চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার ল্যাবচট্টগ্রামের বিভিন্ন সরকারি ও সিটি করপোরেশন বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব থাকা সত্ত্বেও তা শিক্ষার্থীরা ব্যবহার করতে পারছে না। এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে। প্রথমত, বিদ্যালয়ে ল্যাব থাকা সত্ত্বেও কম্পিউটারের কোনো শিক্ষক নেই। এ কারণে শিক্ষার্থীরা কম্পিউটারের ব্যবহার শিখতে পারছে না। কিন্তু শিক্ষার্থীদের প্রতি মাসে বেতনের সঙ্গে ল্যাবের ব্যয়ভার ঠিকই বহন করতে হয়। এ ছাড়া শিক্ষকেরা ঘণ্টার পর ঘণ্টা ল্যাব ব্যবহার করায় শিক্ষার্থীরা তা ব্যবহার করা থেকে বঞ্চিত হচ্ছে।এ রকম চলতে থাকলে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে। কারণ, বিদ্যালয় থেকে যদি শিক্ষার্থীরা কম্পিউটার সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে না পারে, তাহলে ডিজিটাল বাংলাদেশ গড়া আদৌ সম্ভব নয়। তাই এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।রুবেল দাশশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।বিসিএস প্রশ্নপত্রে ভুল গত ২৭ মে অনুষ্ঠিত হয়ে গেল ৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ভুলে ভরা প্রশ্নপত্র নিয়ে আগে গল্প শুনতাম। কিন্তু সেদিন একজন পরীক্ষার্থী হিসেবে তা প্রত্যক্ষ করলাম। কীভাবে দেশের এত বড় একটা নিয়োগ পরীক্ষায় এত সব ভুল হয়, সে প্রশ্ন শুধু আমারই নয়, সবার। যাক, এবার ভুলগুলো দেখি: ১. ১ নম্বর সেটের ৮৩ নম্বর প্রশ্নটি ছিল, রহিম, করিম এবং গাজী একটি কাজ করে যথাক্রমে ১৫, ৬ এবং ১০ দিনে, তারা একত্রে ওই কাজ কত দিনে করতে পারবে? উত্তরের অপশনগুলো ছিল: (ক) ২১ দিন (খ) ১৮ দিন (গ) ৭ দিন (ঘ) ১৫ দিন। কিন্তু সঠিক উত্তর হলো ৩ দিন, যা চারটি অপশনের একটিতেও ছিল না। ২. ১ নম্বর সেটের ৮৮ নম্বর প্রশ্নের উত্তরের চারটি অপশনের মধ্যে দুটিতেই ছিল একই উত্তর, অর্থাৎ (ক) ছিল (x+2) (গ)তেও ছিল (x+2)। ৩. ১ নম্বর সেটের ৫০ নম্বর প্রশ্নটি ছিল বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে? অপশনগুলো ছিল (ক) ১৯৮২ (খ) ১৯৮৫ (গ) ১৯৭৫ (ঘ) ১৯৭৯। কিন্তু এ প্রশ্নের সঠিক উত্তর হলো ১৯৮৮ সাল থেকে। ৪. পরীক্ষায় যে উত্তরপত্র সরবরাহ করা হয়েছিল, তাতে পরীক্ষার নাম লেখা ছিল এভাবে: ‘৩১তম বিসিএস প্রিলিমিনারি টেষ্ট’। এখানে ‘টেষ্ট’ বানানটি ভুল, যা হওয়ার কথা ছিল ‘টেস্ট’, কারণ বিদেশি শব্দে ‘ষ’-এর ব্যবহার হয় না। প্রশ্নপত্রে ভুল ছাড়াও বিভিন্ন অব্যবস্থাপনার কারণে পরীক্ষার্থীদের বিভ্রান্ত হতে হয়েছে। তাই সবার একটিই প্রশ্ন, পিএসসি কবে ভুলের সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে এবং এসব ভুলের জন্য পিএসসি কি তাদের দায় এড়াতে পারে? মো. মনিরুল ইসলাম নোয়াখালী।