চি ঠি প ত্র
হায় রে অনার্স আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার্থী (২০০৬-০৭)। ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে আমরা দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ করি। কিন্তু আজ প্রায় দুই বছর হওয়ার পরও আমরা তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন পাচ্ছি না। এ জন্য কি আমরা হতভাগ্য ছাত্রছাত্রীরা দায়ী, না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী, বুঝতে পারছি না। তার পরও যদি আমাদের চতুর্থ বর্ষের পরীক্ষা এক বছরের মধ্যে সম্পন্ন করা হয়, তাহলে আমার মতো হাজার হাজার ছাত্রছাত্রী চিরদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ থাকবে। কারণ আমরা যখন তৃতীয় বর্ষের ক্লাস শুরু করি, তখন বৃদ্ধ বাবা-মা এবং প্রতিবেশীকে বোঝাতে থাকি, আমার অনার্সের আর দুই বছর বাকি। কিন্তু এত দিন পরও এখন আমি অনার্সের তৃতীয় বর্ষের পরীক্ষাই দিইনি। এই অবস্থায় আমাদের মতো অসহায় ছাত্রছাত্রীদের নিয়ে ভাবার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. জহিরুল ইসলাম নরসিংদী সরকারি কলেজ।