চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলকোচদীর্ঘদিনের অবহেলা আর দুর্নীতিতে পর্যুদস্ত বাংলাদেশ রেলওয়েকে পুনরুজ্জীবিত করতে বর্তমান সরকার বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ২৬০টি মিটার ও ব্রডগেজ যাত্রীবাহী কোচ পুনর্বাসন (পুরাতন কোচ মেরামত) করা। এ প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৩৫টি কোচ পুনর্বাসন করা হয়েছে। গত ২৭ মে সিলেটগামী উদয়ন এক্সপ্রেসে এ রকম একটি (কোচ নম্বর-৫০০৮) পুনর্বাসিত কোচে ভ্রমণের অভিজ্ঞতা হলো। কোচটিতে চড়েই মনটা ভালো হয়ে গেল। ঝকঝকে তকতকে চারদিক। পরে শুনলাম, এ বছরের মার্চ মাসে কোচটি নতুন করে লাইনে দেওয়া হয়েছে। কিন্তু মালামাল রাখার রেকে বড় ব্যাগটা রাখতে গিয়েই শুরু হলো বিপত্তি। রেকের রডগুলো ভেঙে যাওয়ায় ব্যাগ রাখা দুরূহ হয়ে পড়েছে। রাতের ট্রেন-নিরাপত্তার খাতিরে উইন্ড শাটার নামাতেই দেখি, শাটারটা ভেঙেচুরে একাকার। সিট ও দেয়ালের জায়গায় জায়গায়ও দেখলাম, স্ক্রু খুলে পড়েছে। পিচবোর্ডগুলো ফুলে ফুলে উঠেছে। হঠাৎ কোত্থেকে একটা আওয়াজ ভেসে এল। একটু ধাতস্থ হতেই বুঝতে পারলাম, মাইক্রোফোনের স্পিকারের মান খারাপ হওয়ায় শব্দগুলো কাঁপা কাঁপা ও থেমে থেমে আসছে। আর বাথরুমের অবস্থা তথৈবচ। অথচ একটা কোচ মেরামত করলে তার স্থায়িত্বকাল ন্যূনতম দুই বছর ধরা হয়। লোক দেখানো এ ধরনের উন্নয়নের মানে কী?জয়দীপ দে দক্ষিণ খুলশী, চট্টগ্রাম।ছাতা উৎসবগত ২৬ মে প্রথম আলোর চিঠিপত্র কলামে ‘ছাতা উৎসব’ পড়ে আমাদের দারুণ ভালো লেগেছে। ব্যতিক্রমী এই বিষয়টা চিন্তা করার জন্য রবিউল ভাইকে অনেক ধন্যবাদ। আষাঢ় মাস আসতে আর বেশি দিন বাকি নেই। এরই মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি। আসন্ন বর্ষা মৌসুম উপলক্ষে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং কর্মীদের প্রত্যেককে একটি করে ছাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হলে আশা করি সবাই এটিকে স্বাগত জানাবে। এ ক্ষেত্রে বাংলাদেশে একটি নজির সৃষ্টি হবে, কথাটা সত্য। যা হয়তো বিশ্বের অন্য কোথায়ও কখনো হয়নি। আমরা জানতে পারলাম, সামান্য কিছু প্রতিষ্ঠানে প্রতিবছর একটি করে ছাতা দেওয়া হয়। তাই আমরা চাইব, সব প্রতিষ্ঠানেই যেন ছাতা দেওয়া হয়। এই ছাতাগুলো বছরের একটি বিশেষ দিনে প্রদানের মাধ্যমে ‘ছাতা উৎসব’ উদ্যাপন করা যেতে পারে। তাই এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।রুকাইয়া, সাথী, সাবিনারাজশাহী কলেজ, রাজশাহী।