চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেনশনারের সঞ্চয়২০১১-১২ সালের প্রস্তাবিত বাজেটে পেনশনার্স সঞ্চয়পত্রের লভ্যাংশ থেকে ৫ শতাংশ হারে আয়কর কর্তনের প্রস্তাব করা হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিজীবন শেষে বৃদ্ধ বয়সে কর্মহীন অবস্থায় ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের বাজারে কিছুটা আর্থিক নিরাপত্তা ও সুবিধা প্রদানের জন্য পেনশনার্স সঞ্চয় প্রকল্প চালু করা হয়েছিল। শুরু থেকেই এর লভ্যাংশ করমুক্ত ছিল। ২০০৭ সালের ১১ জানুয়ারি পরবর্তী জরুরি অবস্থা চলাকালীন এ প্রকল্পের লভ্যাংশ করের আওতাভুক্ত করা হয়েছিল। কিন্তু জাতীয় নির্বাচন-পরবর্তী সময়ে জনগণের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার কর্তৃক পুনরায় এ প্রকল্প থেকে কর আহরণের বিষয়টি রদ করা হয়। জীবনধারণের অধিকাংশ উপকরণের অসহনীয় মূল্যবৃদ্ধি যেখানে বর্তমানে কর্মজীবী জনশক্তির জীবন দুর্বিষহ করেছে, সে ক্ষেত্রে অবসরপ্রাপ্ত এবং বৃদ্ধ জনগণ চরম অসহায় অবস্থায় নিপতিত। এক্ষনে পেনশন সঞ্চয়পত্রের লভ্যাংশ থেকে ৫ শতাংশ কর আহরণের বাজেটীয় প্রস্তাব অতীব হতাশাজনক। উল্লেখ্য, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আহরিত মুনাফা থেকে করযোগ্য সীমার অতিরিক্ত আয় সত্ত্বেও চলতি বাজেটে কর আহরণের কোনো প্রস্তাব রাখা হয়নি। তদুপরি শেয়ারবাজারের মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধভাবে তছরুপ করা হয়েছে মর্মে জাতীয় সংসদে উপস্থাপনসহ দেশের পত্রপত্রিকায় সাম্প্রতিককালে বিভিন্ন দফায় প্রচারিত হয়েছে। শেয়ার কেলেঙ্কারির জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সরকারি কার্যক্রম অদ্যাবধি দৃশ্যমান নয়, যা অত্যন্ত দুঃখজনক। অবসরপ্রাপ্তদের দুর্ভোগ যাতে নতুন করে না বাড়ে, সে জন্য অর্থমন্ত্রী মহোদয়ের বরাবর প্রস্তাবিত ৫ শতাংশ করারোপ প্রত্যাহার করার জন্য জোর অনুরোধ জানাচ্ছি।মো. বিন কাশেম, ধানমন্ডি, ঢাকা।শহীদ পরিবারগত ৪ জুন প্রথম আলোয় দিদার উল আলম শহীদ পরিবারের মতো একটি সংবেদনশীল বিষয়ে পত্র লিখেছেন। পত্রটির সারবত্তা হলো, দেশের জন্য অনেক পরিবারের সদস্য-সদস্যা মুক্তিযুদ্ধে সর্বমূল্যবান জীবন উৎসর্গ করেছেন। তাঁদের প্রচেষ্টা ও আত্মত্যাগের ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের স্বীকৃতি বিভিন্ন পর্যায়ে এখনো নিরন্তর আদায় করে নিতে হচ্ছে। এ ক্ষেত্রে কয়েক দিন আগে রাজউক কর্তৃক একটি সার্কুলারেরও উদাহরণ দেওয়া যেতে পারে। ‘ঝিলমিল’ নামে প্রকল্পের প্লট বরাদ্দের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে এবং সম্ভাব্য দরখাস্তকারীদের বিভিন্ন পেশাগত শ্রেণীতে ভাগ করা হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, অন্যদের মতো শহীদ পরিবারদের অগ্রগণ্য শ্রেণীতে বিভাজন করা হয়নি। ইতিপূর্বে রাজউকের পূর্বাচল/উত্তরা প্লট বরাদ্দের ক্ষেত্রে বিভিন্ন বিভাজন অগ্রগণ্য হিসেবে গণ্য হলেও শহীদ পরিবারের বিষয়টি অগ্রগণ্য বিবেচনা করা হয়নি। আমরা জেনেছি, কোনো কোনো শহীদ পরিবার তাঁদের দরখাস্তে (পূর্বাচল/উত্তরা প্রকল্পের) ‘শহীদ পরিবার’ বিষয়টি উল্লেখ করা সত্ত্বেও প্লট বরাদ্দের ক্ষেত্রে তা আমলে আনা হয়নি। রাজউকের আগের বিভিন্ন প্রকল্পের এখনো বেশ কিছু প্লট বরাদ্দ বাকি আছে বলে জানা যায় বিধায় ‘ঝিলমিল’ প্রকল্পসহ সেসব প্রকল্পে যেসব শহীদ পরিবার দরখাস্ত করেছিল বা করবে, তাদের প্লট বরাদ্দের ক্ষেত্রে অগ্রগণ্য শ্রেণী হিসেবে আমলে নেওয়ার জন্য কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। মো. এ মোসলেম পশ্চিম ধানমন্ডি, ঢাকা।সংশোধনী২৪ জুন সম্পাদকীয় পাতায় ছাপা হওয়া ‘গ্যাস চুক্তি দেশের স্বার্থ রক্ষা করবে না’ শিরোনামের আমার লেখার তৃতীয় কলামের দ্বিতীয় অনুচ্ছেদে ‘তখন গ্যাসের চাহিদা হবে দৈনিক ৭৫০ এমএমসিএফ’-এর বদলে ‘তখন গ্যাসের ঘাটতি হবে দৈনিক ৭৫০ এমএমসিএফ’ পড়তে হবে। অনবধানতাজনিত এ ভুলের জন্য দুঃখিত।—কল্লোল মোস্তফা