চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নুহাদের অগোচর প্রস্থানগত ১ জুলাই দিন পেরিয়ে রাত তিনটার দিকে বাংলাদেশের এক প্রান্তে একটি ঘটনা ঘটেছে। দেশের রাজনৈতিক অঙ্গনের নানা গুরুত্বপূর্ণ ঘটনার ভিড়ে আমাদের গণমাধ্যম, প্রশাসন বা থানা-পুলিশ—কারোরই নজর কাড়তে পারেনি তা। ঘটনাটি একটা পরিবারের কাছ থেকে কেড়ে নিয়েছে তাদের একমাত্র সন্তানকে, শোকে পাগল করেছে সেই পরিবারের গুটিকয়েক বন্ধু আর স্বজনকে। আমাদের বন্ধু জহিরুল হক, ঢাকা থেকে সপরিবারে কক্সবাজারে যাচ্ছিল। চকরিয়া উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয়া ঢালা এলাকায় একদল সশস্ত্র ডাকাত গাছের গুঁড়ি ফেলে গাড়ি থামানোর চেষ্টা করে। ডাকাতেরা সবাইকে মেরে ফেলতে পারে ভেবে ড্রাইভার গাড়ি না থামিয়ে কক্সবাজারের দিকে গাড়ি টান দেয়। ডাকাতেরা পেছন থেকে গুলি ছুড়লে তা জহিরুলের বাহুতে লাগে। গুলিটা তার বাহু ভেদ করে বুকে ঘুমিয়ে থাকা তিন বছরের মেয়ে নুহার মাথায় বিদ্ধ হয়। বাবার হূৎপিণ্ড বাঁচিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে আমাদের মেয়ে নুহা।দেশের রাজনৈতিক ডামাডোলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ বহনকারী এই সংবাদ স্থান করে নিতে পারেনি বেশির ভাগ পত্রিকার ছোট্ট কোনাতেও। ইলেকট্রনিক গণমাধ্যমও ব্যস্ত রাজনৈতিক হানাহানি, সংবিধান সংশোধন বা হরতালের মতো ইস্যু নিয়ে। আমরা যারা খেয়ে-পরে কোনোমতে জীবন কাটাই; যাদের কোনো দিনও হয়তো সংবিধান পড়ে দেখার কিংবা ওখানে কী থাকা উচিত, সে বিষয়ে মতামত দেওয়ার সুযোগও হবে না, তাদের জন্য গণমাধ্যমের, নেতাদের বা প্রশাসনের কী ঠেকা পড়েছে সময় অপচয় করার? অথচ যাদের জন্য এই সংবিধান, যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সংবিধান নিয়ে সবার এত উৎকণ্ঠা; সেই ভবিষ্যৎ প্রজন্মকে যদি এভাবে অপরাধের বলি হতে হয়, তাহলে কী হবে সেই সংবিধান দিয়ে?জহিরুল তার ফেসবুক পাতায় লিখেছে, ‘নুহা বলত, আমার আব্বু বেস্ট আব্বু, আমার আম্মু বেস্ট আম্মু আর আমি আমার আব্বু-আম্মুর বেস্ট নুহা। নিজের জীবন দিয়ে তার বাবাকে বাঁচিয়ে, সে যে আমার বেস্ট নুহা, তা প্রমাণ করে গেল। মামণি, তুমি আমার বেস্ট নুহা, তুমি ঘুমিয়ে ছিলে আমার বুকের মাঝে এবং সারা জীবন ওখানেই থাকবে।’ নুহা আজ শুধু জহিরুলের সন্তান নয়, নুহা আজ আমাদের সবার আদরের মেয়ে। আমাদের বেস্ট নুহা আমাদের অকালে ছেড়ে চলে গেল। অথচ ‘বেস্ট’ বাবা-মা হিসেবে আমরা তো পারিনি আমাদের বেস্ট মেয়েটিকে বাঁচাতে। এমনকি পারিনি অপরাধীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে।তৌফিক জোয়ার্দার, ফারহানা আলম, নওজেস হোসেন পাটওয়ারী, ইফতেখার খালিদ, ঢাকা।শব্দদূষণবাতাস ও পানিদূষণে আমাদের মাথা তীব্র ব্যথা করে। পরিবেশদূষণ নিয়ে বক্তৃতা ও সেমিনার দেশ-বিদেশে কম হচ্ছে না। কিন্তু পরিবেশকে নিজের আয়ত্তে আনতে পেরেছি কি? পরিবেশবিজ্ঞানীদের মতে, শব্দের তীব্রতা ৫০ ডেসিবেলের ওপর হলে তা মানুষের জন্য ক্ষতিকর। কিন্তু বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন নগরে এর মাত্রা ৫০ ডেসিবেলের অনেক ওপরে। এতে দিনে দিনে স্কুলগামী ছেলেমেয়েরা পড়ালেখায় মনোযোগ হারাচ্ছে। মায়ের গর্ভে থাকা শিশুরা জন্মের পর বিভিন্ন বিকৃত আচরণ করছে। শুধু তা-ই নয়, শব্দদূষণের কারণে হূদেরাগ, মাথাব্যথা ও বধিরতা বাড়ছে।ভবিষ্যতের শিশু-কিশোরদের দিকে তাকিয়ে হলেও শব্দদূষণ কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। বিশেষ করে, স্কুলের পাশে যেন হর্ন ও মাইক বাজানো না হয়, তা নিশ্চিত করতে হবে। রাস্তার পাশে যেন স্কুল, হাসপাতাল নির্মাণ করা না হয়, সেদিকেও বিশেষ নজর দিতে হবে।শাহাদাত হোসেনশিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।