চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অদম্য মেধাবীপ্রথম আলোসহ কয়েকটি পত্রিকায় কঠিন সংগ্রাম করে জিপিএ-৫ পাওয়া কিছু অদম্য মেধাবীর জীবনী পড়ে আনন্দে বুকটা ভরে যায়। ওরা অসংখ্য প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে এগিয়ে যাচ্ছে। কেউ বাদাম বিক্রি করে, কেউ বা বাবুর্চি, জেলে ও দিনমজুর হিসেবে কাজ করে, আবার কেউ ইট ভেঙে, রিকশা চালিয়ে, জুতা সেলাই করে, সবজি বিক্রি করে চরম দারিদ্র্যের মধ্যে থেকেও জিপিএ-৫ পেয়েছে। পর্দার আড়ালে আরও অসংখ্য মুখ রয়েছে, যাদের তুলে আনার জন্য আমাদের উদ্যোগ নেওয়া দরকার। মাঝেমধ্যে ওদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ি। ওদের হাস্যোজ্জ্বল মুখগুলো বারবার দেখা যাবে কি? পরবর্তী জীবনে ওদের টিকিয়ে রাখার জন্য কোনো মহল উদ্যোগ নেবে কি?শরিফ খানশ্রীপুর, গাজীপুর।পোলট্রি ও ডেইরি শিল্পবাংলাদেশ সরকারের ঘোষিত ভিশন ২০২১-এ বলা হয়েছে, ২০২১ সালের মধ্যে দুধ উৎপাদন ৩ দশমিক ১৮ গুণ বাড়াতে হবে। সেই সঙ্গে মাংস ও ডিম উৎপাদন যথাক্রমে ২ দশমিক ৯১ ও ১ দশমিক ৫৪ গুণ বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারের এই লক্ষ্যমাত্রা অর্জন করতে ধান উৎপাদনের জন্য যেভাবে সার ও সেচে ভর্তুকি দেওয়া হচ্ছে, তেমনি পোলট্রি, ডেইরিসহ মাছের খাদ্যের উপাদানগুলোর জন্য ভর্তুকি দিতে হবে। পোলট্রিশিল্পে ব্যবহূত বিদ্যুৎ ব্যবহারে সরকারকে বিশেষ সুযোগ দিতে হবে। খাদ্যনিরাপত্তার জন্য সার ও সেচের কাজে যেভাবে ডিজেলের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনি প্রোটিনের অভাব পূরণে মাংস, ডিম উৎপাদনকারী খামারিদের মূল্যায়ন করতে হবে। পোলট্রি ও ডেইরি খামারের ৬৫-৭০ শতাংশ ব্যয় হচ্ছে খাদ্য খাতে। এ খাদ্যের মূল উপাদান হচ্ছে ভুট্টা। তাই ভুট্টা উৎপাদনকারী কৃষকদের যদি ভর্তুকি দেওয়া অথবা ভুট্টা আমদানি সহজ করা যায়, তবে ভুট্টার দাম কমবে। এরপর আছে সয়াবিন খৈল, যা পোলট্রি ফিডের উপাদান। দেশে পর্যাপ্ত সয়াবিন উৎপাদন না হওয়ায় এর চাহিদার প্রায় সবটুকুই আমদানি করতে হয়। এ ক্ষেত্রে উৎপাদনকারীদের ভর্তুকি ও সয়াবিন আমদানিতে শর্ত সহজ করতে হবে। সয়াবিন উৎপাদনে যদি উৎসাহিত করা যায়, তাহলে একদিকে যেমন সয়াবিন তেলের আমদানি কমে যাবে, অন্যদিকে পোলট্রির উৎপাদন বাড়বে। পোলট্রিশিল্পে চালের কুঁড়া ব্যাপক ব্যবহূত হয়। চালের কুঁড়ার উৎপাদনকারী প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। পোলট্রি ফিডে ব্যবহূত মিট ও বোন বিল ও প্রোটিন কনসেনট্রেটের আমদানি শুল্ক মওকুফ করতে হবে। ভিটামিন ও মিনারেল উপাদানগুলো একইভাবে শুল্ক আদায়ের বাইরে রাখতে হবে। সর্বোপরি ডেইরি ও পোলট্রি ফিড হিসেবে বর্তমান পিলেট বা রেডি ফিড ব্যবহূত হয়। সরকারের পক্ষ থেকে ফিড মিলগুলোর পণ্যের যদি নির্দিষ্ট দাম বেঁধে দেওয়া হয়, তবে খামারিরা উপকৃত হবেন। ব্রয়লার বা লেয়ারের বাচ্চার দাম উৎপাদন খরচের ওপর ব্যাপক প্রভাব ফেলে। এ ক্ষেত্রে প্যারেন্ট স্টক আমদানিতে প্রয়োজনীয় ইনসেনটিভ দিয়ে বাচ্চার দাম সহনীয় মাত্রায় রাখতে হবে।পোলট্রিশিল্পে ব্যবহূত যন্ত্রপাতি আমদানি নীতিতে পরিবর্তন এনে ক্রমে এগুলো সহজলভ্য করা বা দেশীয় উৎপাদনকারীদের উৎসাহিত করার জন্য বাজেটে প্রয়োজনীয় ব্যবস্থা রাখলে পরোক্ষভাবে হলেও উৎপাদন খরচ কমবে। এতে ডিম, দুধ ও মাংসের মতো প্রোটিনসমৃদ্ধ খাদ্য সহজলভ্য হবে। আশরাফ বিশ্বাস, খুলশী, চট্টগ্রাম।