চি ঠি প ত্র
বাবাকে মনে পড়েআজ বাবা দিবস। এ দিনে আমার বাবাকে মনে পড়ে, যিনি ২০০৮ সালের ১৮ মে চলে গেলেন। তিনি খুব সাধারণ মানুষ ছিলেন। কিন্তু আমার কাছে অসাধারণ হয়ে আছে তাঁর প্রতিটি কথা ও স্মৃতি। ‘কঠিন দুঃখের কোনো সান্ত্বনা হয় না’ জীবনে প্রথম এই কথাটা আব্বুর কাছেই শিখেছি। তাঁর কথাগুলো আমাকে পথ চলায় শক্তি জোগায়। আমার আব্বু, এস এম এ মান্নান। মধুমতী নদীর তীরে রহমতপুর গ্রামে তাঁর জন্ম। যিনি ছিলেন সহজ সুন্দর মনের মূর্ত প্রতীক। মিথ্যাচারে যাঁর ছিল তীব্র ঘৃণা। মানুষকে ভালোবাসতেই যেন তাঁর জন্ম। জীবনের আশিটি বছর তিনি মানুষকে ভালোবেসে মানুষের মঙ্গল কামনা করেই পার করেছেন। আমার আব্বু—টাকা-পয়সা ধন-দৌলত যাঁকে আকর্ষণ করেনি, শুদ্ধতা, শিষ্টাচার, সভ্যতা, বাঙালিত্ব যাঁকে ঘিরে রেখেছে সারাক্ষণ। রীতা শাহরীন উত্তরা, ঢাকা। পাহাড়ে বসবাসগত ১৫ জুন পূর্ণ হলো মর্মান্তিক পাহাড়ধসের এক বছর। ২০১০ সালের ওই দিনে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় পাহাড়ধসে প্রায় ৫০ জন মারা যায়। দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন দুর্যোগকবলিত এলাকায় সাহায্যের প্রতিশ্রুতি দিলেও এখনো এর আশানুরূপ বাস্তবায়ন দেখা যায়নি। ওই এলাকার মানুষ এখনো জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস করছে। হোটেল, মোটেল নির্মাণের নামে শত শত একর জমি দখল হয়ে যাচ্ছে। নিরুপায় ও ভূমিহীন মানুষ কোথাও মাথা গোঁজার ঠাঁই না পেয়ে ঝুঁকি নিয়ে পাহাড়ে বাসা বেঁধেছে। অতিরিক্ত মানুষের বোঝা সইতে না পেরে পাহাড়েও ফাটল ধরে। বর্ষার দিন এসে যাওয়ায় পাহাড় ধসে পড়ার আশঙ্কাও ব্যাপকভাবে বেড়ে গেছে। এমতাবস্থায় স্থানীয় সরকার ও সিটি করপোরেশনের উচিত অতি দ্রুত ব্যবস্থা নিয়ে পাহাড়ে বসবাসরত মানুষের আবাসনের ব্যবস্থা করা।খোন্দকার রেজওয়ান তানভীরশিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।সৌরশক্তিবাংলাদেশে ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে বিদ্যুতের সমস্যা। শহরাঞ্চলে বিদ্যুৎ কিছুটা পাওয়া গেলেও গ্রামাঞ্চলে এই সমস্যা প্রকট। বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য বর্তমানে উপকূলীয় এলাকা, চরাঞ্চল ও প্রত্যন্ত গ্রামাঞ্চলে ধীরে ধীরে সৌরশক্তির ব্যবহার বাড়ছে। বাংলাদেশের সর্বস্তরে যদি আমরা সৌরশক্তি ব্যবহার করতে পারি, তাহলে বিদ্যুতের সমস্যা কিছুটা হলেও লাঘব হবে। বিভিন্ন অঞ্চলে সরকারি-বেসরকারি উদ্যোগে সৌর প্যানেল স্থাপনে সরকারকে পদক্ষেপ নিতে হবে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সৌর প্যানেল সহজলভ্য করতে হবে।রাজিয়া সুলতানাবিনেরপোতা, সাতক্ষীরা।