চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পায়ের নিচে এভারেস্টআমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ে ‘পায়ের নিচে এভারেস্ট’ নামের একটি প্রবন্ধ রয়েছে। এ প্রবন্ধে প্রথম দুই এভারেস্ট বিজয়ী এডমন্ড হিলারি ও তেনজিং নোরগের কথা উল্লেখ করা হয়েছে। প্রবন্ধটিতে তাঁদের এভারেস্ট জয়ে অভিযানের একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে মুসা ইব্রাহীম ও এম এ মুহিত এই শৃঙ্গ জয় করেন। তাঁরা এভারেস্ট জয় করে এ দেশের জন্য সুনাম কুড়িয়ে এনেছেন। বাংলাদেশের হয়ে এই দুজন ছাড়া আর কেউ এভারেস্টশৃঙ্গে উঠতে পারেননি। কিন্তু তাঁদের কথা সেই প্রবন্ধে নেই। তাই আমার অনুরোধ, এই ‘পায়ের নিচে এভারেস্ট’ প্রবন্ধটি নবায়ন করে আমাদের এভারেস্ট বিজয়ীদের কথা বর্ণনা করা হোক।আহ্নাফ তাহমিদ, ছাত্র, ঢাকা।মাইকিংজাতীয়, উপজেলা ও পৌরসভা নির্বাচন শেষে এখন চলছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক সংস্কার আনা হয়েছে; আরও কিছু সংস্কার ও নিয়ন্ত্রণের প্রয়োজন।অনেক বিষয় আছে, এর মধ্যে একটি হচ্ছে মাইকে প্রচারণা। প্রতীক বরাদ্দের দিন থেকে শুরু করে নির্বাচনের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত প্রায় ১২-১৪ দিন বেলা দুইটা থেকে রাত ১০টা পর্যন্ত তীব্র শব্দদূষণ করে মাইকিং চলে। চেয়ারম্যান-মেম্বার মিলে প্রতিটি ওয়ার্ডে একই সময়ে প্রায় ৮-১০টি মাইক বাজতে থাকে। এ এক দুঃসহ ও ভীষণ ক্ষতিকর অবস্থা। এ নিয়ে বিভিন্ন এলাকা থেকে অনেক সংবাদ হয়েছে।প্রচারণার জন্য যেখানে পোস্টার, ব্যানার, লিফলেট ও কর্মী-সমর্থক থাকছে, সেখানে এ রকম দীর্ঘ সময় মাইকিং করে মানুষকে দুঃসহ ক্ষতিকর অবস্থার মধ্যে ফেলার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জোর দাবি জানাচ্ছি, নির্বাচনী প্রচারণায় মাইকিংয়ের সময়টা ১২-১৪ দিনের পরিবর্তে নির্বাচনের আগে তিন-চার দিন করা হোক।প্রশান্ত কুমার বসাকপ্রভাষক, রানীশংকৈল ডিগ্রি কলেজ,ঠাকুরগাঁও।বঙ্গবন্ধু ইকোপার্কবঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম পাশে উত্তরাঞ্চলের একমাত্র ইকোপার্ক—বঙ্গবন্ধু ইকোপার্ক। পার্কটির বেহাল দশা ‘বঙ্গবন্ধুু’ ও ‘ইকোপার্ক’ নাম দুটিকে উপহাস করছে। কেন পার্কটির এই দৈন্যদশা, আমরা জানি না। নিরাপত্তাবেষ্টনী না থাকায় যানবাহনের সঙ্গে দুর্ঘটনায় পার্কটির অধিকাংশ হরিণের অঙ্গহানি ঘটেছে। একরের পর একর জমি এখনো বৃক্ষহীন পতিত। সেতুর উত্তর-দক্ষিণ পাশে সৃষ্ট জলাশয় দুটির একটিতে বিলুপ্ত প্রজাতির ঘড়িয়াল ব্যাংক, ফার্ম ও প্রজননকেন্দ্র গড়ে তোলা হোক। এখনো এ দেশ থেকে ঘড়িয়াল একেবারে লুপ্ত হয়ে যায়নি। এই প্রজননক্ষেত্রে একটি প্রজাতিকে টিকিয়ে রাখার উদ্যোগ নেওয়া হোক। অন্যটিতে গড়ে তোলা যেতে পারে দেশের জলজ উদ্ভিদের সংরক্ষণাগার—যেখানে দেশের সব ধরনের জলজ উদ্ভিদের সংগ্রহ ও বংশবৃদ্ধির জন্য নার্সারি থাকবে।এ ছাড়া সেতু এলাকার উভয় দিকে যমুনা নদীতে ১০ কিলোমিটার এলাকায় গড়ে তোলা যায় দেশীয় সব মাছের প্রজননক্ষেত্র ও অভয়ারণ্য। আমরা চাই, পার্কটিকে বিভিন্ন প্রাণী, জলজ উদ্ভিদ, মৎস্য ও পরিবেশ-সংক্রান্ত একটি আদর্শ গবেষণাগার হিসেবে গড়ে তোলা হোক। এখান থেকে শিক্ষার্থীরাও উপকৃত হবে, আর সাধারণ মানুষ দেখতে পাবে দেশের বিলুপ্তির দিকে যাওয়া বিভিন্ন প্রাণিজ ও উদ্ভিদসম্পদকে।মো. ইফতেখার রহমানশিক্ষক, নওগাঁ।সংশোধনীগতকাল মিজানুর রহমান খানের ‘দুই নেত্রীর “তত্ত্বাবধায়ক বাতিল” ভাবনা’ শীর্ষক নিবন্ধে ভুলবশত বাহাত্তরের সংবিধানে অনির্বাচিত ব্যক্তিদের মন্ত্রী হওয়ার বিধানসংবলিত ৫৬(৪) অনুচ্ছেদটি ভুলবশত ৫৫(৪) অনুচ্ছেদ হিসেবে মুদ্রিত হয়েছে। এ জন্য আমরা দুঃখিত।