চি ঠি প ত্র
ছাদে বৃক্ষগাছ আমাদের পরিবেশের জন্য কত উপকারী, তা বলার অপেক্ষা রাখে না। গাছের উপকারিতা সম্পর্কে আমরা সবাই কমবেশি জানি। কিন্তু তা সত্ত্বেও বনায়ন বৃদ্ধি না করে আমরা ধ্বংস সাধনে লিপ্ত থাকি।এখন বর্ষাকাল, গাছ লাগানোর উপযুক্ত সময়। আমাদের এই প্রিয় ঢাকা শহরে গাছ লাগানোর যথেষ্ট জায়গা নেই। কিন্তু আমাদের আছে আকাশছোঁয়া উন্মুক্ত ছাদ ও বারান্দা। আমরা চাইলেই একটু সচেতনভাবে আমাদের প্রতিটি বাড়ির ছাদ ও বারান্দায় টবে লাগাতে পারি ফলদ, ঔষধিসহ বিভিন্ন প্রকারের ফুলগাছ, যা আমাদের বাড়ির সৌন্দর্যই বৃদ্ধি করবে না, কিছুটা হলেও রক্ষা করবে আমাদের পরিবেশ।তাই এই ঢাকা শহরের প্রত্যেক বাড়িওয়ালা ও ভাড়াটের প্রতি অনুরোধ, নিজের ও দেশের পরিবেশ রক্ষায় আপনার বাড়ির ছাদ ও বারান্দায় গড়ে তুলুন বৃক্ষের এক অকল্পনীয় সমাহার।মো. এমরান হোসেনসরকারি তিতুমীর কলেজ।মেয়েরা কোথায় যাবে?এ কোন দেশে বাস করছি আমরা? মানুষ তার ছেলেমেয়েদের স্কুলে পাঠায় শিক্ষা লাভ করতে, ধর্ষিত হতে নয়। শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর। সেই শিক্ষকের বিরুদ্ধে যখন তাঁর ছাত্রীকে জোর করে ধর্ষণের অভিযোগ ওঠে, তখন বিষয়টি আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের এক নির্মম রূপ তুলে ধরে।ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো একটি স্বনামধন্য এবং রাজধানী ঢাকার একটি বিদ্যালয়ে এ রকম একটি ঘটনা মেনে নেওয়া যায় না। ঘটনার এত দিন পেরিয়ে গেলেও স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তাই তারাও দায় এড়াতে পারে না। আশা করি, অবিলম্বে ধর্ষক পরিমল জয়ধরের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের পৈশাচিক কাজ করতে সাহস না পায়। তবে লক্ষ রাখতে হবে, আইনের ফাঁক গলে তিনি যাতে বেরিয়ে যেতে না পারেন।মিজানুর রহমানই ই ই, বুয়েট।