চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসানুজ্জামানের চিকিৎসা১৯ জুলাই প্রথম আলোয় শাইখ সিরাজের ‘হাসানুজ্জামানের জন্য রাষ্ট্রের কি কোনো দায়িত্ব নেই?’ লেখায় তাঁর প্রতি যে সংবেদনশীলতা প্রকাশ পেয়েছে, তা প্রশংসনীয়।৮৬ বছর বয়সী ড. শাহ মো. হাসানুজ্জামান অসুস্থ হওয়ার পর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নেতৃত্বে জ্যেষ্ঠ কৃষি বিজ্ঞানীদের নিয়ে আলোচনায় বসেন এবং তাঁর চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থায় অত্যন্ত উদ্বিগ্ন এবং সার্বক্ষণিক বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তিনি ড. জামানের উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নির্দেশনা দেন। সে অনুযায়ী ড. জামানকে ১৬ জুলাই ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করানো হয় এবং তাৎক্ষণিক তাঁর স্বাস্থ্য পরীক্ষাসহ যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে কৃষিমন্ত্রী তাঁকে হাসপাতালে দেখতে যান, তাঁর চিকিৎসার খোঁজখবর নেন ও চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেন। তা ছাড়া কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ তাঁর সুচিকিৎসায় সহযোগিতা করছে।ইতিমধ্যে ড. জামান শারীরিকভাবে কিছুটা সুস্থ বোধ করায় এবং তিনি ও তাঁর পরিবারের ইচ্ছায় আমি তাঁকে বাসায় পৌঁছে দিই। বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন এবং কৃষিমন্ত্রীসহ সবাই ড. জামানের স্বাস্থ্যের বিষয়ে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।ড. ওয়ায়েস কবীরনির্বাহী চেয়ারম্যানবাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলফার্মগেট, ঢাকা।