চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহিতকে অভিনন্দন৮ জুন প্রথম আলোর ‘স্বপ্ন নিয়ে’ পাতায় এভারেস্ট বিজয়ী দ্বিতীয় বাংলাদেশি এম এ মুহিতের দুঃসাহসিক অভিযানের কথা পড়লাম। তাঁকে জানাই প্রাণঢালা অভিনন্দন। তিনি তাঁর শৈশব থেকে আজ অবধি স্বপ্নপূরণের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সত্যি বিরল। তিনি দেখিয়েছেন সততা, ধৈর্য ও পরিশ্রমের পাশাপাশি প্রচণ্ড আগ্রহ থাকলেই কেবল স্বপ্ন পূরণ করা সম্ভব হয়। সুতরাং তাঁর এভারেস্ট জয়ের স্বপ্নপূরণ আমাদের জন্য একটি অনুপ্রেরণামূলক আদর্শ হতে পারে। তাঁর কথায়, ব্যর্থতায় ভেঙে না পড়ে বরং যোগ্য হয়ে গড়ে উঠলে সফলতা একদিন নিজেই ধরা দেবে। আর তখনই সম্ভব হবে প্রাপ্তির আনন্দ পরিপূর্ণভাবে উপভোগ করা।নাজমুস সাকিবসরকারি বিএল কলেজ, খুলনা।সিসিইউ না থাকায়...কিশোরগঞ্জের বিশাল জনগোষ্ঠীসহ হাওরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বল্প খরচে উন্নত চিকিৎসার একমাত্র ভরসা কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ২৫০ শয্যার এ হাসপাতালে হূদেরাগীদের জন্য করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) না থাকায় তাদের অন্য কোনো হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা গ্রহণের পরামর্শ দেওয়া হয়। অনেক হূদেরাগীই চিকিৎসা নিতে আসে, কিন্তু সিসিইউ না থাকার কারণে এসব রোগীকে ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হয়। এর মধ্যে অধিকাংশ রোগীকেই পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর্থিক সংকটের কারণে এবং সদর হাসপাতালসহ জেলার কোনো সরকারি হাসপাতালে সিসিইউ না থাকায় চিকিৎসার অভাবে পথিমধ্যে অনেক হূদেরাগী মারা যাচ্ছে, যা কারও কাম্য নয়।হাসপাতাল সূত্রে জানা যায়, সিসিইউ না থাকায় প্রতি মাসে জেলায় অনেক রোগী মারা যাচ্ছে। সিসিইউ স্থাপনের জন্য হাসপাতালের তৃতীয় তলায় একটি বড় কক্ষ বরাদ্দসহ শয্যার ব্যবস্থা থাকা সত্ত্বেও দীর্ঘদিনেও যন্ত্রপাতিসহ প্রয়োজনীয় জনবল না থাকার কারণে সিসিইউ চালু করা সম্ভব হচ্ছে না।তাই অনতিবিলম্বে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে একটি সিসিইউ চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য স্বাস্থ্যমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় হস্তক্ষেপ কামনা করছি।সুমিত বণিকউন্নয়নকর্মী, কিশোরগঞ্জ।[email protected]