চি ঠি প ত্র
পাঠাগারের সময়সিলেট ভেটেরিনারি কলেজ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার চার বছর পার হয়ে যাওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের পাঠাগার ততটা সমৃদ্ধ হতে পারেনি। চারটি অনুষদের তিনটিতে মোটামুটি বই পাওয়া গেলেও কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের বই অপ্রতুল। ফলে, ওই অনুষদের শিক্ষর্থীদের প্রায়ই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তা ছাড়া বাইরের লাইব্রেরিগুলোতেও বই পাওয়া যায় না। তাই ঢাকা থেকে বেশি দামে বই কিনে আনতে হয়, যা অনেক শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয় না। তাদের পড়তে হয় অন্যের বই ধার করে।এদিকে সপ্তাহের পাঁচ দিন সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ক্লাস চলে। আর লাইব্রেরি খোলা থাকে নয়টা থেকে রাত আটটা পর্যন্ত। পাঁচটা পর্যন্ত ক্লাস করে লাইব্রেরিতে কাজ করা সব সময় সম্ভব হয় না। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও সেই দিনগুলোতে লাইব্রেরি থাকে বন্ধ। ফলে, ছুটির দিনগুলোতেও লাইব্রেরিতে কাজ করার কোনো সুযোগ থাকে না। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন, লাইব্রেরিটি বই দিয়ে সমৃদ্ধ করা এবং লাইব্রেরি খোলা রাখার দিনগুলো ক্লাসের সময়ের সঙ্গে সমন্বয় করার ব্যবস্থা করুন। অনিক চন্দ্র দাসসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।টেকসই প্রযুক্তিবাংলাদেশ বন্যাপ্রবণ। তাই এখানে রাস্তাঘাট নির্মাণ ও টিকিয়ে রাখা সহজসাধ্য নয়। বর্তমানে প্রচলিত পিচ-নুড়িপাথর পদ্ধতিতে তৈরি সড়ক এমনকি ব্যয়বহুল মহাসড়কগুলোও সামান্য বা মাঝারি মানের বৃষ্টিপাতের পরই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। প্রতিবছর এই সড়ক-মহাসড়কগুলোকে রক্ষণাবেক্ষণ করতে প্রচুর মুদ্রা ব্যয় করতে হয়, যা আমাদের সীমিত সম্পদের ওপর এক বিরাট চাপ। অথচ এখনো অনেক স্থানে ব্রিটিশ আমলে নির্মিত ঢালাই (আরসিসি) পদ্ধতির রাস্তাঘাট অবিকৃত রয়েছে।আমাদের মতো গরিব দেশ, যারা বৈদেশিক সাহায্য ছাড়া কোনো সড়ক-সেতু নির্মাণ করতে পারি না, যারা উন্নয়নের জন্য চড়া সুদে ঋণ নিয়ে থাকি, তাদের তো একই রাস্তা প্রতিবছর নির্মাণ বা মেরামতে পর্যাপ্ত টাকা ব্যয় করতে পারি না। আর এতে নতুন প্রকল্পও বাস্তবায়ন পিছিয়ে পড়ে। সুতরাং এখনই রাস্তা বা যেকোনো নির্মাণের জন্য আমাদের দেশের উপযোগী টেকসই প্রযুক্তি নির্ধারণ করতে হবে। মো. ইফতেখার রহমানশিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুলনওগাঁ-৬৫০০।