চি ঠি প ত্র
জনসংখ্যা স্বাধীন বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমের ক্ষেত্রে আমাদের যথেষ্ট সাফল্য থাকলেও গত ১০ বছরে তা অনেকটাই পিছিয়ে পড়েছে। প্রায় ১৬ কোটি জনসংখ্যার ভারে দেশ আজ নুইয়ে পড়েছে।স্বাধীনতার ৩৮ বছরেই জনসংখ্যা দ্বিগুণ হয়েছে। বর্ধিত জনসংখ্যার জন্য সম্ভব হয় না শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো। ইচ্ছা থাকলেও বর্ধিত জনসংখ্যার কারণে তা চিন্তা করা খুবই কঠিন। বর্তমানে শহর-বাজারে অতিরিক্ত মানুষের ভিড়ে হাঁটা খুবই কঠিন হয়ে পড়েছে। এখন সরকারের পুরোনো কার্যক্রম মূল্যায়ন করে আলোচনার ভিত্তিতে নতুন জনসংখ্যানীতি প্রণয়ন করা জরুরি হয়ে পড়েছে।জনসংখ্যা বৃদ্ধির হার শুধু নিয়ন্ত্রণ করলেই চলবে না, এখন সময় এসেছে আরও সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণের। এ জন্য পরিবার পরিকল্পনা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে জন্মনিয়ন্ত্রণসামগ্রী সরবরাহ এবং সচেতন করার যে কর্মসূচি অতীতে ছিল, তা আবারও গতিশীল করা প্রয়োজন।শাহাদাত হোসেনশিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।সোহেলকে বাঁচাতে আপনাকেও দরকারঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র মুহাম্মদ সোহেলের দুটি কিডনি নষ্ট হয়ে গেছে এক জীবননাশী ব্যাধিতে। এখন সে শুয়ে আছে মিরপুরের কিডনি ফাউন্ডেশন হাসপাতালে এবং অপেক্ষা করছে জীবনে ফিরে আসার। তার বন্ধু ও সহপাঠীরা, তার পরিবার-পরিজন, শিক্ষক-শিক্ষিকারা চেষ্টা করছেন তার সেই অপেক্ষার পূর্ণতা দিতে। কিন্তু কাজটি সহজ নয়, এ জন্য প্রচুর অর্থের প্রয়োজন।সোহেলের দুটি কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন ৩০ লাখ টাকার। মাত্র দু-তিন লাখ টাকা সংগ্রহ করা গেছে, হয়তো আরও কিছু পাওয়া যাবে বিশ্ববিদ্যালয় পরিবার থেকে। কিন্তু সময় এখন সোহেলের বিরুদ্ধে। দ্রুত সংগ্রহ করতে হবে পুরো ৩০ লাখ টাকা।আপনারা কি সাহায্যের হাতটা বাড়াবেন সোহেলের দিকে? তাকে সুস্থ হতে, গতিময়-স্বপ্নময় জীবনে ফিরে যেতে সহযোগিতা করবেন? সোহেল শুধু যে আমার ছাত্র তা নয়, সে তো আপনাদেরও একজন!আর্থিক সাহায্য নিচের ব্যাংক হিসাবটিতে পাঠাতে পারেন: মিজানুর রহমান ও কাজল কৃষ্ণ ব্যানার্জি, হিসাব নম্বর-৩৪১১৫২৭৫, জনতা ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা-১০০০। SWIFT CODE-JANBBDDHJB. যোগাযোগ: জুনায়েদ-০১৬৭১১৮১৮৪৫, মিজানুর রহমান-০১৯১৪৩৭২৪৭৩, আমান-০১৯১৮৯১৫১৬৫।সৈয়দ মনজুরুল ইসলাম: কথাসাহিত্যিক, অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।