চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাবদ্ধতার জ্বালানগরবাসীর কাছে জলাবদ্ধতা একটি মৌসুমি দুর্যোগের নাম। বর্ষাকালে সামান্য বৃষ্টিতে রাস্তাঘাট পানির নিচে চলে যায়। হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে যায় পুরো এলাকা। এবার বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সারা দেশে ব্যাপক বৃষ্টি হচ্ছে। টানা ভারী বর্ষণে রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব শহরে জলাবদ্ধতার সমস্যা প্রকট আকার ধারণ করেছে। অবিরাম বৃষ্টি ও জলাবদ্ধতায় নগরবাসীর জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। সারা বছর নিরাপদ খাওয়ার পানির জন্য হাপিত্যেশ করা নগরবাসীর কাছে ‘নগরবন্যা’ তাই পরিহাসের নামান্তর।জলাবদ্ধতা সৃষ্টির প্রধান কারণ অপর্যাপ্ত পানিনিষ্কাশন-ব্যবস্থা। ক্রমাগত কলকারখানার ময়লা-আবর্জনা, গৃহস্থালির উচ্ছিষ্ট, বর্জ্য, নিষিদ্ধ পলিথিনসহ অপচনশীল দ্রব্য ফেলার দরুন ড্রেন, বক্স-কালভার্ট ও খালগুলো ভরাট হয়ে যাচ্ছে। খাল-ঝিল প্রভৃতি অবৈধভাবে দখল ও ভরাট করে তার ওপর ঘরবাড়ি, দোকানপাট নির্মিত হচ্ছে। যথাসময়ে এগুলো পরিষ্কার ও পুনরুদ্ধার করার উদ্যোগ না নেওয়ায় পানিনিষ্কাশন-ব্যবস্থার মারাত্মক অবনতি হয়েছে।প্রধান সড়ক ছাড়া অলিগলি বা নিচু এলাকার অবস্থা অতি করুণ। প্রায় দেড় কোটি নগরবাসীকে ‘হাঁটুজল’ পার হয়েই তাদের দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যেতে হচ্ছে। মৃদু থেকে মাঝারি বৃষ্টিপাতে ময়মনসিংহ শহরের দশাও তথৈবচ। ময়লা-আবর্জনা আর দুর্গন্ধযুক্ত কালো পানির নিচে তলিয়ে গেছে শহরের সরু রাস্তাঘাট। অথচ বর্ষার আগে খাল-নর্দমা-কালভার্ট পরিষ্কার ও সংস্কার করা হলে জলাবদ্ধতার সুযোগ থাকে না। কিন্তু সর্বত্র অনিয়ম আর খেয়ালখুশির নির্মম প্রদর্শনীর এ দেশে সাধারণত দেখা যায়, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে কর্তৃপক্ষের টনক নড়ে না। বর্ষার সময় সর্বত্র পানি জমে থাকে। তাই সম্পূর্ণরূপে তা পরিষ্কার করা সম্ভব হয় না। নালা-নর্দমা-খাল প্রভৃতি পরিষ্কারের কাজে নিয়োজিত প্রকৌশলী ও ঠিকাদারদের ‘স্বার্থ’ জড়িত থাকায় এ কাজে বিলম্ব করা হয় বলে অনেকের অভিযোগ। কিন্তু সাধারণের আহাজারি কে শোনে! কর্তাব্যক্তিদের দামি গাড়ি ঠিকই জল ভেদ করে গন্তব্যে পৌঁছে যায়। অন্যদিকে নোংরা পানি ঠেলে বহু কষ্টে স্কুলে যায় শিশুরা। এ চিত্রের ব্যত্যয় আদৌ ঘটবে কি?সোহেল নওরোজ, শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।জাবির চিকিৎসাকেন্দ্র‘সূর্য তখন বিকেলের হাতে হাত রেখে সন্ধ্যার পথে হাঁটছে, নাশতা সেরে হাঁটছি আমি হলের বন্ধুদের নিয়ে। উদ্দেশ্য, মুক্তমঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যার অনুষ্ঠানে হঠাৎ সংঘর্ষ! ভেঙে ফেলা হলো পুরো মঞ্চ। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষ ভেবে আঘাত করা হলো আমাকে। সহপাঠীদের কল্যাণে মেডিকেলের জরাজীর্ণ বেডে শুয়ে দুলছি। ছাদে চোখ পড়তেই চমকে উঠি, ছাদ ভেঙে না আবার মাথায় পড়ে! ভাবতেই বা হবে না কেন? কিছুদিন আগে চিকিৎসা নিতে এসে এক রোগীর ছাদ থেকে সিমেন্ট খসে পড়ে গুরুতর আহত হওয়ার ঘটনা তো এখনো মন থেকে হারিয়ে যায়নি।’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার নিয়ে কথাগুলো বলছিলেন এ বিশ্ববিদ্যালয়েরই ছাত্র জহির। শুধু জহির নন, তাঁর মতো অসংখ্য শিক্ষার্থীর অভিযোগ, বেহাল দশায় পড়ে থাকা, অযত্ন, অবহেলাসহ নানা সমস্যায় জর্জরিত চিকিৎসাকেন্দ্রটির এখন নিজেরই চিকিৎসার প্রয়োজন হয়ে পড়েছে।বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৪০ বছর কেটে গেছে। শিক্ষক-কর্মচারীদের অনেক বাসভবন হয়েছে, শিক্ষার্থীদের জন্য হয়েছে নতুন আবাসিক হল। নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজ চলছে, কিন্তু চিকিৎসাকেন্দ্রটির সংস্কার আজও আলোর মুখ খুঁজে পায়নি। বরং দিন যতই যাচ্ছে, চিকিৎসাকেন্দ্রটির অবস্থা ততই আশঙ্কাজনক হয়ে পড়ছে। ১৯৭৪ সালে পাঁচ হাজার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর স্বাস্থ্যসেবা দিতে এ চিকিৎসাকেন্দ্রটি যাত্রা শুরু করে। এখন এ সংখ্যা বেড়ে ২৩ হাজারে দাঁড়িয়েছে। বরাদ্দ রয়েছে ১০ জন ডাক্তার, চারজন নার্স ও মুমূর্ষু রোগী পরিবহনের জন্য মাত্র তিনটি অ্যাম্বুলেন্স।ক্যাম্পাসে বসবাসকারীদের প্রতি পাঁচ হাজারজনের চিকিৎসার জন্য গড়ে একটি বেড ও দুজন ডাক্তার রয়েছেন, যা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। বিশ্ববিদ্যালয়ের নানা উন্নয়নের ভিড়ে স্বাস্থ্যকেন্দ্রের বিষয়টি কি সবার নজরের বাইরেই থেকে যাবে?নাজমুজ্জামান নোমানশিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।কোটা নয়, মেধাবাংলাদেশ একটি জনবহুল দেশ। সে তুলনায় এ দেশে কর্মসংস্থানের সুযোগ কম। সরকারি চাকরি বর্তমানে সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সবার মধ্যে একটি ধারণা কাজ করছে যে ঘুষ-লবিং ছাড়া সরকারি চাকরি পাওয়া যায় না। বর্তমান বাস্তবতার নিরিখে অবশ্য এ ধারণা অযৌক্তিক নয়।সরকারি চাকরি পাওয়ার জন্য যেখানে একটি পদের বিপরীতে শত শত আবেদন জমা পড়ে, সেখানে যদি আবার দলীয়করণ, লবিং, ঘুষ প্রভৃতি অবৈধ পন্থার সৃষ্টি হয়, তাতে চাকরি পাওয়া শুধু কঠিন নয়, অনেক ক্ষেত্রে দুরূহ হয়ে পড়ে।আবার দেখা যায়, বিভিন্ন কোটায় চলে যায় ৫৫ ভাগ চাকরি। বাকি ৪৫ ভাগ থাকে সাধারণ চাকরিপ্রার্থীদের জন্য, যাঁরা কোনো কোটায় পড়েন না। অনেক ক্ষেত্রে ৫৫ ভাগ কোটা পরিপূর্ণ হয় না, তাই সংশ্লিষ্ট বিভাগকে আবার নিয়োগ দিতে হয়। এমতাবস্থায় বিভিন্ন ক্ষেত্রের ৫৫ ভাগ কোটা কমানো এবং বিশেষ কোটার ক্ষেত্রে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সাধারণ কোটা থেকে নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতি আকুল অনুরোধ জানাচ্ছি।এম এ এম জিহাদহবিগঞ্জ।