চি ঠি প ত্র
ওষুধের অপব্যবহারওষুধ জীবন-মরণের বিষয়। ওষুধে যেমন রোগ-নিরাময় করার ক্ষমতা আছে, তেমনি এর পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে অপূরণীয় ক্ষতিও হচ্ছে। কয়েক বছর আগের এক পরিসংখ্যানে জানা যায়, বিশ্বজুড়ে ওষুধের জন্য মানুষকে ব্যয় করতে হয় ২২০ মিলিয়ন মার্কিন ডলার এবং দিন দিন এ ব্যয় বেড়েই চলেছে। অসুখ-বিসুখ হলে সুস্থতার জন্য ওষুধ খেতেই হবে। তাই যাঁরা ভাত জোটাতে পারেন না, তাঁরাও ওষুধ কিনতে বাধ্য হন। ওষুধের প্রতি মানুষের এ দুর্বলটাকেই কাজে লাগায় ওষুধ ব্যবসায়ীরা। এ ব্যবসায় সেবাই মূল লক্ষ্য। অথচ আসল লক্ষ্য থেকে সরে গিয়ে অধিক মুনাফার আশায় যত্রতত্র গড়ে উঠছে ফার্মেসির দোকান। যাঁরা ফার্মেসির দোকান দিচ্ছেন, তাঁরা স্বভাবত ভদ্রলোক এবং সমাজের সেবা করছেন বলে লোকজন ভদ্র চোখে দেখে। অথচ একটি ঘরে কিছু ওষুধ নিয়ে ফার্মেসির দোকান খোলাটা অবৈধ। যে কেউ ইচ্ছে করলেই ওষুধের দোকান দিতে পারে না, তাকে অবশ্যই ড্রাগ লাইসেন্স নিতে হবে। কেননা, ওষুধের ক্রিয়া-প্রতিক্রিয়া, প্রয়োজনীয়তা-অপ্রয়োজনীয়তা প্রভৃতি না জানলে মানবতার সেবা করতে গিয়ে ঘটতে পারে যেকোনো দুর্ঘটনা।ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ ব্যবসা সম্পূর্ণ অবৈধ; সামাজিক ও আইনগতভাবে এটি একটি অপরাধ। অনেকেই দেখা যায়, দুই-চার বছর ওষুধের দোকানে কাজ করার পর বা পল্লিচিকি ৎ সকের ট্রেনিং নিয়ে লাইসেন্স না করেই ওষুধের ব্যবসা শুরু করেন। লাইসেন্স নেওয়াকে ঝামেলার কাজ মনে করেন বা অজ্ঞতার কারণে লাইসেন্সবিহীন ব্যবসা শুরু করেন। ড্রাগ লাইসেন্সের জন্য ওষুধ প্রশাসনে আবেদন করতে হলে অবশ্যই ফার্মেসি কাউন্সিল থেকে ফার্মাসিস্টের সনদ নিতে হবে। ফার্মাসিস্টের সনদ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রতিটি ফার্মেসির দোকানে একজন ‘সি’ গ্রেড ফার্মাসিস্ট থাকা অত্যাবশ্যক, তাঁর অধীনে প্রয়োজনমতো বিক্রয়কর্মী থাকতে পারে।আইনের যথাযথ প্রয়োগের অভাবে যেখানে-সেখানে ব্যাঙের ছাতার মতো ফার্মেসি গড়ে উঠছে, এমনকি মনিহারি দোকানে বিক্রি হচ্ছে ওষুধ। এর ফলে ওষুধের অপব্যবহার হচ্ছে। জুরাইনের আলমবাগের ফারজানা রিতা, তাঁর ছেলে পাবন ও মেয়ে পায়েলের হত্যাকাণ্ডে বেরিয়ে এসেছে ওষুধের অপব্যবহার। তিনজনের মৃতদেহের ভিসেরা পরীক্ষার প্রতিবেদনে তাঁদের পাকস্থলীতে ‘বেনজো ডায়াজিপেন’ নামের একধরনের রাসায়নিক উপাদানের অস্তিত্ব পাওয়া যায়। (প্রথম আলো, ২৮ জুন ২০১০) স্বাভাবিকভাবেই ওষুধ বিক্রির সঙ্গে জড়িত মোহাম্মদীয়া ফার্মেসি এর জন্য অনেকাংশে দায়ী। এমনিতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহারে জনস্বাস্থ্য আজ হুমকির সম্মুখীন। তার মধ্যে যদি ফার্মেসির দোকান থেকে ইচ্ছাকৃত অপব্যবহার হয়, তবে আমরা যে ভয়াবহ সংকটে পড়ব, তা নিশ্চিত।পত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যায়, অজ্ঞান ও মলম পার্টির সদস্যরা মানুষকে অজ্ঞান করতে ওষুধ ব্যবহার করে থাকে। উচ্চমাত্রার ঘুমের ওষুধ সেবনে মানুষের সাড়াশব্দহীন নিশ্চিত মৃত্যু হবে। এই ভয়াবহ সতর্কবাণী যত বেশি মানুষের কাছে যাচ্ছে, মানুষ তত বেশি ঘুমের ওষুধের অপব্যবহার করছে। ফার্মেসি বিষয়ে পড়তে গিয়ে জানলাম, সব ওষুধই বিষ। ওষুধের সঠিক মাত্রা ওষুধ ও বিষের মধ্যে পার্থক্য নির্ণয় করে। কিন্তু ওষুধটিই যখন রোগ তৈরি করে বা মৃত্যুর কারণ হয়, তখন তার বিকল্প প্রতিকার হিসেবে কোনো ওষুধ নেই। আমাদের দেশে তরুণ সমাজে আত্মহত্যার প্রবণতা বেশি। আর আত্মহত্যার জন্য বা কোনো কষ্ট থেকে বাঁচার জন্য ঘুমের ওষুধকে বেছে নেওয়া হচ্ছে। আমরা আরও অপমৃত্যু চাই না। ওষুধের অপব্যবহারে সমাজের ক্ষতি হোক, তা-ও চাই না। ওষুধ দোকান মালিকদের সংগঠনের মাধ্যমে ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ কেনাবেচার জন্য প্রশাসনকে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম হাতে নিতে হবে। ওষুধের অপব্যবহার রুখতে হলে লাইসেন্সবিহীনদের ব্যবসা রুখতে হবে। প্রশাসনের উচিত দেখেশুনে উপযুক্ত লোককে লাইসেন্স দেওয়া, যাঁরা আদর্শ কেমিস্ট আছেন, তাঁদের উ ৎ সাহিত করা ও মিডিয়ার সাহায্য নেওয়া। তাহলে এ দেশে ওষুধের অপব্যবহার নির্মূল হওয়ার পাশাপাশি ওষুধের ব্যবসার ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে। মো. আরিফুর রহমানড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।