চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ পরিবারসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে স্বামীর মৃত্যুজনিত কারণে স্ত্রী, স্ত্রীর অবর্তমানে নাবালক ছেলেমেয়েরা সাবালক হওয়া পর্যন্ত সুবিধা পেয়ে থাকে। এ নিয়ম নিয়ে, আইন নিয়ে আমাদের কোনো কথা নেই। আমাদের আপত্তি হলো সে আইন নিয়ে, যা পেনশন-সুবিধার সঙ্গে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সুবিধার তালগোল পাকিয়ে দেশ ও জাতির মুক্তির জন্য যাঁরা জীবন বিসর্জন দিলেন, তাঁদের ছেলেমেয়েদের বঞ্চিত করে। এ কেমন কথা, শহীদের স্ত্রী মারা গেলে বা অন্যত্র বিয়ে করলে শহীদের ছেলেমেয়েরা ভাতাদির সুবিধা পাবেন না? বাবা দেশের জন্য শহীদ হলেন, মা না থাকার কারণে ছেলেমেয়েরা কিছুই পাবে না, এটা কেমন আইন? শহীদের স্ত্রীর অবর্তমানে শহীদের ছেলেমেয়েরা ভাতাদি-বঞ্চিত থাকবে, এ আইন কি মানবিক, যৌক্তিক? সরকারি পেনশন-সুবিধার সঙ্গে শহীদ পরিবারের প্রাপ্য ভাতাদির সামঞ্জস্য খোঁজা এবং এর প্রয়োগ করা শহীদদের প্রতি, শহীদ পরিবারের সদস্যদের ছেলেমেয়েদের প্রতি, শহীদ-স্বীকৃতির প্রতি ন্যায় না অন্যায়, বিচার না জুলুম, শ্রদ্ধা প্রদর্শন না চরম অবমাননা, তা নিয়ে ভাবতে হবে। ভাবা অবশ্যই প্রয়োজন এবং প্রয়োজন কার্যকরী জরুরি পদক্ষেপও। বিশেষ করে যে দলের এবং যাঁদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, তাঁরা বর্তমানে ক্ষমতায় থাকায় বঞ্চিত শহীদ পরিবারের ব্যাপারে নতুন করে ভাবা, প্রয়োজনে আইন করা, আইনের সংশোধন-সংযোজন করা শহীদ পরিবারগুলোর দাবি। স্বাধীনতাসংগ্রামে শহীদ মুক্তিযোদ্ধাদের অবদান স্বীকার করলে শহীদের ছেলেমেয়েদের, শহীদের পরিবার-পরিজনের, শহীদ পরিবারগুলোর প্রাপ্য ভাতাদির বৈষম্যের, প্রচলিত আইনের বৈষম্যের খোলনলচে যে বদলানো দরকার, সে বিষয়ে কারও দ্বিমত থাকার কথা নয়, এটা কোনো অতিরিক্ত চাওয়াও নয়। স্বাধীনতাযুদ্ধে শহীদ হয়েছেন অথচ শহীদের ছেলেমেয়ে ভাতা পায় না—প্রথমে শুনে আশ্চর্য হলেও ‘মা’ নেই জেনে আফসোস করতে শুনেছি মুক্তিযোদ্ধা কমান্ডার, সরকারি কর্মকর্তা, এমনকি রাজনৈতিক নেতাদের। তাঁরা অমানবিক বলেছেন প্রচলিত আইনকে। মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের একজন কর্মকর্তা এ নিয়ে কথা ওঠাবেন বলেছেনও, উঠিয়েছেন কি না জানি না। প্রধানমন্ত্রীকে বা সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের আইনের মারপ্যাঁচের কারণে বঞ্চিত ও উপেক্ষিত শহীদ পরিবারগুলোর বিষয়ে হয়তো কেউ জানায়নি, জানানোর প্রয়োজন মনে করেনি বা যেভাবে গুরুত্ব দিয়ে জানানোর দরকার ছিল, সেভাবে জানায়নি (দেড়-দুই মাস আগে তিনটি জাতীয় দৈনিকে বঞ্চিত কয়েকটি শহীদ পরিবার নিজেদের বঞ্চিত থাকার ব্যাপারে লিখেছে, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছে, তা সংশ্লিষ্টদের নজরে পড়েছে কি না জানি না)।দেশের জন্য যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের পরিবার-পরিজন, ছেলেমেয়ে যারা বঞ্চিত, শহীদ পরিবার হয়েও কোনো ভাতাদি পায় না, তাদের ভাতা পাওয়ার কাজটি দ্রুত হওয়া দরকার। এ ব্যাপারে প্রধানমন্ত্রীসহ সরকারের নীতিনির্ধারক মহল যথেষ্ট সচেতন ও আন্তরিক হবে এবং প্রয়োজনে বঞ্চিত শহীদ পরিবারের ব্যাপারে নতুন আইন প্রণয়ন করার পদক্ষেপ নেবে, আইন করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের অবদানকে চিরস্মরণীয় করে রাখার নিমিত্তে শহীদ পরিবারের ব্যাপারে সরকারের বিবেচনার জন্য কিছু প্রস্তাব পেশ করছি:১. প্রতিটি শহীদ পরিবারের জন্য আজীবন ভাতা চালু করা (স্ত্রীর পর বা স্ত্রীর অবর্তমানে ছেলেমেয়ে, ছেলেমেয়ের অবর্তমানে নাতি-নাতনি, নাতি-নাতনির অবর্তমানে পরবর্তী বংশধর)। ২. প্রতিটি শহীদ পরিবারের জন্য মধ্যম মানের একটি বাড়ি তৈরি করা এবং শহীদের নামে বাড়িটির নামকরণ করা। ৩. শহীদের নামে স্থানীয় সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের/গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণ করা (গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা বা জেলা পর্যায়ের হলেও)।৪. শহীদের নামে পাঠাগার, স্মৃতি সংসদ-জাতীয় কিছু প্রতিষ্ঠা করা। ৫. শহীদ পরিবারের সদস্যদের আলাদা পরিচয়পত্র ইস্যু করা। ৬. বার্ষিক আলোচনা সভার ব্যবস্থা করা, জাতীয় দিবসগুলোতে শহীদ পরিবারের সদস্যদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো, আলোচনার সুযোগ দেওয়া। ৭. উপজেলা পর্যায়ে শহীদ স্তম্ভ (শহীদ হওয়ার স্থানের নামসহ শহীদের পূর্ণ ঠিকানাসংবলিত) নির্মাণ করা।৮. মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে শুধু একটি চেয়ার ও একটি টেবিল বাড়িয়ে একজন কর্মকর্তাকে শহীদ পরিবারের বিষয়টি দেখাশোনার দায়িত্ব দেওয়া। দিদার-উল আলমচাটখিল, নোয়াখালী।