চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালকের মুঠোফোনযানবাহন চালানোর সময় মুঠোফোন ব্যবহার মোটরযান আইনে নিষিদ্ধ থাকলেও বর্তমানে অনেক চালকই তা মানছেন না। এ কারণে প্রতিনিয়তই দুর্ঘটনায় ঝরে পড়ছে অনেক সম্ভাবনাময় প্রাণ। সর্বশেষ ১ জুলাই মিরসরাইয়ে দুর্ঘটনায় আবুতোরাব উচ্চবিদ্যালয়ের ৪৩ জন শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনাটি আমাদের কাঁদিয়েছে। এই ৪৩ জন শিক্ষার্থীর নিহত হওয়ার পর দেশের যে ক্ষতি হলো, তার ক্ষতিপূরণ কে দেবে? শোক পালন, কালো ব্যাজ ধারণ, দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধন—এসব করে কি এই ক্ষতি আমরা পূরণ করতে পারব?আইন না মেনে চললে ভবিষ্যতেও এমন ঘটনা আরও ঘটতে থাকবে। শুধু চালক কেন, আমরা শিক্ষিত সমাজের কতজনই বা মেনে চলে এই নিয়ম? আবার অনেককে এখন মোটরবাইক চালানোর সময়ও মুঠোফোনে কথা বলতে দেখা যায়। তাই দেশবাসীর কাছে আমার আকুল আবেদন, আসুন, সবাই মুঠোফোন ব্যবহারে একটু সচেতন হই।অনিক চন্দ্র দাসকৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়পরিচ্ছন্ন বিশ্ববিদ্যালয়১২ জুলাই প্রথম আলোয় ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ময়লা-আবর্জনার দৌরাত্ম্য’ শিরোনামে খবরটি পড়ার পর আমি বিস্মিত হইনি কিন্তু আহত হয়েছি। কারণ, ২০০০ সাল থেকে আমি এই বিশ্ববিদ্যালয় পরিবারের একজন সদস্য। এখন আমাদের করণীয় কী? এ বিষয় আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা বলতে চাই। গত বছরের ১৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত জাপানে অনুষ্ঠিত ‘Environmental Education Through Nature Experience’ শিরোনামের প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ হয় আমার। টোকিও, নাগোয়া, ফুজিনোমিয়া, সিজোকা, গিফু—বড় বড় শহরে অনেক ঘুরেছি, যত ঘুরেছি তত অবাক হয়েছি এসব শহরের পরিবেশ দেখে। শহর আর বিশ্ববিদ্যালয়ের পরিবেশের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতার দৃষ্টিতে কোনো পার্থক্য নেই। গিফু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কোথাও দেখতে পেলাম না এক টুকরো কাগজ কিংবা কোনো ব্যবহূত পানির বোতল। জাপানের বিশ্ববিদ্যালয়গুলোতে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষক-শিক্ষার্থী সর্বদা যেন একধরনের প্রতিযোগিতায় ব্যস্ত। কে কত দায়িত্ব পালন করতে পারেন, যাঁর যাঁর অবস্থান থেকে ক্যাম্পাস তথা শহর কত পরিচ্ছন্ন রাখতে পারেন, সেটাই যেন তাঁদের মধুর প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ে পানি খাওয়ার পর পানির বোতলটি যেমন নির্দিষ্ট স্থানে ফেলতে বিন্দুমাত্র দ্বিধা বোধ করেন না কোনো শিক্ষক কিংবা শিক্ষার্থী, তেমনি নির্দিষ্ট স্থান থেকে ওগুলো সরানোর ক্ষেত্রে বিন্দুমাত্র কালক্ষেপণ করে না কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষের দায়িত্বশীলতার মধ্যে যেন চরম সমন্বয়। সঙ্গে সঙ্গে রয়েছে আইনের নিখুঁত প্রয়োগ। আর এই বিষয়গুলো আমাদের দেশে সহজে লক্ষ করা যায় না। এ ক্ষেত্রে আমাদেরও দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, সবাইকে হতে হবে আরও দায়িত্বশীল।জাপানের সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় কোম্পানিও পরিবেশ পরিচ্ছন্নতার ব্যাপারে সর্বদা সচেতন। বড় বড় কোম্পানি শহর, বিভিন্ন এলাকা এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য অর্থসহ নানাভাবে স্পন্সর করে। কোকাকোলাসহ কয়েকটি বড় কোম্পানির পরিচালকের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তাঁদের সবার অভিমত, সামাজিক দায়বদ্ধতা থেকেই তাঁরা এ কাজ করে থাকেন। আমাদের দেশের বড় বড় কোম্পানি স্পন্সর করে, তবে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতায় তাঁদের স্পন্সর তেমন লক্ষ করা যায় না। এ ক্ষেত্রেও আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। এগিয়ে আসতে হবে বড় বড় কোম্পানিকে।মো. খাইরুল ইসলামপ্রভাষক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটঢাকা বিশ্ববিদ্যালয়[email protected]রাস্তা সংস্কারহবিগঞ্জ জেলার অন্যতম প্রধান একটি পৌরসভা হলো শায়েস্তাগঞ্জ। যোগাযোগের দিক দিয়ে এ পৌরসভাকে বলা হয় হবিগঞ্জের প্রবেশদ্বার। এর পাশ দিয়েই বয়ে গেছে সিলেট-ঢাকা মহাসড়ক। জেলা শহরের সঙ্গে সংযুক্ত হওয়ায় এ পৌরসভার প্রধান রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রাস্তা দিয়ে ছাত্রছাত্রীসহ প্রতিদিন প্রায় ১০ হাজার লোক এবং অসংখ্য ছোট-বড় গাড়ি চলাচল করে। কিন্তু এ প্রধান রাস্তাটির শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে থানা পর্যন্ত ভাঙা ও চলাচলের সম্পূর্ণ অযোগ্য। বর্ষাকালে এ রাস্তা দিয়ে গাড়ি তো দূরের কথা, হেঁটে চলাচল করাই কষ্টসাধ্য। এর আগে বহুবার পৌরসভাবাসীর পক্ষ থেকে আবেদন করা হলেও রাস্তা সংস্কারে স্থায়ী কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি। জনগুরুত্বপূর্ণ এ রাস্তা সংস্কার করে ছাত্রছাত্রীসহ পৌরসভাবাসীর কষ্ট দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. আবদুল মান্নান, শিক্ষার্থী বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ।