চি ঠি প ত্র
ফলে রাসায়নিক দ্রব্যফলের মৌসুম চলছে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের জন্য ফলে রাসায়নিক দ্রব্য কার্বাইড মেশানোর খেলায় মেতে উঠেছেন। রাসায়নিক দ্রব্য মেশানো ফল খেলে মরণব্যাধি ক্যানসার, আলসার, কিডনি, লিভার সিরোসিস, হূদেরাগসহ নানা রোগ হতে পারে। মানবদেহের এসব ক্ষতিকর প্রভাবের কথা জেনেও অসাধু ব্যবসায়ীরা এ কাজ করছেন।ভ্রাম্যমাণ আদালত রাসায়নিক দ্রব্যমিশ্রিত বিষাক্ত ফল নষ্ট করছেন। কিন্তু যেসব অঞ্চল থেকে এসব বিষাক্ত ফল দেশের বিভিন্ন শহরে আসে, সেসব মূল কেন্দ্রে যদি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাতেন, তাহলে এর প্রকোপ আরও বেশি কমে যেত। সমাজের কিছু অসাধু ব্যক্তির কারণে দেশবাসীর স্বাস্থ্য সুরক্ষা ব্যাহত হবে, এটা হতে পারে না। জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এই ভেজাল-প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করতে হবে। ফলে রাসায়নিক দ্রব্য মেশানোর সঙ্গে জড়িত ভেজালকারী প্রতিষ্ঠান একেবারে বন্ধ করাসহ এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরও জোরালো করে ফল সরবরাহের পুরো প্রক্রিয়ার ওপর নজর রাখতে হবে। সাধন সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।ছাতা উৎসবগত ২৬ ও ৩১ মে প্রথম আলো পত্রিকার চিঠিপত্র কলামে ছাতা উৎসব নিয়ে লেখা দুটি পড়ে আমি খুবই আনন্দিত। আসন্ন বর্ষা মৌসুমে সত্যিই যদি প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের একটা বিশেষ দিনে একটা করে ছাতা দেওয়া হতো, তাহলে কর্মকর্তা-কর্মচারীরা যেমন উপকৃত হতেন, তেমনই ছাতা উৎসব নামে একটা দিন উদ্যাপনের মধ্য দিয়ে সারা বিশ্বে একটা মাইলফলক স্থাপন করা যেত। তাই সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে একটা করে ছাতা উপহার দিয়ে প্রতিবছর এ বিশেষ দিনটাকে স্মরণীয় করে রাখেন। জাহিদহিসাববিজ্ঞান বিভাগ, সরকারি বাঙলা কলেজ, ঢাকা।