চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের ভাস্কর্যহাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) দেখতে দেখতে এক যুগ পার করল। ১২ বছর ধরে বিশ্ববিদ্যালয়টি দক্ষ মানবসম্পদ তৈরি করলেও এখানে মুক্তিযুদ্ধের চেতনা বিস্তারের আয়োজন অপর্যাপ্ত। দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য থাকলেও এখানে অনুপস্থিত।মুক্তিযুদ্ধের ভাস্কর্যশূন্য ক্যাম্পাসে যেন শূন্যতা বিরাজ করে। মুক্তিযুদ্ধের চেতনায় বর্তমান তরুণসমাজকে উজ্জীবিত করতে হলে অবশ্যই মুক্তিযুদ্ধের ভাস্কর্য প্রয়োজন। বিশ্ববিদ্যালয়টিতে দেশি-বিদেশি প্রায় দুই হাজার শিক্ষার্থী জ্ঞানার্জন করছেন। তাঁদের দাবি, এখানে মুক্তিযুদ্ধের একটি ভাস্কর্য স্থাপন করা হোক। মো. মাইন উদ্দিনশিক্ষার্থী, হাবিপ্রবি, দিনাজপুর।শারীরিক শাস্তি১৭ জুন প্রথম আলোর চিঠিপত্র কলামে শারীরিক শাস্তি নিয়ে একটি লেখা ছাপা হয়। ওই লেখার সঙ্গে আমিও বলতে চাই, কয়েক মাস আগে সরকার বিদ্যালয়ে ১১ ধরনের শারীরিক শাস্তি নিষেধ করেছে। কিন্তু এখনো আমাদের দেশের বা আমাদের অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকেরা তাঁদের ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রকার শারীরিক শাস্তি দিচ্ছেন। যেমন—নীল ডাউন, ৫-১০টা পর্যন্ত বেত্রাঘাত, বেঞ্চের নিচে মাথা দেওয়াসহ বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হচ্ছে।শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তি নিষিদ্ধ করে সরকারের সিদ্ধান্তকে আমরা সবাই স্বাগত জানাই। কিন্তু আইন মনে হয় খাতা-কলমে রয়ে গেছে। একজন শিক্ষক সমাজের সচেতন ও জ্ঞানী মানুষ হয়ে যদি আইন ভঙ্গ করেন, তবে তা খুবই দুঃখজনক। মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে প্রাথমিক বিদ্যালয়েও একই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ে এখন ছোট ছোট ছেলেমেয়ে পড়াশোনা করে। তাদের যদি বেত দিয়ে মারা হয়, তাহলে তারা আতঙ্কে আর বিদ্যালয়ে যেতে চায় না। তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, শুধু আইন করে বসে না থেকে আইনকে বাস্তবায়ন করা হোক।মো. কোরবান আলীকুমারখালী, কুষ্টিয়া।