সংগঠন ও ব্যক্তি উদ্যোগে স্বল্পপরিসরে হলেও সামাজিক বনায়নের আন্দোলন শুরু করতে হবে। রাস্তার দুই ধারে, নদীর তীরে, কৃষিজমির আইলে, পতিত জমিতে সম্মিলিত উদ্যোগে এই বনায়নের কাজ শুরু করা যেতে পারে। বন বিভাগ অত্যন্ত সুলভ মূল্যে বিভিন্ন প্রজাতির চারাগাছ সরবরাহ করছে। গ্রিন হাউস প্রতিক্রিয়া হ্রাসে বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। আমাদের পৃথিবীকে সুন্দর রাখার দায়িত্ব আমাদেরই নিতে হবে। অরিত্রী আফরা আনজুমানমোহাম্মদপুর, ঢাকা।পাখি ও জীববৈচিত্র্যপঞ্চাশ-ষাটের দশকে যেসব পাখি দেখা যেত, আজ আর তা চোখে পড়ে না। পাখির সংখ্যাও কমে গেছে বহুলাংশে। বিলুপ্ত হয়েছে বেশ কিছু প্রজাতির পাখি। জীববৈচিত্র্য রক্ষায় এসব পাখির অবদান অনেক। শীত মৌসুমে অতিথি পাখিরা আমাদের জলাভূমিতে চলে আসে। নির্বিচারে এসব পাখি শিকার করার মতো লোকের অভাব নেই আমাদের দেশে। অনেককে পাখি মারার জন্য নদীর তীরে ও বিলের ধারে যেতে দেখা যায়। এই নির্মম পাখি নিধন আমাদের খুবই কষ্ট দেয়। আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনে পাখি যেমন অবদান রাখে, তেমনি প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে পাখির ভূমিকা অনেক। পাখিদের সংরক্ষণ ও আবাসস্থলের সুষ্ঠু ব্যবস্থা রাখা আমাদের দায়িত্ব। পাখিদের নিরাপদে থাকার জন্য তালগাছসহ বিভিন্ন গাছ রোপণ করতে হবে। সব গাছে সব ধরনের পাখি বসে না বা বাসা বাঁধে না। আসুন আমরা পাখি সংরক্ষণে ভূমিকা রাখি। রাজিয়া সুলতানাবিনেরপোতা, সাতক্ষীরা।