চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিবন্ধনবেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বর্তমানে নিবন্ধন বাধ্যতামূলক, বিষয়টা কতটা যুক্তিযুক্ত তা আমার বোধগম্য নয়। একজন শিক্ষার্থী চার বছরের স্নাতক (সম্মান) ও এক বছরের স্নাতকোত্তর কোর্স শেষ করে আবার নিবন্ধনের জন্য এক বছর বসে থাকবেন, এটা একটা সমস্যা। দ্বিতীয়ত, স্কুল-কলেজে চাকরি হলে বেতন পেতে আরও দু-তিন বছর লেগে যায়। যেসব বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা ডিগ্রি পান পরোক্ষভাবে, এর মাধ্যমে সেসব বিশ্ববিদ্যালয়কে হেয় করা হয়। আমি মনে করি, এসব নানা বিবেচনায় এই নিবন্ধন-প্রক্রিয়ার কোনো প্রয়োজন নেই। নিয়োগের ক্ষেত্রে সঠিকভাবে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়াই যথেষ্ট। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি।মো. খোরশেদ আলমঢাকা।যানবাহনের ওজনসাধারণত আমাদের দেশে রাস্তায় চলমান যানবাহনের ওজনের বিষয়ে লক্ষ রাখা হয় না। এতে রাস্তা-সেতুর ভীষণ ক্ষতি সাধিত হয়। চড়া সুদে নেওয়া বৈদেশিক ঋণের টাকায় নির্মিত মহাসড়কগুলো মেয়াদের অনেক আগেই নষ্ট হয়ে যায়। এতে দেশ হারায় মূল্যবান সম্পদ, উন্নয়ন বাধাগ্রস্ত হয়। মাত্রাতিরিক্ত ওজন পরিবহনে দুর্ঘটনার মাত্রা বেড়ে যায়।দেশের বিভিন্ন স্থানে স্থাপিত ওজন স্টেশনগুলো প্রায়ই নষ্ট থাকে, এ জন্য অনেক সময় ওজন পরীক্ষা করা যায় না। আবার অসাধু কর্মচারীরা উৎকোচের মাধ্যমে অতিরিক্ত ওজনের যান ছেড়ে দেন। আশা করব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নষ্ট হওয়া ওজন স্টেশনগুলো দ্রুত ব্যবহার উপযোগী করে তুলবে, অসাধু ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দেবে এবং রাস্তা ও সেতু দিয়ে চলাচলের সময় ওজন মেপে যানবাহন চলাচলের অনুমতি দেবে।মো. ইফতেখার রহমাননওগাঁ।