চি ঠি প ত্র
ঢাবির ক্লাস সময়সূচিঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহে ছয় দিন খোলা থাকে। বিভাগগুলো একেক বর্ষের ক্লাসের জন্য তাদের নিজেদের মতো করে সময়সূচি নির্ধারণ করে। প্রতিটি বর্ষেই সপ্তাহে ছয় দিন কখনো সকালে, কখনো বিকেলে অথবা সকাল-বিকেল মিলিয়ে ক্লাস হয়। এতে দেখা যায়, শিক্ষার্থীরা নিজ বিষয়ের পড়াশোনার বাইরে আর কিছু শিখতে গিয়ে মুশকিলে পড়েন। এখনকার দিনে কোনো বিদেশি ভাষা জানা থাকলে বা কম্পিউটারের ওপর কোনো বিশেষ কোর্স করা না থাকলে পরবর্তী সময়ে অসুবিধা হয়। কিন্তু কোনো নির্দিষ্ট ক্লাসরুটিন না থাকার ফলে কোর্সগুলো করতে গিয়ে অনেক সময় ছাত্রছাত্রীদের ক্লাস বাদ দিতে হয় অথবা ইচ্ছা থাকার পরও নতুন কোনো কোর্স না শিখেই চার বছর পার করতে হয়।ঢাবি কর্তৃপক্ষ যদি বিভিন্ন বর্ষের জন্য ক্লাসের নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করতে বিভাগগুলোকে নির্দেশ দেয়, যেমন—প্রথম ও দ্বিতীয় বর্ষের ক্লাস হবে শুধু সকালে এবং তৃতীয়, চতুর্থ ও মাস্টার্সের ক্লাস হবে বিকেলে, তাহলে ছাত্রছাত্রীরা উপকৃত হতেন। সাধারণত এসব কোর্সের ক্লাসগুলো শুক্র-শনিবারে হয়, কিন্তু ঢাবি শনিবার খোলা থাকায় ছাত্রছাত্রীদের এখানেও সমস্যা হয়ে যায়। যদি সাপ্তাহিক সরকারি ছুটির সঙ্গে মিল রেখে শনিবার ঢাবি বন্ধ রাখা হয়, তাহলে শিক্ষার্থীরা লাভবান হবেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যদি সপ্তাহে পাঁচ দিন ক্লাস নিয়ে সিলেবাস শেষ করতে পারে, তাহলে ঢাবিও নিশ্চয় পারবে।রাবেয়া রওশীনশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।বিবেকবানদের ঐক্যসমাজ আজ এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে, যেখানে অন্যায় আর অবিচারের শিকড় অনেক গভীর পর্যন্ত শাখা বিস্তার করেছে। হিরোশিমা-নাগাসাকি ধ্বংসযজ্ঞের পর জাপানের মতো একটি দেশ সম্পূর্ণ ধ্বংসস্তূপের ভেতর থেকে অতি অল্প সময়ে উন্নতির শিখরে পৌঁছে গেছে তাদের সততা আর নিষ্ঠার কারণে। অথচ আমরা স্বাধীনতা অর্জন করেছি ৪০ বছর। এই দীর্ঘ সময়ে আমাদের অর্জন কী?অন্যায় আর অবিচারে ভেসে যাচ্ছে সব। সমাজের সব ক্ষেত্রে চলছে অন্যায় করে পার পেয়ে যাওয়ার নীরব প্রতিযোগিতা। এরই মধ্যে কিছু বিবেকবান মানুষ—যাঁরা বেঁচে আছেন নিষ্পেষিত হয়ে—তাঁদের বিবেক এখনো নিষ্প্রাণ হয়নি, জেগে আছে। তাঁরা কুলিয়ে উঠতে পারছেন না অন্যায়কারীদের সঙ্গে। এখন তাঁদের ঐক্য ছাড়া আর কোনো পথ নেই। স্লোগান হোক: ‘জাগ্রত বিবেক এক হও, এক হও’। আত্মরক্ষা ও সমাজের শেষরক্ষায় এসব বিবেকবান মানুষের ঐক্য ছাড়া আর কোনো বিকল্প নেই।হুমায়ুন কবিরহাজারীবাগ, ঢাকা।নছিমনপরিবহনব্যবস্থা হিসেবে যানবাহনের গুরুত্ব অপরিসীম, কিন্তু সেই যানবাহন যদি হয় মৃত্যুর কারণ, তাহলে সেটার প্রয়োজনীয়তা কতটুকু, তা ভাবনার কারণ হয়ে দাঁড়ায়। ঠিক তেমনই একধরনের যানবাহন হচ্ছে নছিমন-করিমন, যা ভটভটি নামেও পরিচিত। নছিমন-জাতীয় গাড়ির নেই কোনো লাইসেন্স; চালকেরও নেই ড্রাইভিং লাইসেন্স কিংবা গাড়ি চালানোর কোনো অভিজ্ঞতা। ফলে আনাড়ি গাড়িচালকদের জন্য প্রতিনিয়ত মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটছে। এর ফলে প্রতিদিন কয়েক শ মানুষ পঙ্গুত্ব বরণ করছে কিংবা উপার্জনক্ষম পরিবারকে দুঃখের সাগরে ভাসিয়ে অকালে চলে যেতে হচ্ছে পৃথিবী থেকে।নছিমন গাড়িগুলোর লাইলেন্স না থাকায় দুর্ঘটনা ঘটার পর তাদের যেমন খুঁজে বের করা যায় না, অন্যদিকে সরকার তাদের কাছ থেকে কোনো করও পাচ্ছে না। মফস্বল এলাকায় সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ এই নছিমন-করিমনগুলো নিয়ন্ত্রণে রাখা জরুরি হয়ে পড়েছে। সেই সঙ্গে চালকদের ক্ষেত্রেও কিছু নীতিমালা থাকা প্রয়োজন। তা না হলে প্রতিবছর অসংখ্য মানুষের অকাল প্রাণহানি আর পঙ্গুত্ববরণ ঠেকানো যাবে না।সোহেল রানাখুলনা বিশ্ববিদ্যালয়।মেডিকেল পিএইচডি৬ জুন প্রথম আলোয় প্রকাশিত মুহম্মদ জাফর ইকবালের ‘মাত্র এক হাজার পিএইচডি’ লেখাটি পড়ে খুবই চমৎকৃত হয়েছি। আমি একজন ডাক্তার হিসেবে এ দেশের মেডিকেল পিএইচডি নিয়ে দুটি কথা বলতে চাই। এ দেশের ছাত্ররা ক্লিনিক্যাল বিষয়ে পড়তে খুবই আগ্রহী। কারণ, প্রতিটি মেডিকেলে ক্লিনিক্যাল বিষয়ে অনেক খালি পদ আছে। তা ছাড়া এ বিষয়ে প্রাইভেট প্র্যাকটিস করে প্রচুর টাকা কামাই করার সুযোগ রয়েছে। আমাদের দেশে হাসপাতালভিত্তিক গবেষণামূলক কাজ এখনো খুবই সামান্য। অথচ উন্নত বিশ্বের সব দেশে (এমনকি আমাদের পার্শ্ববর্তী ভারতেও) প্রতিটি হাসপাতালে অধ্যাপক, সহযোগী/ সহকারী অধ্যাপকের (রিচার্স) বেশ পদ খালি আছে। সেখানে প্রচুর পিএইচডি ডিগ্রিধারী গবেষণাকাজে নিয়োজিত আছেন।আমি আবারও জাফর ইকবাল স্যারের লেখার সূত্র ধরেই বলতে চাই, আমাদের দেশের মেডিকেল প্রতিষ্ঠানগুলো রোগীর স্বার্থে শুধু ক্লিনিক্যাল বিশেষজ্ঞ তৈরি করেই সামাজিক দায়বদ্ধতা এড়াতে পারে না। এর জন্য দরকার চিকিৎসাশাস্ত্রের ওপর আরও অনেক বেশি গবেষণা কার্যক্রম, আরও অনেক বেশি মেডিকেল পিএইচডি।ডা. মোহাম্মদ জয়নুল আবেদীনধানমন্ডি, ঢাকা।বর্বরোচিত বিচার!গত বুধবার প্রথম আলোয় প্রকাশিত পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের যুবক বাউলশিল্পী কবিরকে সামান্য একটি মুঠোফোনের জন্য মিথ্যা অপবাদ দিয়ে উপস্থিত সবার সামনে গাছের সঙ্গে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার সংবাদটি স্বাধীন বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক। জনসমক্ষে এই বিচার কীভাবে হলো, তা আমার বোধগম্য নয়। আমাদের দেশে এ কেমন বিচার! এই বিচারের সঙ্গে জড়িত সবারই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে এভাবে আর কোনো প্রতিভাবান শিল্পীকে হারাতে না হয়।ইমাম মেহেদীছাত্র, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া।