চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ বনাম ব্যবসাসপ্তাহে তিন-চার দিন সাভারের বংশী নদী পেরোতে হয় এবং প্রতিবারই মনটা বিষিয়ে যায়। নদীর নামের সঙ্গে পানির রঙের বেমিল, কুৎসিত, বীভৎস। বর্ষাকালের কয়েক মাস শুধু নদীটি সতেজ ও স্রোতবাহী থাকে। এটা শুধু সাভার অঞ্চলের চিত্র নয়, দেশের প্রতিটি শিল্পাঞ্চলের আশপাশের জলাশয়গুলোর একই দুর্দশা। দেশের প্রবৃদ্ধি বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য কলকারখানা স্থাপন করতে হবে, তবে তা অবশ্যই পরিবেশ ধ্বংস করে নয়। ব্যক্তিগত লাভালাভের জন্য এবং সচেতনতার অভাবেও আমরা আত্মঘাতীহচ্ছি। পত্রিকার সূত্র অনুযায়ী, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শিত (ঢাকা ও রাজশাহী অঞ্চল) ৯৩৫টি কারখানার মধ্যে ২৮৬টির ইটিপি-সুবিধা থাকলেও চালু ছিল মাত্র ১৬৫টি। শুনেছি, অধিদপ্তরের কোনো কোনো কর্মকর্তার অজ্ঞতার সুযোগে কেউ কেউ ওয়াশিং প্ল্যান্টকে ইটিপি হিসেবে দেখিয়ে পার পেয়ে যান।বর্তমানে দূষণের বড় দুটি উৎস হচ্ছে রপ্তানিমুখী চামড়া ও পোশাক প্রক্রিয়াকরণ শিল্প। একটি পোশাকের মূল্য তিন ডলার ধরলে, ওই তিন ডলার অর্জন করতে কত ডলারের মাছ ও শস্য ধ্বংস করছি এবং রোগ সারাতে কত ডলারের ওষুধ ব্যবহার করছি, তার একটি সমীক্ষা জরুরি। অধিকন্তু ওই তিন ডলার থেকে কাপড়, সুতা কিংবা বিদেশি রঙের দাম বাদ দিলে নিট সংযোজন এক ডলারের বেশি হবে না। অর্থাৎ আমাদের অতিরিক্ত জনসংখ্যা ও দারিদ্র্যের সুযোগ নিচ্ছে উন্নত দেশগুলো, যাদের আমরা জীবনের বিনিময়ে সস্তা পণ্য সরবরাহ করছি।তাই ইটিপি ছাড়া আত্মবিধ্বংসী ব্যবসা চালাব কি না, তা ভাবতে হবে। রাজনীতিক, ব্যবসায়ী— সবাইকে সজাগ ও সোচ্চার হতে হবে। সরকার তথা পরিবেশ ও বন মন্ত্রণালয়কে কঠোর ব্যবস্থা নিতে হবে। নিয়মিত অভিযানের পাশাপাশি স্থায়ী ব্যবস্থা হিসেবে বিভিন্ন ইপিজেডে কেন্দ্রীয়ভাবে ইটিপি স্থাপন করতে হবে। যা পর্যায়ক্রমে দেশের অন্য শিল্পাঞ্চলে প্রসার ঘটাতে হবে। নুরুল আমিনব্যবসায়ী, ঢাকা।