চি ঠি প ত্র
শিক্ষাঙ্গনে লাশগত ২৮ মের প্রথম আলোর প্রধান শিরোনাম ছিল দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আড়াই বছরে আট ছাত্র হত্যা। মনে প্রশ্ন জাগল, আর কতজন লাশ হলে আমাদের শিক্ষাঙ্গনগুলো নিরাপদ হবে? ছাত্রসংগঠনগুলোর অচলাবস্থা, নিজেদের মধ্যে গ্রুপিং এবং আত্মঘাতী সংঘর্ষের কারণে সব সময়ই আমাদের আতঙ্কিত থাকতে হয়—কখন একটি পরিচিত মুখ বা বন্ধু বা আপনজন হারিয়ে যায়। গত বছরের ৫ জুলাই জাবিতে ছাত্রলীগের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ক্ষত এখনো শুকায়নি। অনেকের শিক্ষাজীবনের ইতি ঘটেছে মাঝপথে, অনেকে মামলার দায়ে আদালতে ছোটাছুটি করছেন। তার পরও কোন্দল থেমে নেই জাবি ছাত্রলীগে। ক্যাম্পাসের দখল নিয়ে ক্যাম্পাসে অবস্থানকারী এবং ক্যাম্পাসের বাইরে অবস্থানকারী গ্রুপের সংঘর্ষের আশঙ্কায় মে মাসের প্রথম সপ্তাহে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশও রাখা হয়। এত লাশের পরও যাদের গ্রুপিং না থামে, তবে তারা কবে থামবে? আর কতজন লাশ হলে?ফাহিম ইবনে সারওয়ারজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।