চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর নামকরণবাংলাদেশ নদীমাতৃক দেশ। আমাদের দেশে নদীগুলো জালের মতো ছড়িয়ে আছে। নদীকে ঘিরে অনেক গান, গল্প, কবিতা, উপন্যাস এমনকি চলচ্চিত্রও নির্মিত হয়েছে এবং তা অব্যাহত আছে। এক কথায় বলতে গেলে, নদীর সঙ্গে আমাদের জীবন, ঐতিহ্য এবং আবহমান বাংলার প্রতিটি প্রান্তর জড়িত। আমাদের দেশে যত নদী আছে, সেগুলো শুধু আমরা নাম হিসেবেই জানি। নদীর ওপর নির্মিত সেতু দিয়ে আমরা যখন বাস কিংবা ট্রেনে চড়ে যাতায়াত করি, তখন নদীর নামটি কী, তা কিন্তু জানতে পারি না। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, নদীর নামটি কী? শুধু নামকরণ না করার কারণে আমরা তা জানতে পারি না। বাংলাদেশের প্রধান নদীগুলো—যেমন-পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র ও কর্ণফুলী—আগের প্রজন্মের মানুষ চিনলেও বর্তমান প্রজন্ম কিন্তু চিনতে পারবে না। হয়তো বা কারও কাছে জিজ্ঞেস করবে নদীটির নাম কী? তা ছাড়া আমাদের দেশের অনেক নদী আজ মৃতপ্রায় এবং সেগুলো খনন করার ব্যাপারে সরকারও কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রায় প্রতিটি নদীর ওপর দিয়ে কোনো না কোনো রাস্তা অতিক্রম করেছে, যেখানে রাস্তার সংযোগের জন্য সেতু নির্মাণ করা হয়েছে। সেই সেতু ট্রেন কিংবা বাস, ট্রাক যাওয়ার সেতু। অথচ সেতুর পাশে নদীর নামের কোনো ফলক নেই, যা দেখে মানুষ সহজে চিনতে পারবে। নদীগুলোর ওপর নির্মিত সেতুর পাশে যদি ফলক তৈরি করে নামকরণ করে দেওয়া হয়, তাহলে নদীগুলোকে সহজে চেনা যাবে। এর ফলে বর্তমান তথা পরবর্তী প্রজন্ম জানতে পারবে বয়ে যাওয়া নদীগুলোর কথা এবং এতে করে আমাদের নদীমাতৃক দেশের ঐতিহ্য আরও মজবুত ও সমৃদ্ধ হবে। এ ব্যাপারে নৌপরিবহন মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিতে পারে।মো. তানজিলশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।জলঢাকায় পাঠাগারছেলেবেলায় আমাদের এক শিক্ষক বলেছিলেন, সৎ পরিশ্রম কখনো বিফলে যায় না। ওই শিক্ষকের কথাটি আমি মনেপ্রাণে বিশ্বাস করি। জলঢাকা মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক প্রয়াত মাহবুবার রহমানের উদ্যোগে এই বিদ্যালয়ের জমিতে একটি গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়েছে ২০০০ সালে। গ্রন্থাগারটির নাম দেওয়া হয়েছিল ‘জলঢাকা পাবলিক পাঠাগার’। শিক্ষক মাহবুবার রহমানের জীবদ্দশায় তিনি নিজেই গ্রন্থাগারটির দেখাশোনা করতেন। তাঁর মৃত্যুর পর তাঁর এক ছেলে কিছুদিন প্রতিষ্ঠানটির দেখাশোনা করেছিলেন। খোঁজ নিয়ে জানা গেল, পাশের এক পান-দোকানদারের তত্ত্বাবধানেই এখন প্রতিষ্ঠানটি চলছে! চলছে না বলে বলা ভালো, তালা ঝুলছে। পাঠাগারটির সামনে এখন দু-দুটো খড়ের গাদা। শিক্ষক মাহবুবার রহমানের নিঃস্বার্থ ও সৎ পরিশ্রম এভাবে বিফলে যেতে পারে না। তাঁর প্রতিষ্ঠিত জলঢাকা পাবলিক পাঠাগারটি রক্ষার্থে বাংলাদেশ সরকার ও সমাজের সবার এগিয়ে আসা উচিত। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।অবিনাশ রায়জলঢাকা, নীলফামারী।পাম চাষসহস্র কৃষকের দেশ বাংলাদেশ। আয়তনের দিক থেকে ছোট হলেও এ দেশ বিধাতার পরম স্নেহে লালিত একটি সম্ভাবনাময় দেশ। দেশে আছে সবুজ ফসলি মাঠ আর চাষোপযোগী উর্বর ফসলি জমি। একটি কৃষিনির্ভর দেশ হয়েও আমরা ভোজ্যতেল আমদানিনির্ভর। বাংলাদেশ প্রতিদিন গড়ে ৮১ হাজার ১০ ব্যারেল তেল আমদানি করে (তথ্য: C.I.A World Fact 2010)। আমরা চাইলেই এই নির্ভরতা হ্রাস হওয়া সম্ভব। পাম চাষের সম্প্রসারণ আমাদের ভোজ্যতেলের নির্ভরতা হ্রাস করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশের প্রতিটি বাড়িতে যেমন দু-চারটি আম-লিচুর চারা রোপণ করা হয়, পামগাছও তাদের মধ্যে একটি হতে পারে। পামগাছ একটি দ্রুত বর্ধনশীল গাছ। ভোজ্যতেল উৎপাদনকারী শস্যের মধ্যে পাম সর্বোচ্চ পরিমাণ ভোজ্যতেল উৎপাদন করতে পারে। একটি পামগাছ সাধারণত পাঁচ-ছয় বছর বয়সে ফল দেওয়া শুরু করে। সাধারণত পামগাছের জীবনকাল ২৫-২৮ বছর। একটি পামগাছ ১২ বছর বয়সে পরিপূর্ণ ফলদানের সক্ষমতা লাভ করে। আমাদের দেশে তেল উৎপাদনকারী পামগাছ খেজুরপাম নামে পরিচিত। পামগাছ লাগানোর জন্য ৩–৩–৩ সে.মি. গর্তে পর্যাপ্ত পরিমাণে গোবর এবং অন্যান্য রাসায়নিক সার পরিমিত মাত্রায় প্রয়োগ করে ১৫ দিন ফেলে রাখতে হবে। সাত-আট দিন পর সারমিশ্রিত মাটি ওলট-পালট করে দিতে হবে। ওই মাটি ১৫ দিন পর পাম চারা রোপণের জন্য উপযোগী হয়ে উঠবে। পামগাছে নিয়মিত পানি দিলে তা দ্রুত বাড়ে। পামগাছের তেমন কোনো রোগবালাই পরিলক্ষিত হয় না। তবে পামগাছ আগাছামুক্ত রাখলে ভালো ফল পাওয়া যায়। পামগাছ বিভিন্ন প্রজাতির হয়ে থাকে। বেশ কিছু জাত শুধু সৌন্দর্যবর্ধনের কাজে ব্যবহূত হয়। সে জন্য অবশ্যই চারা সংগ্রহের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে ভোজ্যতেল উৎপাদনকারী চারা সংগৃহীত হয়। পাম ফল থেকে অতি সহজে দেশীয় পদ্ধতিতে ভোজ্যতেল উৎপাদন করা সম্ভব। গবেষণায় দেখা যায়, একটি বাড়িতে চার-পাঁচটি পামগাছ পাঁচ-ছয় সদস্যের পরিবারের ভোজ্যতেলের চাহিদা পূরণ করতে পারে। আমরা যদি এশিয়ার দেশ মালয়েশিয়ার দিকে তাকাই, তাহলে দেখি যে তাদের অর্থনীতির ভিত্তি হয়ে দাঁড়িয়েছে পাম অয়েল রপ্তানি। বাংলাদেশসহ অনেক দেশ মালয়েশিয়ার ওপর ভোজ্যতেল আমদানিনির্ভর। পামগাছের ব্যবসায়িক মূল্য অনেক। পামগাছ থেকে তেল উৎপাদন ছাড়াও পাম ফলের কার্নেল বিভিন্ন ধরনের কসমেটিক দ্রব্য তৈরিতে ব্যবহূত হয়। পামগাছ পিচবোর্ড তৈরিতে ব্যবহূত হয়। পাম অয়েল স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। বাংলাদেশের আবহাওয়া পাম চাষের জন্য খুবই উপযোগী। বিশেষত, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও বছরের অধিকাংশ সময় যেসব এলাকায় পানি জমে থাকে, সেসব এলাকায় পাম একটি সম্ভাবনাময় শিল্প হতে পারে। বর্তমানে আমাদের দেশে পামগাছের চারা পাওয়া যাচ্ছে এবং বেশ সম্ভাবনাময় শিল্প হিসেবে পরিগণিত হচ্ছে। বিকাশমান শিল্প হলেও তা দেশের মানুষের কাছে এখনো অবোধ্য। এই শিল্প সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। আমাদের দেশে বেশ কিছু পাম চারার নার্সারি গড়ে উঠেছে। পাম চারা সংগ্রহে এসব নার্সারি সহায়ক ভূমিকা পালন করতে পারে। সহজেই পাম চারা রোপণ ও রক্ষণাবেক্ষণ করা সম্ভব। এ সম্পর্কিত তথ্য খামারবাড়ি-সংলগ্ন নার্সারি অথবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা থেকে সংগ্রহ ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করা সম্ভব। এ শিল্পে জনগণকে উৎসাহিত করতে সরকারের উচিত প্রয়োজনীয় পদক্ষেপস্বরূপ উপজেলা কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া, যাতে এ শিল্পের সম্প্রসারণে তাঁরা গঠনমূলক ভূমিকা পালন করতে পারেন। একজন ছাত্র ও খুদে উদ্যোক্তা হিসেবে আমি মনে করি, কৃষিকাজ কোনো লজ্জাজনক পেশা নয়। পাম চাষ বাংলাদেশের নব্য উদ্যোক্তাদের জন্য একটি কৃষিনির্ভর সম্ভাবনাময় শিল্প হিসেবে অগ্রজ ভূমিকা পালন করতে পারে। তাই আমাদের বিশাল ভোজ্যতেলের চাহিদার কথা মাথায় রেখে এবং দেশকে স্বনির্ভর করার লক্ষ্যে পাম চাষ একটি অর্থনৈতিক স্বাবলম্বনের চাবি হতে পারে। আমাদের বিশাল যুব সম্প্রদায় এ ধরনের শিল্পে উৎসাহিত হলে আমরা অচিরেই উন্নত রাষ্ট্রের কাতারে পৌঁছাতে পারব বলে আমি আশান্বিত।কাজী ওয়াসেক বিন খোরশেদ ছাত্র ও খুদে উদ্যোক্তা, ইউআইইউ।