চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলুর ভেজালরাজশাহীতে গুড়ের সঙ্গে আলুর ভেজাল দেওয়া হচ্ছে। তবে তা গুড়ের রং নয়, ওজন বাড়ানোর জন্য। এতে সাত টাকা কেজি দরের আলু আখের গুড়ের সঙ্গে মিশিয়ে ৪৫ থেকে ৫০ টাকায় এবং খেজুরের গুড়ের সঙ্গে মিশিয়ে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি করেন ব্যবসায়ীরা। আলু মেশানোর ফলে উৎপাদনকারীরা লাভবান হলেও প্রতারিত হচ্ছেন ক্রেতারা। রাজশাহীর চারঘাট, বাঘার আড়ানী, পুঠিয়ার বানেশ্বর, পবার হরিয়ান ও নাটোরের লালপুর, গোপালপুরসহ আশপাশের এলাকার অনেক জমিতে আখের চাষ হয় এবং এসব এলাকায় প্রচুর খেজুরগাছ জন্মে। এ কারণে এসব এলাকায় অনেক আখের ও খেজুরের গুড় উৎপাদিত হয়। এর আগে রং বাড়ানোর জন্য গুড় তৈরির সময় বিভিন্ন রাসায়নিক মেশানো হতো। আর এখন গুড়ের ওজন বাড়ানোর জন্য আলু মেশানো হচ্ছে। এতে গুড়ের ওজন দ্বিগুণ হচ্ছে। গুড়ের সঙ্গে হাইড্রোজ, ফিটকিরি, চুন ও নানা ধরনের রাসায়নিক দ্রব্য পেটে গেলে শরীরের ক্ষতির আশঙ্কা আছে। তাই বেশি লাভের আশায় গুড় ব্যবসায়ীরা যাতে ভেজাল না মেশাতে পারেন, সেদিকে খেয়াল রাখা দরকার।জাহেদুর রহমান ইকবালতাহেরপুর, বাগমারা, রাজশাহী।পলিথিন‘কাজির গুরু কেতাবে আছে গোয়ালে নেই’—এই উক্তিটি সত্য হয়ে উঠেছে পলিথিন ব্যবহারের ক্ষেত্রে। সরকারিভাবে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ হলেও এটি আবার ছড়িয়ে পড়েছে সবখানে। পলিথিনের ক্ষতিকর দিক অনেক। পলিথিন পচনশীল না হওয়ায় এটি মাটির মধ্যে ক্ষতিকর রাসায়নিক উপাদান ঢুকিয়ে দিয়ে মাটির সর্বনাশ করে থাকে। এ ছাড়া ড্রেনেজ ব্যবস্থায় জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা সৃষ্টি করে থাকে এই পলিথিন।সরকার পলিথিনের বিকল্প হিসেবে পাটের তৈরি থলে ও প্যাকেট কিংবা কাগজের ঠোঙা ব্যবহারের ওপর জোর দিয়েছিল। কিন্তু একেবারে প্রকাশ্যে পলিথিনের উৎপাদন, পাইকারি ও খুচরা বাজারে (সব ধরনের দোকানে) যথেচ্ছ পলিথিন ব্যবহূত হচ্ছে। তাই পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের উৎপাদন, বিক্রি ও ব্যবহার বন্ধে সরকারি আইন প্রয়োগে কঠোরতার কোনো বিকল্প নেই।এ ছাড়া জনগণকে পাটের তৈরি দ্রব্যসামগ্রী ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে। কেননা, এগুলোর অর্থনৈতিক গুরুত্বও রয়েছে। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।সাধন সরকারজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।