চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেন্টাল কোর্স ১৯৬৩ সালে ঢাকার মহাখালীতে সরকারিভাবে ডিপ্লোমা কোর্স পরিচালনার জন্য ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজি (আইএইচটি) চালু হয়। চালু হওয়ার পর থেকে ছয়টি অনুষদে শিক্ষার্থীদের দক্ষ প্রযুক্তিবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষাদান করা হচ্ছে। এসব শিক্ষার্থী প্রযুক্তিবিদ্যায় দক্ষ হয়ে দেশে ও বিদেশে সাফল্যজনকভাবে কাজ করতে সমর্থ হচ্ছে এবং দেশের জন্য সুনাম বয়ে আনছে। কিন্তু দুঃখের বিষয়, তাঁদের উচ্চশিক্ষার জন্য সরকারি কোনো উদ্যোগ নেই। এত পুরোনো এই শিক্ষাপ্রতিষ্ঠানে আজ পর্যন্ত বিএসসি ডেন্টাল কোর্স চালু হয়নি। ফলে দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা তাঁদের লালিত স্বপ্ন পূরণে ব্যর্থ হচ্ছেন। বিজ্ঞানের এই যুগে শিক্ষার্থীদের বিজ্ঞানের আশীর্বাদ থেকে বঞ্চিত করা ঠিক নয়। শিক্ষার্থীদের দাবি, অতি দ্রুত আইএইচটিতে বিএসসি ডেন্টাল কোর্স চালু করা হোক। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। অমিত বণিককটিয়াদী, কিশোরগঞ্জ।