চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে কাদের লাভ?হরতাল একটি গণতান্ত্রিক অধিকার। কিন্তু দেশের অধিকাংশ মানুষকে দুর্ভোগে ফেলে, সার্বিক উন্নয়নের বিঘ্ন ঘটিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দল যখন নিজেদের স্বার্থে হরতাল আহ্বান করে এবং তা সফল হওয়ার নামে যে বিশৃঙ্খল ও ভীতিকর কার্যক্রম পরিচালনা করে, এতে কাদের বেশি লাভ হয়? দেশের সাধারণ মানুষের, নাকি নেতা-নেত্রী নামক সমাজের উচ্চশ্রেণীর বিত্তবানদের?যখন হরতাল হয়, তখন আয়-উপার্জনে দুর্ভোগ পোহাতে হয় দরিদ্র ও সাধারণ মানুষকে, গাড়ি ভাঙচুরসহ জানমালের ক্ষতি হয় সাধারণ নাগরিকদের। স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ থেকে শিক্ষাক্রমে ক্ষতি হয়। এতে কাদের প্রকৃত লাভ হয়! হয়তো সামান্য টাকা অথবা একটি দলের কোনো পদ হাসিল করার জন্য কিছু লোক ভাঙচুরসহ ভীতিকর পরিস্থিতি তৈরি করতে উদ্যমী, কিন্তু বর্তমান বিশ্বে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের ধারায় তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই আমাদের সব রাজনৈতিক দলকে ভাঙচুর ও বিশৃঙ্খলা তৈরির রাজনীতি পরিহার করে রাষ্ট্রীয় উন্নয়নে সার্বিক অগ্রগতির সুষ্ঠু পরিকল্পনা নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করার মনোভাব তৈরি করতে হবে।মো. জাকারিয়াসরকারি বাঙলা কলেজ, ঢাকা।দেখার কেউ নেইচাকরির সুবাদে গত কয়েক মাস আমার পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় যাওয়ার সুযোগ হয়েছিল। কিন্তু সেখানে বসবাসকারী মানুষের দুর্ভোগ দেখে খুব কষ্ট পেয়েছি। নিজেও ভুক্তভোগী হয়েছি অনেকবার। গলাচিপা উপজেলার উলানিয়া বাজার এবং দশমিনা উপজেলার রণগোপালদী বাজারের মাঝখানে একটি নদী। নদী পারাপারের জন্য রয়েছে খেয়া। অসংখ্য লোক ও ছাত্রছাত্রীকে যাতায়াত ও দৈনন্দিন কাজের জন্য এই নদী পার হতে হয়। কিন্তু সমস্যা হলো, নদীর উলানিয়া বাজারের পাড়ে কয়েক লাখ টাকা খরচ করে একটি পাকা সিঁড়ি তৈরি করা হয়েছে যাত্রীদের পারাপারের সুবিধার জন্য। কিন্তু সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হচ্ছে।কয়েক লাখ টাকা জলে ঢেলে দেওয়ার মতো অবস্থা। কারণ, নদী দখলের কারণে তা ভরাট হয়ে যাওয়ায় ভাটার সময় নৌকা পাকা ঘাটে ভিড়তে পারে না। এতে ছাত্রছাত্রীসহ অন্য যাত্রীদের জুতা খুলে, প্যান্ট-পাজামা ভাঁজ করে হাঁটুপানিতে নেমে তীরে পৌঁছাতে হয়। এমনকি যারা মোটরসাইকেল নিয়ে চলাচল করে, তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। কোনো কোনো সময় তাদের নদী পার হতে দিতে হয় ২০ টাকা এবং ঘাটের ইজারাদারকে দিতে হয় ২০ টাকা। ঘাট ইজারাদারকে যাত্রীদের সুবিধার জন্য একটি কাঠের সেতু তৈরির কথা জানালে তিনি বলেন, ‘এগুলো আমাদের কাজ নয়। টাকা নেওয়া হলো আমাদের কাজ।’ এই সমস্যা দেখার কি তবে কেউ নেই?মো. হুমায়ুন কবীরউন্নয়নকর্মী।পদ্মা সেতুআমার বাড়ি সাতক্ষীরা জেলায়। উচ্চশিক্ষা লাভের প্রত্যাশায় ছয়-সাত বছর ধরে বসবাস রাজধানী ঢাকায়। ঈদ-পূজা-পার্বণ-গ্রীষ্মের ছুটিসহ একটু লম্বা যেকোনো ছুটি পেলেই নাড়ির টানে ছুটে যাই দেশের দক্ষিণ প্রান্তে। বাসযোগে বাড়ি পৌঁছাতে বা ঢাকায় ফিরে আসতে প্রতিবারই কমপক্ষে আট-নয় ঘণ্টা সময় লাগে। ঈদসহ বিভিন্ন ছুটির মৌসুমে এ সমস্যা আরও প্রকট।তাই পদ্মা সেতু আমাদের দক্ষিণ এলাকার জনগণের আজীবনের স্বপ্ন ও প্রত্যাশা। যখন থেকে পদ্মা সেতু নির্মাণের তোড়জোড় শুরু হয়ে পরামর্শক সংস্থা নিয়োগ, সেতুর নকশা নির্মাণ এবং জমি অধিগ্রহণ ও ঋণচুক্তি সম্পাদন চলছে, তখন থেকে আমরা আনন্দে আত্মহারা। আমাদের মায়ের কোলে ছুটে যাওয়ার পথকষ্ট বুঝি অনেকাংশেই লাঘব হতে চলেছে। কিন্তু সঙ্গে সঙ্গে একটা ভয় ও আশঙ্কাও কাজ করছে। আবার না বঙ্গবন্ধু সেতুর মতো উদ্বেগজনক (চালুর সাত বছরের মাথায় ফাটল সৃষ্টি) ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ৫ জুলাই প্রথম আলোয় প্রকাশিত মো. আলী আকবর মল্লিকের ‘বঙ্গবন্ধু সেতুর অভিজ্ঞতা বিবেচনায় নিন’ উপসম্পাদকীয়টি দৃষ্টি আকর্ষণ করল। তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, বঙ্গবন্ধু সেতুর অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে দেশবাসীকে একটি দীর্ঘস্থায়ী, শক্তিশালী ও সর্বাঙ্গীণ সুন্দর পদ্মা সেতু উপহার দিন।রায়হান আরা জামানশিক্ষার্থী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটঢাকা বিশ্ববিদ্যালয়।