চি ঠি প ত্র
চিকিৎসক-সংকটগত ২৭ মে প্রথম আলোয় প্রকাশিত শেখ সাবিহা আলমের ‘সরকারি চাকরি ছাড়ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা’ প্রতিবেদনটি আমার দৃষ্টি কেড়েছে। সরকারি হাসপাতালের তুলনায় বেসরকারি হাসপাতালে মোটা বেতন ও অতিরিক্ত সুযোগ-সুবিধা নিতে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকেরা সরকারি চাকরি ছেড়ে বেসরকারি হাসপাতালে চলে যাচ্ছেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনাও বিশেষজ্ঞ চিকিৎসকদের সরকারি চাকরি ছেড়ে বেসরকারি হাসপাতালে চলে যাওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০১০ সালে বিভিন্ন মেডিকেল কলেজের ৪৪ জন শিক্ষক চাকরি ছেড়েছেন। গত পাঁচ বছরে এই সংখ্যা ১৪৮-এ দাঁড়িয়েছে। দেশে যেখানে ১৭টি মেডিকেল কলেজে সাড়ে চার হাজার শিক্ষকের (বিশেষজ্ঞ চিকিৎসক) পদ রয়েছে, সেখানে এর প্রায় অর্ধেক পদই শূন্য।বিভিন্ন জেলা সদর হাসপাতালগুলোতে বিভিন্ন বিষয়ে পরামর্শের (কনসালট্যান্ট) পদ রয়েছে কিন্তু পর্যাপ্ত চিকিৎসক নেই। অনেক চিকিৎসকের অভিযোগ, ২০০০ সালের পর থেকে কোনো সরকার চিকিৎকদের মেধার গুরুত্ব দেয়নি। বদলি, পদোন্নতি ও পদায়নে রাজনৈতিক পরিচয়ই প্রধান ভূমিকা পালন করে। তাই তাঁরা বাধ্য হয়ে সরকারি চাকরি ছেড়ে দিচ্ছেন। বাংলাদেশের চিকিৎসাসেবার মান এমনিতেই খারাপ। তার ওপর যদি বিশেষজ্ঞ চিকিৎসকেরা চাকরি ছাড়তে থাকেন, তাহলে যে কত অসহায় দরিদ্র রোগীকে বিনা চিকিৎসায় এই পৃথিবী ছেড়ে যেতে হবে, তার হিসাব রাখা কঠিন। বিশেষজ্ঞ চিকিৎসকেরা এভাবে মুখ ফিরিয়ে নিলে দরিদ্র অসহায় মানুষ কোথায় যাবে? সরকার যদি চিকিৎসদের পদায়ন ও পদোন্নতির ব্যাপারে রাজনৈতিক বিবেচনা হ্রাস করে সরকারি হাসপাতালে চিকিৎসকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করে, তবেই এই চিকিৎসক-সংকট মোকাবিলা করা সম্ভব।এনামুল হক এনিথানা রোড, ধরমপাশা, সুনামগঞ্জ।সংশোধনী২৯ মে ২০১১ মিজানুর রহমান খানের লেখায় অসাবধানতাবশত ‘বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম একটি নতুন রাষ্ট্রের সংবিধানে সংযোজন করা হয়েছিল। সেটা আওয়ামী লীগই করেছিল। কিন্তু আজ ৩৫ বছরের ব্যবধানে দলটি আওয়ামী লীগই আছে। ৩৫ বছর ধরে তা সংবিধানে বহাল রয়েছে।’ মর্মে উল্লিখিত হয়েছে। সঠিক বাক্যটি হবে ‘বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ব্যতিরেকে বিশুদ্ধ ধর্মনিরপেক্ষতা একটি নতুন রাষ্ট্রের সংবিধানে সংযোজন করা হয়েছিল। সেটা আওয়ামী লীগই করেছিল। কিন্তু আজ ৩৫ বছরের ব্যবধানে দলটি আওয়ামী লীগই আছে। ৩৫ বছর ধরে বিসমিল্লাহ সংবিধানে বহাল রয়েছে।’ এ জন্য আমরা ক্ষমাপ্রার্থী। বিভাগীয় সম্পাদক